মতে না মিললেই সরিয়ে দিতে হবে। সেটা চেয়ার থেকে হোক, জায়গা থেকে হোক আর পৃথিবী থেকে হোক। এটাই আমাদের সহজাত প্রবৃত্তি। হয়তো আমিও এমন। হয়তো কোন দিন আমিও মতের মিল না হওয়াতে, আমার হ্যাঁ তে হ্যাঁ না বলাতে নিজ ক্ষমতায় অন্য জনকে তার জায়গা থেকে সরিয়ে দিয়েছি। আমি আলোর মশাল নিয়ে বেড়াই, কিন্তু বুঝতে পারিনা আলো কি জিনিস। কারন চোখ দুটিই যে আমার অন্ধ, তারপরেও আলো নিয়ে গর্ব আমার কমেনা। প্রকাশ্যে অথবা অন্ধকারে একজনকে তার জায়গা থেকে সরিয়ে দিয়েই মনে করি আমি জিতে গেছি। সরিয়ে দেবার এই প্রবৃত্তির অংশ যদি আমিও হই তাহলে হুমায়ুন আজাদ, ব্লগার রাজিব, ফারুকি অথবা অভিজিতের হত্যার দায় আমারও। আমার এবং আমাদের এই "সরিয়ে দেওয়া" অথবা “অন্ধর আলো নিয়ে গর্ব” করার প্রবৃত্তি একসময় এসে পথে পথে রক্ত ঝরায়।
আলোচিত ব্লগ
=মনে রং নেই আর=

মন তো ছিল গোলাপী রঙ আভায় বন্দি, মন ছিল চন্দ্র মল্লিকা,
মন আর সেই মন নেই, মনের চারিপাশে এক সমুদ্দুর কুহেলিকা;
মন যেন পাথর হয়ে আছে, নেই অফুরন্ত ফুরসত
মন গোলাপী রঙ নয়... ...বাকিটুকু পড়ুন
এতটা নির্লজ্জ বেহায়া ভিসি সারা দুনিয়াতে নেই-- ছি:
একটা মানুষ কতটা নির্লজ্জ হতে পারে, সেই সাথে ক্ষমতার+ টাকার+ সরকারী সুবিধাদী পাবার কাঙ্গাল হতে পারে, চুয়েটের ভিসি (Vice-Chancellor) কে না দেখলে জানতেই পারতাম না। এতদিন শুধু লোভী বলে বুবু... ...বাকিটুকু পড়ুন
দেয়ালে রবীন্দ্রনাথ, রাজনীতিতে আতঙ্ক

দেশে এখন যারা ক্ষমতায় আছেন, তারা মধ্য ডানপন্থী রাজনৈতিক দলের মানুষজন । সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ে আছেন প্রবীণ নেতা নিতাই চন্দ্র রায়। এই অবস্থায় শিল্পকলা একাডেমির উদ্যোগে দেয়ালে... ...বাকিটুকু পড়ুন
রবীন্দ্রনাথের ধর্মীয় পরিচয়, গ্রাফিতিতে চুনকালি ও পলিটিক্যাল ইসলাম

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন প্রগতিশীল লেখকের লেখা পড়ে আমি হতাশ ও বিস্মিত হয়েছি। তাঁদের মধ্যে একাধিকজন লিখেছেন, রবীন্দ্রনাথ হিন্দু ছিলেন না, তিনি ছিলেন ব্রাহ্ম।... ...বাকিটুকু পড়ুন
রবীন্দ্রনাথের নামে কত শত অভিযোগ

*রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন! বাস্তবতা হলো, রবীন্দ্রনাথ যখন নোবেল পান, নজরুল তখন লেখালেখেই শুরুই করেননি। তাঁর বয়স সবে ১৪ ছিল।
প্রাপ্ত বয়সে নজরুল... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।