somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইভ টিজিং বিরোধী কবিতাঃ "ফাঁসি"

২৮ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ফাঁসি

-------সাকি বিল্লাহ্

কি কারন কি জানি কি হল
মনের গহীনে অভিশম্পাত ঝরিল
দূর মেঘের গর্জনে
আত্মাহুতি দিল হৃদয় বিসর্জনে
কেন এ ভোগান্তি কেন বিরহ
বুকের আগুন মিটাল তাই আত্মাহুতি সহ
রাতের বেলায়, নিঝুম রাতের বেলায় তাই
কমলা করে তার জীবন উৎসর্গ কেন ?
কেহ জানে নাই ।

কি কারন কেন ফাঁসিরে আসন দিলো
কেহ জানে না তবে অভাগীর বিবেক মানিল
ফাঁসি হয়ে ঝুলে ছিলে কমলা
সহজ সরলা গ্রাম্য মেয়ে এক চঞ্চলা
রাতের নিভূতে যখন সব ঘুমে
জেগেছিলে বিদায় দিতে এই ধরনী সমে
হাতে নিয়েছিলে লম্বা দড়ি
গলে পড়বে বলে
মৃত্যুর দুয়ারে দাড়ায়ে মন কি
কাঁপিল দুর্বলে?

গলায় পড়বে বলে জানি কত অপেক্ষা
কেন এই অভিমান আসলে কিসের অভীক্ষা
ফাঁসির সিংহাসনে তাই কমলা
কমলা গ্রামের মেয়ে সহজ সরলা
ফাঁসি,ফাঁসি, চোখে তার ঘৃনার হাসি
কিসের সে ব্যথা, আর অপমানের রাশি
কিসের সে ক্ষোভ ? না জানি
কেন এ ফাঁসি ?
না মানি ।

হাতের দড়ি সাথে লয়ে তাই
হাটিছে কমলা নীরব রাতে সেই
স্কুলের পাশে বিশাল বটবৃক্ষের কাছে
কমলা হাতে দড়ি, থামিল নীচে
কাঁদিল কমলা, কাঁদিল ভুবন আর
কাঁদিল ঝিঁঝিঁ পোকারা
চোখের পানি শুন্য করে কাঁদিল সব মেঘেরা
হেরিল বাতাস বৃটবৃক্ষের পাতায় মৃত্যুর সমন
শুনশান নীরবতায় হল ছন্দপতন

লক্ষ্মী পেঁচা হুতোম বারণ করেছিল বুঝি
বাদুড়েরা ছিল কাল স্বাক্ষী কমলার ফাঁসি
ঝটপট গাছে উঠি পড়ি
শক্ত করে বেধেঁছে দড়ি
কমলা বুঝি বিদায় নিতে রাজি
কেন এই ফাঁসি, কেন জীবন বাজি
পাতার শব্দে যোগ হল নতুন শব্দ
ধস্তাধস্তি আর নিশ্বাসের শত অব্দ
কতকাল এভাবে কমলা জানে না
ঝুলে ছিল বটডালে
বিদায় নিল কমলা সেই রাতে
যেতে হবে না আর স্কুলে

মা ডাকিছে, বাবা ডাকিছে, চোখ নাহি মেলে
কমলা সবেরে অন্ধ করে দূরে গেল সরে চলে
কি জানি কেন ফাঁসি দিল সে জানতে
পারলাম পরে
রাস্তার ধারে বখাটেদের অতীব অত্যাচারে ।

স্কুলে যেতে হতো তাকে উপদ্রব শুনে শুনে
রাস্তার ধারে মানুষ গুলো মজা দেখে সর্বক্ষণে
বখাটেরা তাই সাহস যোগাল দিনে দিনে
কমলা কে করিল বধ্ আদিমতা বিধানে
কেহ না জানিল কি করিল ক্ষতি সাধন
কমলা সহজ সরলা দান করিল নিজ জীবন
কি কারন ফাঁসি, সবে জানিল ক্ষণে
বখাটেরা কি পাবে শাস্তি সমনে
ধূর্ত সমাজ ধ্বংস করে সব সাদামন
শাসকের আসনে বসায়ে তোরে করেছি জাতিরে অপমান

