অর্থনীতিতে বোধহয় এমন একটা কথা আছে, "There is no such thing as bad publicity".পন্যের publicity কিভাবে করা হল সেটা ব্যাপার না, আম জনতা আপনার পন্য সম্পর্কে কতটুকু অবগত হল সেটাই মুখ্য বিষয়।গত কিছুদিন ধরে University Of South Asia এর অদ্ভুত বিজ্ঞাপন আর ফেসবুকে-ব্লগে ঐ বিজ্ঞাপন নিয়ে তুমুল আলোচনা-সমালোচনা দেখে মনে হচ্ছে তারা তাদের পন্যের প্রসারে শতভাগের চাইতেও বেশি সফল।এই যে আমি এই ভার্সিটি নিয়ে পোস্ট দিলাম এটাও তাদের বিজ্ঞাপনেরই প্রভাব অন্যভাবে বললে তাদের বিজ্ঞাপনের একটা অংশ।আমরা মধ্যবিত্ত আর নিম্ন-মধ্যবিত্তরা যতই সমালোচনা করি না কেন, তারা কিন্তু ঠিকই তাদের টার্গেট করা শ্রেণীর কাছে পৌছে গেছে।
যাই হোক, একটা প্রতিষ্ঠান তাদের পন্যের প্রসারে আজগুবি বিজ্ঞাপন দিচ্ছে(অন্য অনেকেই তা করে), এতে এতো সমালোচনা হওয়ার কথা নয়।
কিন্তু তাদের পন্যটা যে 'জাতির মেরুদন্ড', শিক্ষা!!!
ওখানে গন্ডগোল হলে যে ভাই, সোজা হয়ে আর দাঁড়াতে পারবনা!!!!!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


