![]()
যা বুঝলাম আমেরিকা বাংলাদেশকে ইরাক, আফগানিস্থান, পাকিস্তান, সিরিয়া, লিবিয়া বানাতে চায় । নিজেদের মধ্যে ঝামেলা লাগিয়ে গৃহযুদ্ধের পথে ঠেলে দেয়ার পরিকল্পনা । তারপর বলবে এদেশে জঙ্গী আছে ( যাদের তৈরী করা হচ্ছে এমেরিকান মদদদেই) ..তারা নতুন আরেকটা ঘাটি বানিয়ে ফেলবে বাংলাদেশকে । বাংলাদেশ দখল করতে পারলে পুরো ভারতীয় উপমহাদেশকে চোখ রাঙ্গাতে পারবে তারা । তারপর শুরু করবে বিমান হামলা, ড্রোন হামলা । বলবে জঙ্গি দমন, আসলে নিরীহ পাবলিক, নারী , শিশু মরবে । যারা আমেরিকান এজেন্ডা বাস্তবায়নের জন্য মাঠে নেমেছেন তারাও মরবেন নিশ্চিত । লাদেনের সৈন্য হয়ে যারা জিহাদ (আদৌ কি জিহাদ ?) করতে চান, ভুলে যাবেন না, লাদেন আমেরিকার তৈরী এবং আমেরিকার হাতেই ধ্বংস হয়েছে । সুতরাং দয়াকরে ফাঁদে পা দিবেন না, সোনার বাংলাকে শ্মশান বানাবেন না । হানাহানি করে অনেক পিছিয়েছি আমরা, আর না । রুখে দাঁড়াও বাংলাদেশ !
পুনশ্চ: আমি বিশ্বাস করি প্রথমআলোতে যারা কাজ করেন তারা প্রায় নিরানব্বই ভাগ সাংবাদিক ও লেখক মহান মুক্তিযুদ্ধের পক্ষের লোক । বাকী একভাগের জন্য পাঠকরা বিভ্রান্ত হতে পারে না । প্রিয় প্রথম আলো প্লিজ এভাবে বদলে যেয়োনা, বদলে দিয়োনা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



