somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কেমন ছিলেন প্রেসিডেন্ট ওবামা ?

২১ শে জানুয়ারি, ২০১৭ রাত ১০:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ওবামা প্রশাসন লিবিয়া এবং সিরিয়ায় বিমান করেছে। সৌদিকে ইয়েমেন হামলায় সহায়তা করেছে। তুরস্কে এরদোগান সরকারকে ফেলে দেওয়ার চেষ্টা করেছে। মিশরে সিসিকে সহায়তা করেছে। তাহলে ওবামা এবং ট্রাম্পের পার্থক্যটা কোথায়? খুবই যোক্তিক প্রশ্ন।

অ্যামেরিকার প্রেসিডেন্টের তৃতীয় বিশ্বের দেশেরগুলোর রাস্ট্র বা সরকার প্রধানদের মত এমন সুপ্রিম ক্ষমতা নেই [একই অবস্থা ইরানে]।। সিনেট এবং কংগ্রেস বলে দুইটা বস্তু আছে তারা যথেষ্ট ক্ষমতাবান। এছাড়া আছে সামরিক বাহিনী, এফবিআই, সিআইএ, পেন্টাগন, ফেডারেল রিজার্ভ সিস্টেম- এদের ক্ষমতা কেমন তা উদাহারন দেওয়া যায় এভাবে, আমাদের দেশের সামরিক বাহিনী যতটা স্বাধীন তার চেয়ে তারা অনেকে বেশি স্বাধীন এবং দলীয় প্রভাবমুক্ত। এছাড়া আছে নেপথ্য শক্তি মহাশক্তিধর রসচাইল্ড পরিবার, রকফেলার পরিবার, ইলুমিনাতি, ফ্রি ম্যাসন, মিডিয়া গ্যাং, জায়নিস্ট লবি। অ্যামেরিকান ট্রেন পূর্ব নির্ধারিত একটা গন্তব্যের দিকে ছুটে চলছে [New World Order]। প্রেসিডেন্ট যেই আসুক সে এতগুলো শক্তির সাথে টক্কর দিয়ে গন্তব্য পরিবর্তন করতে পারবে না। এছাড়া একটা বড় সময় সিনেট এবং কংগ্রেস রিপাবলিকানদের নিয়ন্ত্রণ ছিল। তারা ওবামাকে সাহায্য করেনি। অ্যামেরিকার প্রেসিডেন্টের অনেক ক্ষমতা যদি সে এই ট্রেনের গন্তব্যে দিকের মতবাদের কেউ হয়।

ওবামা প্রশাসন অভ্যন্তরে অভিবাসী এবং মুসলিমদের জন্য তুলনামূলক ভাল পরিবেশ দিয়েছে [আমাদের প্রত্যাশা হয়তো আরও বেশি]। ইকনা, ইসনাসহ বেশ কয়েকটি মুসলিম সংগঠনকে কাজ করতে বাঁধা দেয়নি। বর্তমানে বিশ্বের সবচেয়ে সমৃদ্ধ মুসলিম সংগঠনগুলোর মধ্যে এই সংগঠনগুলো একদম প্রথমদিকে থাকবে। ইসলামিক স্কলারদের অ্যামেরিকায় ঢুকতে বা লেকচার দিতে বাঁধা দেয়নি [বুশ প্রশাসন তারিক রামাদানকে অ্যামেরিকায় ঢুকতে নিষেধাজ্ঞা জারি করেছিলো]। তার সময় বুশ প্রশাসনের সময়ের তুলনায়, তৃতীয় বিশ্ব থেকে অনেক বেশি শিক্ষার্থী অ্যামেরিকায় পড়াশোনা করতে যাওয়ার সুযোগ পেয়েছে।
বহিঃবিশ্বে, ওবামা প্রশাসন বেশ বার বার ইজরাইলকে অনুরোধ করেছে বসতি না বাড়াতে। জাতিসংঘে যে অ্যামেরিকায় ভেটো পাওয়ার ব্যবহার করে গত ৬০ বছর ধরে ইজরাইলের বিরুদ্ধে আনা সব বিল বাতিল করেছে সেই অ্যামেরিকা ইজরাইলের বিরুদ্ধে আনা রেজুলেশনের পক্ষে ভোট দিয়েছে এবং প্রথম বারের মত জাতিসংঘে ইজরাইলের বিরুদ্ধে বিল পাশ হয়েছে।
আমার পুরোপুরি বিশ্বাস, ওবামার জায়গা যদি অন্য যে কেউ প্রেসিডেন্ট থাকতো হোক সে ম্যাককেইন বা হিলারি বহিঃবিশ্বে হামলার পরিমান অনেক বেশি হত।

