somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাবাস আনোয়ার ইব্রাহিম

১৬ ই মে, ২০১৮ বিকাল ৪:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সাবাস আনোয়ার ইব্রাহিম। তাকে স্বাগত জানাই। জেল থেকে মুক্তি পেয়েই তিনি প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সঙ্গে নি:সংকোচে কাজ করতে সম্মতি প্রকাশ করেছেন। তিনি গণতন্ত্র ও স্বাধীনতার পক্ষে দাঁড়ানোয় দেশের মানুষের কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন। মাহাথির মোহাম্মদের সঙ্গে অতীতের ঘটনাবলী নিয়ে তিনি বলেন, বহু আগেই মাহাথিরের সঙ্গে শত্রুতার অবসান ঘটেছে। এখন আমরা একই লক্ষ্যে কাজ করছি।
দ্বিতীয় মেয়াদে তিন বছর কারাগারে বন্দি থাকার পর বুধবার মুক্তি পেয়ে এক সংবাদ সম্মেলনে আনোয়ার ইব্রাহিম এ কথা বলেন। তিনি বলেন, এখন থেকে মালয়েশিয়ায় এক নতুন সূর্য উঠেছে। মালয়, চীনা, ভারতীয়, কাদাজান, ইবান- ধর্মবর্ণ নির্বিশেষে সবার কাছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। তিনি বলেন, জনগণ পরিবর্তন চেয়েছে। এখন পাকাতান হারাপানের দায়িত্ব হচ্ছে, জনগণের কাছে দেয়া তাদের প্রতিশ্রুতির মর্যাদা রক্ষা করা বলে মন্তব্য করেন দেশটির এই জনপ্রিয় রাজনীতিবিদ।
প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ বলেন, তিনি এক থেকে দুই বছর সরকার পরিচালনা করবেন। এর পর আনোয়ারের হাতেই ক্ষমতা হস্তান্তর করবেন বলে আভাস দিয়েছেন। আনোয়ার বলেন, মাহাথিরের সঙ্গে আগে যা কিছু ঘটেছে, তা অতীত হয়ে গেছে। আমাদের মধ্যে সব ধরনের শত্রুতার অবসান ঘটেছে। বহু আগেই তা হয়েছে। সরকারপ্রধান মাহাথিরের হাত থেকে যাতে মসৃণভাবেই ক্ষমতার পালাবদল ঘটে তা নিশ্চিত করতে তিনি কাজ করবেন বলে জানিয়েছেন। আনোয়ার ইব্রাহিম বলেন, আমি মাহাথিরকে ক্ষমা করে দিয়েছি।
গত মঙ্গলবার জেল থেকে তার মুক্তি পাওয়ার কথা থাকলেও পরে তা স্থগিত করা হয়। বুধবার সকালে ক্ষমা পরিষদের বৈঠকে রাজা ঘোষিত সাধারণ ক্ষমা নিয়ে আলোচনার পর আনোয়ার মুক্তি পান।স্থানীয় সময় দুপুর ১২টার দিকে তিনি হাসপাতাল (প্রিজন) থেকে বেরিয়ে আসেন। মুক্তির পর হাসপাতালের বাইরে অপেক্ষমাণ সাংবাদিকদের সঙ্গে কথা বলে তিনি রাজপ্রাসাদে যান।
সর্বশেষ এডিট : ১৬ ই মে, ২০১৮ বিকাল ৪:১০
১০টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গণজাগরণের ১৩ পেরিয়ে আজও অনিশ্চিত বাংলাদেশ ‼️ প্রজন্মের ভুল পথে চলা .....!

লিখেছেন ক্লোন রাফা, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:৪৫


গণজাগরণ মঞ্চের শুরুটা খুবই অকল্পনীয় ছিল/ ব্লগারদের অতি ক্ষুদ্র একটি অংশ হঠাৎ করেই ডাক দিয়েছিলো। মহান মুক্তিযুদ্ধের শহীদদের বিচার সঠিকভাবে বাস্তবায়ন করা সংকটের কারণেই ছিলো এই জাগরণ।আমারও সৌভাগ্য... ...বাকিটুকু পড়ুন

জামাত কি আদতেই বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখে?

লিখেছেন এমএলজি, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৮:৫৯

স্পষ্টতঃই, আসন্ন নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি এবং জামাত। দুই পক্ষের কর্মীরা মাঠ পর্যায়ে যেমন সক্রিয়, একইভাবে ফেইসবুকেও সরব।

বিএনপি'র কিছু কর্মী বলছে, জামাত যেহেতু ১৯৭১-এ স্বাধীনতার বিরোধিতা করেছিল, তাই,... ...বাকিটুকু পড়ুন

আল্লাহ্‌কে কীভাবে দেখা যায়?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:২৩

যে কোন কিছু দেখতে হলে, তিনটি জিনিসের সমন্বয় লাগে। সেই জিনিসগুলো হচ্ছে - মন, চোখ এবং পরিবেশ। এই তিন জিনিসের কোন একটি অকেজো হয়ে গেলে, আমরা দেখতে পারি না। চিন্তা... ...বাকিটুকু পড়ুন

শতরুপা

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:৫২

তুমি কি কোন স্বপ্ন রাজ্যের পরী?
কিভাবে উড়ো নির্মল বাতাসে?
ঢেড়স ফুলের মতো আখি মেলো-
কন্ঠে মিষ্টি ঝড়াও অহরহ,
কি অপরুপ মেঘকালো চুল!
কেন ছুঁয়ে যাও শ্রীহীন আমাকে?
ভেবে যাই, ভেবে যাই, ভেবে যাই।
তুমি কি কোন... ...বাকিটুকু পড়ুন

ভূমি-দেবতা

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৪৩


জমিজমা নিয়ে দ্বন্দ্বে ভাইয়ে ভাইয়ে
মারামারি-কাটাকাটি-খুনোখুনি হয়;
শুধু কি তাই? নিজের বোনকে ঠকিয়ে
পৈতৃক সম্পত্তি নিজ নামে করে লয়।
অন্যদের জমির আইল কেটে নিয়ে
নিজেরটুকু প্রশস্ত সময় সময়;
অন্যদের বাড়ি কব্জা- তাদের হটিয়ে
সেখানে বানায় নিজেদের... ...বাকিটুকু পড়ুন

×