somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একজন এক’শ বছরের বুড়ো

১৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


-- সাকি বিল্লাহ্

আমি একজন এক’শ বছরের বুড়ো
বুড়ো থুড় থুড়ো,
হাতের কুঁচকানো শুকনো চামড়,
ঝুলে আছে থুতনির ভাজে পড়া অসাড় ।
মস্তকের গুটি কয়েক চুলের উঁকি দেয়া,
প্রান্তিক ভাগে আছে শেওলা ধরা ছাঁয়া ।

আমি দেখেছি শত পাখির উড়ে যাওয়া,
দেখেছি শত বুনো হাঁসের জলকেলি খেওয়া;
আমি বুড়ো এক’শ বছরের বুড়ো,
চামড়া কুঁচকানো বুড়ো থুড়থুড়ো ।

রাতের অভিসারে গাছের সাথে মাখামাখি,
বাতাসের ভেলা যেন মুঁদেছে দুটি আঁখি;
ঘন বনে দেখেছি কত জোনাকির খেলা,
সারারাত গান গেয়ে ক্লান্ত ভোর বেলা;
বাঁশ ঝাড়ের পেঁচাটা কেঁদেছে ঘনঘন,
সাক্ষী শুধু এই বুড়ো, পেঁচার প্রিয়জন ।

শত বছরে আমি দেখেছি শত মানুষ,
দেখেছি তাদের ধ্বংস লীলা আর ফানুস;
মানুষ নামের ধারক হয়ে বধেছি কত প্রাণ,
ধ্বংস করেছি মনুষত্ব আর আত্মসম্মান;
প্রকৃতি গ্রাসী নরমাংসী এই মানুষী,
শত বছরে বদলায়নি একটুখানি অমানুষী;
আমি তাই একজন অতীকায় বুড়ো,
মানুষ না পরিচয়ে বলি বুড়ো থুড়থুড়ো ।

আমি দেখেছি স্বদেশী, দেখেছি একাত্তর,
দেখেছি মায়ের রক্ত ত্রিবেদী ১৯৫২’র;
অগ্নি ঝরা দুপুরে কিংবা রাতের নিঃশব্দে,
দেখেছি দামাল মুক্তি সেনাদের যুদ্ধশত অব্দে;
অরুন তরুণ দামাল ছেলে দেখেছি তাদের যুদ্ধ,
মায়ের মান রাখতে যারা বরণ করেছে মৃত্যু ।

শত বছরের বয়সের ভারে হয়েছে দেহ অসাড়,
জ্ঞান আর ইতিহাসে হয়েছে নত শির আমার;
জ্ঞানের ডালে বসে সে ইতিহাসের পাখি,
কথা বলে আজও মুক্ত পাতার আঁখি ।

হাজার দিনে উঠেছি সকালে মোরগের ডাক শুনে,
ঘরে ফিরেছি সান্ধ্য আযানের আহবানে;
হাজার ক্রোশ হেঁটেছি আমি যেতে বহুদূরে,
দুপাশে ছিল মুক্ত বনের গাছের সারি জুড়ে;
এখন মানুষ জ্ঞান আহড়নে পুজিছে কলকব্জা,
পুজিবে গাছেরে সময় কোথায় নীতিহীন এই রাজা ।

বিংশ অব্দে জ্ঞান সমুদ্রে ভেসে ভেসে,
শত বছরের বুড়োর ঝাপসা চোখের দৃশ্যে,
দেখছি আমি ধুলো মাখা প্রিয় ধরণীকে,
সবুজ হারিয়ে নরক ধুসর রং-এ তোমাকে;
দেখছি আর ভাবছি তোমার ধৈর্যশৈলী মনটি,
গো গ্রাসে কেন গিলছো না সবের নরমুন্ডি ।

আজ এত বছর পর যখন পথে পথে ঘুরি,
দেখি না বনের সবুজ আর গাছ গাছারি,
ঝোপের আড়ালে বসে থাকা কাকাতুয়া,
হারিয়ে গেছে বনের সাথে গোধূলির সাজ নিয়া ।