অ্যামেরিকার ভেতরের অভিবাসী এবং মুসলিমরা পার্থক্যটা এখনই বুঝতে পারছে। আমরা বাইরে থেকে পুরোপুরি বুঝতে পারবো ট্রাম্পের শাসন কিছুদিন যাওয়ার পর.........
সর্বশেষ এডিট : ২১ শে জানুয়ারি, ২০১৭ রাত ১০:৫৭
৯টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সরকার বদলায়, স্বাধীনতার ঘোষকও বদলায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১৪ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:০৫


বাংলাদেশ স্বাধীন হয়েছে ৫৫ বছর আগে। এই দীর্ঘ সময়ে দেশে অনেক কিছু হয়েছে। সরকার এসেছে, সরকার গেছে, সামরিক শাসন এসেছে, গণতন্ত্র এসেছে, আবার গণতন্ত্রও চলে গেছে। কিন্তু একটা কাজ... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৫ ফুলদল

লিখেছেন হুমায়রা হারুন, ১৫ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:২৭

প্রকৃতি যখন যন্ত্রণার ভারে নুয়ে পড়ে, সূর্য ক্লান্ত অভিমানে আড়াল করে তার দীপ্ত মুখ। তাপমাত্রা ১৫ ডিগ্রী সেন্টিগ্রেড। শীতের নিঃশব্দ আগ্রাসনে নিস্তব্ধ চারপাশ। জীবনের স্পন্দন নেই।... ...বাকিটুকু পড়ুন

‘Why you come here?’ সুবিধামতো পরিচয়ের প্রবাসী

লিখেছেন মুনতাসির, ১৫ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:১৬

কারো সঙ্গে রাজনৈতিক মতভেদ থাকতেই পারে। প্রতিবাদ করার অধিকারও আছে। কিন্তু প্রতিবাদের ভাষা দিয়েই বোঝা যায় প্রতিবাদকারী কে। “Why you come here?” বা “I fuck your country system” কোনো রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রপ্রেমী ও রবীন্দ্রবিরোধী - কারা ভালো লেখে-মন্তব্য করে ব্লগে

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৫ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৪৫


আখতারুজ্জামান আজাদ নামে এক লেখকের একটা লেখা দৃষ্টিগোচর হলো কাল। লেখাটা দিয়েই আমার পোস্ট শুরু করব।

স্বল্প-বাংলা-জানা এক জাপানি ভদ্রলোক কোলকাতার এক দাদাকে জিজ্ঞেস করলেন— ‘এই যে আপনারা নামের শেষে দা... ...বাকিটুকু পড়ুন

জানের বদলে জান: ব্যাপারটায় প্রতিহিংসার ফ্লেভার মেশানো

লিখেছেন অপলক , ১৫ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৩৬

ইসলামে কি বলা আছে সেটা নিয়ে আলোচনা করতে চাই না। দেশের আইনে কি আছে সেটাও না। ইংরেজীতে দুটো শব্দ আছে: Equality (Sameness: সমতা) এবং Equity (Fairness: নায্যতা)।




একটা অপ্রাপ্ত... ...বাকিটুকু পড়ুন

×