এমন আর কী
১৩ ই ডিসেম্বর, ২০১২ রাত ১১:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এমন আর কী
পৃথিবী তুমি এমন করে
কতটি বছর অতিক্রম করেছো !
তুমি বলবে এমন আর কী ?
তুমি দেখেছো তোমার যৌবন! তোমার
চাওয়া পাওয়া কী ?
তুমি বলবে এমন আর কী ?
কিন্তু আমি জন্মানোর পর
দেখাছি যা তুমিও দেখেছো তা !
তবুও যা পেয়েছি যা দেখেছি আমিও
বলবো এমন আর কী?
যেদিকে তাকাই তোমার যে রূপ
আমি দেখি যা শুনি
কখন মুগ্ধ হই
কখন বিষাদে ভরে যায়!
সুখ বলে কি কিছু আছে ?
ঊত্তরে হয়তো বলবে
যে যেভাবে তা ভোগ করে !
আমার অল্প পরিসর জীবনে
আমিও ভোগ করেছি
তাকেকি মানুষ জীবন বলে?
পাই না আমি যা চাই !
আমিতো এমন বেশি কিছু চাই না!
যদি পেট পুরে খেতে পাই
আরতো কিছুই আমি চাই না!
তোমার জীবনে তুমি
আমার জীবনে আমরা !
আমরা তোমায় রচনা করি
গানে কবিতায় কথায় নৃত্যে তোমার
কাছে প্রশ্ন করলে আমার কোন উত্তর
পাইনা!
আসলে উত্তর দেওনা,
অথবা উত্তর তোমার জানা নাই!
আর কিছু সময় পর
আমরা বোকার মত
তোমাকে বরণ করে নেব
এক বিরাট কাজের জন্য!
কাজ হলো-
তুমি সুর্যকে ৩৬৫দিনে প্রায় একই
ভাবে ঘুরে এসেছো তাই !
আমিও বলবো এমন আর কী?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দিনের শুরুটা হলো ট্রাম্পের মিথ্যা দিয়ে। তিনি লিখলেন: "ইরানে সামরিক হামলা পাঁচ দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে, যা আলোচনার সাফল্যের ওপর নির্ভর করবে।" পরে জানা গেলো, ট্রাম্প যথারীতি মিথ্যা...
...বাকিটুকু পড়ুনতোমাকে আমি কোথায় রাখি বলো,
চোখের ভিতর রাখলে
ঘুম ভেঙে যায় বারবার,
বালিশের নিচে রাখলে
স্বপ্নে এসে কাঁদো।
তুমি কি জানো
আমার এই শরীরটা এখন
পুরোনো বাড়ির মতো,
দরজায় হাত দিলেই কেঁপে ওঠে,
জানালায় হাওয়া লাগলেই
তোমার নাম ধরে ডাকে।
আমি... ...বাকিটুকু পড়ুন

আজ মানব জাতির নতুন অধ্যায়ের সূচনা হলো।
তারিখঃ ২৪ শে মার্চ, ২০২৬
সময়ঃ বিকাল ৪টা, (নর্থ আমেরিকা)
আমেরিকার কংগ্রেস স্বীকার করে নিল ভীন গ্রহের প্রাণীর অস্তিত্ব। স্বীকার করে নিল পৃথিবীর...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাবব১৯৭১, ২৫ শে মার্চ, ২০২৬ ভোর ৫:৫৫
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই কালরাতে Operation Searchlight নামের বর্বর অভিযানের মাধ্যমে পাক আর্মি নিরস্ত্র বাঙালির উপর ইতিহাসের জঘন্যতম... ...বাকিটুকু পড়ুন
কাভার- সরাসরি আপলোড না হওয়াতে!!
ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!
জেনারেল মাসুদের গ্রেপ্তার হতেই হঠাৎ দেখি-
সবাই একসাথে ওয়ান-ইলেভেন-কে ধুয়ে দিচ্ছে!
মনে হচ্ছে, এই জাতির কোনো অতীতই নেই।
বাঙালির স্মৃতিশক্তি আসলেই কচুপাতার পানির মতো-এক ঝাপটায়... ...বাকিটুকু পড়ুন