বর্তমান সেখানে যে অবস্থা, সেটাকে কেউ রাজনৈতিক দলের জনসভা বলতে পারবে না। যদিও আজকে একটু চিন্তায় ছিলাম যখন মঞ্চে দেথি ছাত্রলীগের সভাপতি, সা. সম্পাদককে। এখানে তাদের উপস্থিতি কম হলেই বরং ভালো।
যাইহোক, আজকে বিএনপির মওদুদ সাহেব বলেছেন সরকার ফাঁদে পড়েছে, আবার অন্যদিকে মির্জা ফখরুল সাহেব এটাকে ভিন্ন দিকে নিয়ে যাচ্ছেন, ইঙ্গিত দিয়েছেন এটা সরকার পতনের আন্দোলন। তিনি সাংবাদিকদের বলেন, গণতন্ত্র ফিরিয়ে আনার জনগণের আন্দোলন শুরু হয়ে গেছে। হত্যা-গুম-নির্যাতন-গ্রেফতার করে এ আন্দোলনকে দমানো যাবে না। আমরা মনে করি, এ আন্দোলনে জনগণের বিজয় অবশ্যম্ভাবী।
এবার বলি বিএনপি এখন যে অবস্থায় সেখান থেকে না পারছে কিছু বলতে না পারছে সইতে। তারা এখনও বুঝতে পারছে না জামাত-শিবিরের আন্দোলনের সঙ্গে থাকবে কি-না । এই ধিদ্বা-দ্বন্দের মধ্যে থাকায় এখনও বিচারের রায়ের সমর্থনে কিছু বলেনি। তাঁরা পড়েছে মাইনকা চিপায়
বর্তমান গনজাগরন/প্রজন্ম মঞ্চকে ঘিরে যে প্রতিবাদ হচ্ছে এটাতো বর্তমান সরকারেরও চাওয়া। আর তাই এটা যেন "মা এর কাছে মামার বাড়ীর গল্প বলা" , সরকার এতে আরও উতসাহ পাবে। বর্তমান সরকারের পজিশনটাও উপরের দিকে যাবে।
এখানে বর্তমান সরকারের একটি প্লাস পয়েন্ট হলো সারা বিশ্ব দেখছে এটা। আর তাদের জন্য এই বিচারটি আরও সহজ হয়ে যাচ্ছে। এখন সারা বিশ্ব থেকে আরও সমর্থন পাওয়া যাবে।
তাই এখন-ই সময় সকল দলকে এক হয়ে জামাত-শিবিরের ধংসাত্বক রাজনীতিকে নিষিদ্ধ করে সকল রাজাকারের ফাঁসি দিয়ে জাতিকে কলঙ্ক মুক্ত করে নতুন বাংলাদেশ গড়ার।
সর্বশেষ এডিট : ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




