somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শিক্ষনীয় গল্প ঃ বানর এবং টুপিওয়ালা

১১ ই ফেব্রুয়ারি, ২০০৬ সকাল ৮:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এক দেশে এক টুপিওয়ালা ছিল। সে বাড়ীতে বসে হ্যাট টুপি বানাতো আর বাজারে নিয়ে গিয়ে বিক্রি করতো। তার বাড়ী আর বাজারের মাঝখানে ছিল এক বিশাল বন। বনের গাছে গাছে থাকতো অসংখ্য বানর। বানরদের টুপিওয়ালা ভয় না পেলেও ওদের সব সময় এড়িয়ে চলতে চেষ্টা করতো আর হাতের কাছে রাখতো মোটা একটা লাঠি।
একদিন হলো কি, বাড়ী থেকে বের হয়ে বনের মাঝখানে যেতেই তার ভীষণ ঘুম পেলো। কি আর করা। একটা বড় গাছের নীচে টুপির বস্তাটা একপাশে রেখে একটা টুপি মাথার নিচে দিয়ে ঘুমিয়ে পড়লো টুপিওয়ালা।
অনেকক্ষণ পর তার ঘুম ভাঙলো বানরের চেঁচামেচিতে। ব্যাগের দিকে তাকিয়ে তো তার চক্ষু ছানাবড়া। একটিও টুপি নেই ব্যাগে। চেঁচামেচি করতে থাকা বানরদের দিকে তাকিয়ে দেখে সবগুলো টুপি বানরদের হাতে। ওরা প্রত্যেকেই একটা করে টুপি নিয়ে খেলা করছে।
লোকটি চিন্তা করলো কিভাবে টুপিগুলো ফেরত পাওয়া যায়! হঠাৎ তার মাথায় বুদ্ধি এলো- বানর তো খুব অনুুকরণপ্রিয়। তাই টুপিওয়ালা মাথার নিচের টুপিটি নিয়ে একটু ঝাড়ামোছা করলো। দেখলো বানররাও তাই করছে। সে এবার টুপিটা মাথায় দিলো। বানররাও টুপি মাথায় দিলো। লোকটি এবার মাথা থেকে টুপি খুলে মাটিতে ছুঁড়ে মারলো। বানরগুলোও তার দেখাদেখি টুপি ছুঁড়ে মারলো মাটিতে। লোকটি টুপিগুলো কুড়িয়ে ব্যাগে ভরে খুশি মনে বাজারে গেলো।
এ ঘটনার পর অনেক দিন পার হয়ে গেছে। ঐ লোকটি বুড়ো হয়ে গেছে। তার নাতিও হয়ে গেছে সেই জোয়ান কালের তার মতো। সেও ঐ একই পেশায় আত্মনিয়োগ করেছে। যাতায়াতও সেই একই পথে। একদিন হলো কি, ঠিকা তার দাদার মতোই বাজারে যাওয়ার পথে ঐ একই গাছের কাছে এসে তার ঘুম পেলো। সে তার দাদার কথা মনে করলো। আর মনে মনে হেসে একটা টুপি মাথার নিচে দিয়ে ব্যাগটা পাশে রেখে ঘুমিয়ে পড়লো।
বানরের চেঁচামেচিতে যখন তার ঘুম ভাঙলো, তখন সে তার দাদার সেই ঘটনারই পুনরাবৃত্তি হতে দেখলো। সে ভাবলো, দাদার বুদ্ধিটাই কাজে লাগাই। সে টুপিটা মাথার নীচ থেকে তুলে প্রথমে ঝাড়লো। কিন্তু দেখলো বানরগুলো তাকে অনুসরণ করছে না। তাকে শুধু দেখছে তাকিয়ে তাকিয়ে। সে এবার নিজের টুপিটা মাটিতে ছুঁড়ে মারলো। কিন্তু কি অবাক কান্ড, বানরগুলো তাকে বোকা বানিয়ে টুপি নিয়ে বসে রইলো নিশ্চুপ। হঠাৎ করে একটি বানর নেমে এলো নীচে। মাটিতে থেকে টুপিটা কুড়িয়ে নিয়ে তাকে দিলো এবং বললো, তুমি মনে করো না শুধু তোমারই দাদা আছে, আমাদেরও দাদা আছে।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই: বাঙালি জাতির জন্য এক অভিশাপ ও মূল্যায়ন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৩ রা জুলাই, ২০২৬ সকাল ১১:০১


জুলাই: বাঙালি জাতির জন্য এক অভিশাপ ও মূল্যায়ন

আমাদের দৃষ্টিতে, তথাকথিত "জুলাই" বাংলাদেশের জন্য কোনো গৌরবের অধ্যায় নয়; বরং এটি জাতীয় ঐক্য, স্বাধীনতা, অর্থনীতি ও মুক্তিযুদ্ধের চেতনাকে প্রশ্নবিদ্ধ... ...বাকিটুকু পড়ুন

জাপান যেভাবে মাত্র ৭ বছরে অর্থনৈতিক পরাশক্তিতে পরিণত হয়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা জুলাই, ২০২৬ বিকাল ৩:২৭



জাপানের সাবেক প্রধানমন্ত্রী হায়াতো ইকেদা ১৯৬০ সালের শেষভাগে তাঁর বিখ্যাত "ইনকাম ডাবলিং প্ল্যান" বা "আয় দ্বিগুণকরণ পরিকল্পনা" চালু করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো জাপানের অর্থনৈতিক... ...বাকিটুকু পড়ুন

আমরা কি কৃত্রিম বুদ্ধিমত্তার কাছে হেরে যাচ্ছি ০২

লিখেছেন শেরজা তপন, ০৩ রা জুলাই, ২০২৬ বিকাল ৪:৪৪


কাহিনীটা ৯০ এর দশকের শুরুতে। বুশ তখন আমেরিকার প্রেসিডেন্ট- মার্কিনিদের আগ্রাসন চলছে তখন ইরাক জুড়ে। হাটে মাঠে ঘাটে আড্ডায় গল্প আলোচনা মিডিয়ায় এমনকি বাসর ঘরেও তখন নব পরিণীতার সাথে তার... ...বাকিটুকু পড়ুন

ভাংগুক অচলায়তন

লিখেছেন মাসুদ রানা শাহীন, ০৩ রা জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:৪৯


ভয় পাবেন না
আশার পিদিম জ্বালিয়ে রাখুন
প্রাণের ধুকপুকি জাগিয়ে রাখুন
হেরে যাবেন না।

ঘাবড়াবেন না
নতুন স্বর ও সাহসী উচ্চারণে অনবদ্য হোন
ক্ষুরধার সৃষ্টির ঔজ্জ্বল্যে উদ্ভাসিত হোন
থামবেন না।

নগদমূল্যে বিকোবেন না
ক্লান্ত শিরায় নতুন রক্ত বইয়ে দিন
তাতিয়ে... ...বাকিটুকু পড়ুন

জাতিসত্তার পরিচয়ের বাজার

লিখেছেন তানভীর রাতুল, ০৪ ঠা জুলাই, ২০২৬ রাত ৩:২১

ইতিহাসে কোনো আদর্শ সত্যিকার অর্থে মরে না। সে শুধু নাম বদলায়, পরাজিত আদর্শেরও পুনর্জন্ম হয়।

১৯৭০ সালের নির্বাচনে পূর্ব পাকিস্তানে মুসলিম লীগ একটি আসনও পায়নি। কিন্তু সেই রাতে মুসলিম লীগ মরেনি,... ...বাকিটুকু পড়ুন

×