কমলার ঋণ শোধরানো গেছে
বখাটেদের শাস্তি হয়েছে
কিন্তু হাজার কমলা যারা এই সমাজে আছে
তাদের সবার ঋণ কি শুধরানো গেছে
যদি তা না হয়
তবে কিসের এত ভয়
হাতটি তোমার কলমের জোড়
তুলে নাও তোল সমুদ্রসম ঝড় ।।

-------'কাব্যরেণু'- কাব্য গ্রন্থ হতে ।
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মোল্লাতন্ত্র ধর্ষণ-হত্যা ও নারীর প্রতি সহিংসতা বন্ধের সমাধান নয়, বরং তা বৃদ্ধির একটি কারণ

লিখেছেন শ্রাবণধারা, ২১ শে মে, ২০২৬ সকাল ৮:৪২


সাত বছর বয়সের ছোট্ট শিশু রামিসাকে ধর্ষণ করে গলা কেটে হত্যার ঘটনার সমাধান হিসেবে, মোল্লাতন্ত্রের মুখপাত্র আহমাদুল্লাহ হুজুর পুরাতন এক ফতোয়া নিয়ে হাজির হয়েছেন। এইসব নৃশঃসতার মাত্রা কমিয়ে আনার একমাত্র... ...বাকিটুকু পড়ুন

বেজন্মা

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২১ শে মে, ২০২৬ সকাল ১১:৪১


হু বেজন্মা কথা শুনার পর
আমি বিরক্ত মনে করতাম
কিন্তু বেজন্মা কথাটা সত্যই
স্রোতের মতো প্রমান হচ্ছে-
খুন ধর্ষণ করার পশুত্বকে
বলে ওঠে বেজন্মা ক্যান্সার;
ক্যান্সারের শেষপরিণতি মৃত্যু
তেমনী বেজন্মার হোক মৃত্যু-
চাই না এই বেজন্মাদের বাসস্থান
আসুন রুখে... ...বাকিটুকু পড়ুন

ভালো থাকো ছোট্ট মা এই অনিরাপদ শহরে

লিখেছেন সামিয়া, ২১ শে মে, ২০২৬ দুপুর ১:৫৫




মাঝে মাঝেই মনে হয়, পৃথিবীতে আমি যদি সত্যি কাউকে নিঃশর্ত ভালোবেসে থাকি, তবে সে আমার মেয়ে।
ওকে প্রথমবার কোলে নেয়ার দিনটার কথা আমাকে আবেগ প্রবণ করে তোলে ছোট্ট একটা উষ্ণ... ...বাকিটুকু পড়ুন

খালাশ

লিখেছেন মায়াস্পর্শ, ২১ শে মে, ২০২৬ দুপুর ২:৪৬

ছবি : এ আই

জোর জবরদস্তি,
উঠিত লিঙ্গের দুই মিনিটের সুখ
তারপর ???
গরম, মাথা গরম।
কোপ, কল্লা মাথা আলাদা,
শেষ, নিথর নিশ্চুপ দেহ,
খণ্ডিত ছিন্নভিন্ন।

লাল রক্ত কালচে হওয়ার আগেই... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্র কেন রামিসাদের রক্ষা করতে ব্যর্থ?

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ২১ শে মে, ২০২৬ বিকাল ৩:১০


সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামো, আইনশৃঙ্খলা ব্যবস্থা এবং সামগ্রিক নাগরিক নিরাপত্তা নিয়ে যে গভীর ও দমবন্ধ করা উদ্বেগ তৈরি হয়েছে, তা কোনো কাল্পনিক ভীতি বা বিচ্ছিন্ন অনুভূতির বহিঃপ্রকাশ নয়।... ...বাকিটুকু পড়ুন

×