যেমন আমার দিন কেটে যায় আপন হাসি খেলায়।
ব্লগের পাতায় চোখটা ছিলো, কানে গানের সূর।
হঠাৎ গানে তাল কেটে যায়, হৃদয় অচিনপুর।
হঠাৎ দেখি অবাক করা দেশের মানুষ যত
বিস্ফারিত নেত্রে চেয়ে স্তম্ভিতের মত!
হঠাৎ কাঁপে ব্লগের পাতা, হঠাৎ কাঁপে তারা
অন্ধ ক্ষোভে হতাশ তবুও আশাবাদী যারা!
গর্জে ওঠে দশ বারোজন, ভীষনরকম ক্রোধে
ন্যায় বিচারের দাবী ওঠে বিষম অপরাধের।
সেই বারোজন বিকেল বেলা সঙ্গে তাদের ডাক
মধ্যরাতের আগেই গড়ায় হাজার এবং লাখ।
রাজনীতিতে অভক্তি, অশ্রদ্ধা যাদের ছিলো
অকুন্ঠচিত তারাই এগোয় মুক্তিসেনার মত
শ্লোগান জাগে প্রতিবাদের ভাগ রাজাকার ভাগ
মুখরিত জনতা আর মুখর শাহাবাগ।
আলোর মিছিল, জাগরণে অনিদ্র রাত জাগে
গণজোয়ার ফাসির দাবী সকল কিছুর আগে
রাত্রী গড়ায়, সকাল নামে, দুপুর বিকেল আবার
অনড় অটল গর্জে একাত্তরের হাতিয়ার।
প্রায় ছুঁই ছুঁই বারোর কাটা, রাতটা তখন নিঝুম
শাহবাগে মধ্য দুপুর জনতা নির্ঘুম
পা বাড়ালাম অঙ্গে সবুজ শাড়িটা স্বদেশের
লাখ জনতার ঢলে এবার গেলাম আমি মিশে।
চুপটি বসে একটি কোনে অবাক চেয়ে রই
চারিদিকে যায়না গোনা জনতা থইথই
মুহুর্মূহু উঠছে তাদের গণ দাবীর জোয়ার
শীর্ণ দেহী দীপ্ত বাণীর লাকী আক্তার!!
স্যালুট তোমায় পিচ্চি মেয়ে, স্যালুট মনের জোরে
কাদের মোল্লার কল্লা ছাড়া ফিরবে না আজ ঘরে।
গানের মত বাজছে কানে সকল শ্লোগান তোমার
গ তে গোলাম আজম তুই তো রাজাকার।
ধন্যি মেয়ে তোমার সালাম, ধন্য তোমার পণ
সেই শিশুটাও যায় না যে কম এক রত্তি প্রাণ
মায়ের কোলটা এখনও তার মাতৃভূমির ঠায়
সেই শিশুমন আজই এখন রাজাকারের ফাসি চাই।
জাফর স্যারের প্রশংসা আর সিক্ত ভালোবাসার
সবার আগে সেই বারোজন তোমরা অংশীদার
যা দেখেনি কেউ কোনোদিন একাত্তরের পর
জীবন তাদের ধন্য হলো জন্য তোমাদের।
সাক্ষী হলাম ইতিহাসের, সাক্ষী ভালোবাসার
স্বদেশ প্রেমে উজ্জিবীত সামুর সকল ব্লগার।
বুঝিনা তো রাজনীতি আর চাইনা অনাচার
সহজ মানুষ ক্ষেপেছে আজ দাবীতে সোচ্চার!
স্বজনহারা দুঃখী মানুষ সব হারানোর শোকে
আড়াল ছিলো, আজকে তাদের দেখুক সর্ব লোকে।
একটা খুনের দায়েও যদি ফাসির আদেশ হয়
লাখো খুনের ন্যায় বিচারে হবেই হবে জয়।
জয় হোক আজ সত্য ন্যায়ের, ভরুক আলোয় প্রাণ
জয় হোক ঐ মিছিল থেকে ভেসে আসা ঐক্যতান!!
সর্বশেষ এডিট : ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