এখন শুধু বসতির বন চারিদিকে,
সবুজ মিশিয়া ইটের দালান সবদিকে;
ঝাপসা চোখের ঝাপসা চাহনিতে,
দেখছি আমি ধ্বংস হচ্ছে মানুষ অহমিতে;
মোরগের ডাক শুনিনা এখন গাড়ির হর্ণ বাজে,
তোমাদের কাছে সুমধুর লাগে, আমার লাগে বাজে;
তাই আমি ভুলতে চাই তোমাদের মায়া,
ভগ্ন শরীরে অপেক্ষায় আছে আমার কায়া;
শূন্য দাঁতের হাসি দিতে করি না কার্পণ্য,
আমি বুড়ো থুড়থুড়ো, নতুনের কাছে নগণ্য ।

এখনও সময় আছে, এখনও আছে উপায়,
পোঁড়ামাটি ছেড়ে ভুলো সজীব মাটির মায়ায়;
আমি একজন এক’শ বছরের বুড়ো, অতীব বুড়ো,
বুড়ো থুড় থুড়ো ।।

সর্বশেষ এডিট : ১৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৩২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মোল্লাতন্ত্র ধর্ষণ-হত্যা ও নারীর প্রতি সহিংসতা বন্ধের সমাধান নয়, বরং তা বৃদ্ধির একটি কারণ

লিখেছেন শ্রাবণধারা, ২১ শে মে, ২০২৬ সকাল ৮:৪২


সাত বছর বয়সের ছোট্ট শিশু রামিসাকে ধর্ষণ করে গলা কেটে হত্যার ঘটনার সমাধান হিসেবে, মোল্লাতন্ত্রের মুখপাত্র আহমাদুল্লাহ হুজুর পুরাতন এক ফতোয়া নিয়ে হাজির হয়েছেন। এইসব নৃশঃসতার মাত্রা কমিয়ে আনার একমাত্র... ...বাকিটুকু পড়ুন

বেজন্মা

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২১ শে মে, ২০২৬ সকাল ১১:৪১


হু বেজন্মা কথা শুনার পর
আমি বিরক্ত মনে করতাম
কিন্তু বেজন্মা কথাটা সত্যই
স্রোতের মতো প্রমান হচ্ছে-
খুন ধর্ষণ করার পশুত্বকে
বলে ওঠে বেজন্মা ক্যান্সার;
ক্যান্সারের শেষপরিণতি মৃত্যু
তেমনী বেজন্মার হোক মৃত্যু-
চাই না এই বেজন্মাদের বাসস্থান
আসুন রুখে... ...বাকিটুকু পড়ুন

ভালো থাকো ছোট্ট মা এই অনিরাপদ শহরে

লিখেছেন সামিয়া, ২১ শে মে, ২০২৬ দুপুর ১:৫৫




মাঝে মাঝেই মনে হয়, পৃথিবীতে আমি যদি সত্যি কাউকে নিঃশর্ত ভালোবেসে থাকি, তবে সে আমার মেয়ে।
ওকে প্রথমবার কোলে নেয়ার দিনটার কথা আমাকে আবেগ প্রবণ করে তোলে ছোট্ট একটা উষ্ণ... ...বাকিটুকু পড়ুন

খালাশ

লিখেছেন মায়াস্পর্শ, ২১ শে মে, ২০২৬ দুপুর ২:৪৬

ছবি : এ আই

জোর জবরদস্তি,
উঠিত লিঙ্গের দুই মিনিটের সুখ
তারপর ???
গরম, মাথা গরম।
কোপ, কল্লা মাথা আলাদা,
শেষ, নিথর নিশ্চুপ দেহ,
খণ্ডিত ছিন্নভিন্ন।

লাল রক্ত কালচে হওয়ার আগেই... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্র কেন রামিসাদের রক্ষা করতে ব্যর্থ?

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ২১ শে মে, ২০২৬ বিকাল ৩:১০


সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামো, আইনশৃঙ্খলা ব্যবস্থা এবং সামগ্রিক নাগরিক নিরাপত্তা নিয়ে যে গভীর ও দমবন্ধ করা উদ্বেগ তৈরি হয়েছে, তা কোনো কাল্পনিক ভীতি বা বিচ্ছিন্ন অনুভূতির বহিঃপ্রকাশ নয়।... ...বাকিটুকু পড়ুন

×