সময়টা ছিল একটা শীতকালের সন্ধ্যা। আজ থেকে বেশ কয়েক বছর আগে আমি কলকাতা থেকে ফিরছিলাম। আমার বাড়ি থেকে কলকাতার দুরত্ব প্রায় একশ কিলোমিটার। আমি তখন সবে কলেজ শেঘ করেছি। সাংবাদিকতা উপর ডিপ্লমা করছি। প্রতি রবিবার আমার ক্লাস হোত। এইরকমই এক দিন ফিরছিলাম। সেদিন সামান্য দেড়ি হয়েছিল। একটা ট্রেন মিস করে ফেলেছিলাম। ফলে দেড়ি হয়েগিয়েছিল। এটা ছিল জানুয়ারি মাসের শুরু , আকাশ বেশ কাল অন্ধকার। আমার আবার রেলওয়ে স্টেশন থেকে বাড়ি কুড়ি মিনিটেব বাস পথ। একটু টেনশেনে পরে গেলাম। বাসটা আর পাওয়া য়াবে না বোধায়।যাই হোক, ট্রেনে চাপলাম। আধা ঘন্টার মধ্যে ট্রেন ছাড়ল। কলেজ জীবনে ট্রেনের টিকিট কাটিনি বললেই চলে। বাস্তবে খুব কম ছাত্রই টিকিট কাটে। তখন মনে হোত টিকিট না কাটাটা পৌরুষের। একটা এডভেন্চার। সেদিনও টিকিট কাটিনি। আপান মনে বসে আছি। বেশ শীত ট্রেনের জানালা বন্ধ, একটার পর একটা স্টেশন পার হোচ্ছে। আমি টুকটাক খেয়েচলেছি। এক সময় প্রচণ্ড হইচই। কানে এলো গাড়িতে মোবাইল চেকিং চলছে। বুঝলাম নিঘাঃত ফাইন দিতে হবে। কারন কিছুদিন আগে বর্ধমান যাওয়ার সময় এরকম মোবাইল চেকিংএর পাল্লাই পড়েছিলাম। কিচ্ছু শুনতে চাইনি ফাইন দিতে বাধ্য করেয়েছিল একদম পৈঁষট্টি টাকা। খুব গায়ে লেগেছিল। সবচেয়ে বড় কথা খুব বাজে ব্যবহার করেছিল। যখন হইচই শুলাম আমি আর কিছু না ভেবে ট্রেন থেকে নেমেপড়লাম। যে স্টেশনে নামলাম তার নাম ত্যালাণ্ডু। স্টেশনটা এমনিতেই খুব ফাঁকা থাকে। সেদিন শীত যাঁকিয়ে পড়েছিল। কোন লোক ছিলনা বললেই চলে। ভাবলাম চার টাকা দিয়ে একটা কেটেই নিই। করলামও তাই। স্টেশনে বাতিগুলোর আলো খুবই কম, প্রায় অন্ধকার। স্টেশনের শুরুতে চার জন লোক তাস খেলছিল। একটি লম্প জ্বলছিল কেবলমাত্র। ওদের মুখগুলো কেমন যেন থমথমে । একটি বাচ্চা ছেলে বাইনা করছে খিদে পেয়েছ বলে, কেউ ওর কথায় কান দিচ্ছে না। এতে আমার রাগও হোল। মনে মনে লোকগুলোকে খুব গালি দিলাম । বাচ্চাটাকে দেখে মায়া লাগল । কিণ্তু আমার কিছু করার ছিলনা ।আমার ওদের দেখে কেমন যেন লেগেছিল,একটু অস্বাভিক। আমি অত গুরুত্ব দিলামনা। তার পরে দেখলাম একটিমাত্র লোক বেন্চে বসে বিড়ি খাচ্ছিল। আমি তার কাছে গিয়ে বসলাম। স্সেশনে বেস কিছু কুকুর দেখে একটু ভয় ভয় লাগল। তারপর লোকটিকে আস্তে আস্তে জীগাস্যা করলাম "কি ব্যপার বলুন তো স্টেশনটা এত নিড়িবিলি কেন?" লোকটি উত্তর দিল আজ এখানে একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে। আমি কৌতুহল বসত জীগাস্যা করলাম কি হয়েছে? সে উত্তর দিল "আজ এই স্টেশনে চার জন লোক এবং একটা শিশু ট্রেনে কাটা পড়েছে, তাই লোকজন কম"। আমার তো শুনে অসস্তি ও ভয় শুরুহোয়ে গেল। পকেটে একটা সিগারেট ছিল ধরিয়ে ফেললাম। গলা শুকাতে শুরু করেদিল। খানিক পরে এই লোকটি উঠে চলে গেল। পিছন ফিরে দেখলাম যারা তাস খেলছিল তারা আর সেখানে নেই। আমার বুঝতে আর বাকি রইলনা। ভয়ে ভাবনা-চিণ্তা সব শেষ।মাথা ঘুরতে লাগল, মনেহচ্ছিল কেন ট্রেন থেকে নামতে ঘেলাম। আর বসে থাকতে পারা গেল না। মনে সাহস আনার চেস্টা করলাম।শুনেছি ভয়ের সময় সাহস রাখতে হয়।কিণ্তু এসব তত্ব কথা সংখটে কাজ করে না করে বোঝর সময় রইল না । সবে একটা ট্রেন গেছে এখন ট্রেন আসতে অনেক দেড়ি। কিছুতেই স্বাভাবিক হতে পারা গেলনা। গলা শুকিয়ে চৌচির ।সব জলের কল অকেজ রাগ আর ভয় দুটোই সামান সামান। কোনক্রমে স্টেশন থেকে নেমে পাশে রেল কোয়ারটার গুলোর কাছে গিয়ে জল চাইলাম, জল দেওয়া তো দুরের কথা কেউ দরজা পর্য্ন্ত খুললনা । ভয় যেন আরো চেপে ধরল। ওখান থেকে জি,টি, রোড অনেক দুর আর কিছু না ভেবে পরিমরি করে কাঁপতে কাঁপতে ছুটতে লাগলাম , ভাবলাম কোন ক্রমে জি,টি রোড যেটে পারলে লরি ধরে চলে যেতে পারব। অন্তত ভুতুরে পরিবেশ থেকে প্রানটা বাঁচবে। জোর ছুটতে লাগলাম। খাল বিল্ মানামানি নেই। একটা জায়গায় একটা আলে পা পড়তে আছড়ে পড়ে গেলাম। আচমকা চিৎকার করে ঘুমটা ভেঙে গেল।দেখি বিছানায় শুয়ে আছি।
আলোচিত ব্লগ
'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!
প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন
মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন
আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন
ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন
এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে
একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।
গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।