ঢাকায় পৌঁছেছে শ্রীলংকার পর্যবেক্ষক দল
১২ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বাংলাদেশে খেলতে আসতে আপত্তি নেই লংকানদের।তবে টাইগারদের বিপক্ষে খেলতে আসার আগে বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখতে প্রতিনিধি দল পাঠানোর ঘোষণা দিয়েছিল শ্রীলংকা ক্রিকেট(এসএলসি)।আর রবিবার লংকান সে নিরাপত্তা পর্যবেক্ষক দল ঢাকায় এসে পৌঁছেছে।তবে পূর্ব নির্ধারিত সফরসূচির একদিন আগেই বাংলাদেশে এসেছেন লংকান নিরাপত্তা পর্যবেক্ষকরা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী লংকান পর্যবেক্ষক দলের ঢাকায় আসার বিষয়টি নিশ্চিত করেছেন।দুই সদস্যবিশিষ্ট পর্যবেক্ষক দলে রয়েছেন শ্রীলংকা ক্রিকেটের সাবেক প্রধান নির্বাহী অজিত জয়সেকারা ও সহ-সভাপতি মোহন ডি সিলভা।দুদিনের সফরে এরা চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়াম ও ঢাকার শের-এ-বাংলা জাতীয় স্টেডিয়ামের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখবেন।তবে শ্রীলংকা সিরিজের আরেক ভেন্যু সিলেট বিভাগীয় স্টেডিয়াম পরিদর্শনে যাচ্ছেন না এ দুজন।তাই ধারণা করা হচ্ছে ওয়ানডে সিরিজের যে ম্যাচটি সিলেটে হওয়ার কথা রয়েছে সেটি অন্য ভেন্যুতে সরে যাবে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে...
...বাকিটুকু পড়ুন
ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু...
...বাকিটুকু পড়ুনআগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক
অভাগীর সুর – পর্ব ১ প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু...
...বাকিটুকু পড়ুন
উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯...
...বাকিটুকু পড়ুন