(বিশাল চারকোনা টেবিলের এক ধারে সিংহ চিহ্নিত আসন পাতিয়া নেত্রী বসিবেন।বাকি তিন ধারে বসিবেন সম্মানিত মন্ত্রি মহোদয়গণ)
নেত্রী- শুনিলাম রাজ্যে কে যেন পাহাড় জয় করিয়াছে?
মন্ত্রী(অর্থ)- জ্বি, ঠিকই শুনিয়াছেন।তবে সেটা ঠিক পাহাড় ছিল না।এভারেস্ট জয় করিয়াছে।
নেত্রী- ওই একি কথা।তা কি করিয়া করিলো সে এই কাজ?
মন্ত্রী(নিজরাষ্ট্র)- এ শুধুই সম্ভব হইয়াছে এই কারণে যে, বর্তমানে আইন শৃংখলা পরিস্থিতি পূর্বের যে কোন সময়ের তুলনায় ভালো।
নেত্রী- চুপ রও মূর্খ।এইখানে কোন সাংবাদিক নাই।
মন্ত্রী(বিমান)- আসলে পাহাড় আরোহী একটু কম খেতেন।তাই এতো লম্বা পাহাড়ে উঠিতে তাহার কোন কষ্টই হয় নাই।
মন্ত্রী(অর্থ)- পাহাড় লম্বা হয় না, উচুঁ হয়।
নেত্রী- তুমি বড্ড বেশি কথা বলো।লম্বা উচুঁ একই কথা।যাই হোক, আমিও পাহাড় জয় করিতে চাই।তোমরা ব্যবস্থা করো।
মন্ত্রী(অর্থ)- এ বড়ই বিপজ্জনক কাজ।এই বয়সে আপনি অতো উঁচুতে হাটিয়া উঠিতে পারিবেন না।
নেত্রী- হাটিতে হইবে কেন?রাজ্যে কি বিমানের অভাব পড়িয়াছে নাকি?
মন্ত্রী(অর্থ)- তাহা পড়ে নাই বটে।কিন্তু হাটিয়া না উঠিলে যে সার্টিফিকেট পাওয়া যাইবে না।
নেত্রী- হুম. আমার আর তবে যাইয়া কাজ নাই।
তুমি বরং সার্টিফিকেট টা ক্রয় করিবার ব্যবস্থা করো।আর সার্টিফিকেটের এক কপি নোবেল কমিটিতে পাঠাইয়া দিও।
মন্ত্রী(পররাষ্ট্র)- আমি বলি কি...
(এমন সময় নেত্রী হঠাৎ টেবিলের এক কোণে বসিয়া থাকা এক ব্যক্তির দিকে অংগুলি নির্দেশ করিবেন)
নেত্রী- কে ওটা?ওখানে ঝিমাচ্ছে কে?
ব্যক্তি- জ্বি, আমি সাদাবিলাই।
নেত্রী- ওরে হতভাগা, তোমায় সাদা করিতে আমার কতো কাঠ খড় পোড়াইতে হইয়াছে তা তুমি জানো?
সাদাবিলাই- আজ্ঞে, তা জানিনে আবার।
নেত্রী- তা আমার নদী মন্ত্রী কই?
মন্ত্রী(নদী) - জ্বি, এইখানে।
নেত্রী- তোমার ড্রাইভারেরা এখন ছাগল চিনিতে পারে তো?
মন্ত্রী(নদী)- অবশ্যই।শুধু চিনেই না, ছাগল দেখিয়া তার প্রজাতিও বলিতে পারে।আমি নিশ্চিত, আপনাকেও চিনিতে পারিবে।
নেত্রী- গুড গুড।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


