কথা
১২ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কথায় বিষ কথায় মধু
কথায় এতো ধার
কথায় মালা কথায় জ্বালা
কথায় মন ভার।
.
কথার মাঝে ছুরি চালিয়ে
কেউ করে ঘায়েল
কথার খাঁজে সুর বসালে
বেজে ওঠে পায়েল।
.
কথার বুকে বয় কখনো
বেদনার প্রপাত
রসের কথা বলতে গিয়ে
কেটেই যায় রাত।
.
কিছু মানুষ কথায় বড়ো
চতুর চলাফেরা
কাজের বেলা তাল বাহানা
অলস ঘোরাফেরা।
.
মুখের ভাষা বহন করে
ব্যাক্তি-পরিচয়
কথার ছলে দশ পৃথিবী
কেউবা করে জয়।
.
কথার পিঠে কথা সাজিয়ে
কবিতা লেখে কবি
কতো দিনের কতো কথায়
ভাসে শোকের ছবি।
.
আস্ত্র হাতে যুদ্ধে নামে
কথার এতো ঝাঁঝ
গুলি বোমায় হয়না যেটা
কথায় হয় কাজ।
.
দিয়েছ কথা রাখোনি তুমি
এটা একটা রোগ
একটি কথা বয়ে বেড়ায়
আজীবনের শোক!
.
মাসের পর বছর যায়
কথারা থাকে বেঁচে
হিসেব করে মানুষ বুঝে
বলবে কথা বেছে।
.
উচিত কথা বললে নাকি
বন্ধু পর হয়
মিথ্যে দিয়ে হয়না জানি
সত্য টুকু জয়।
.
মা ত্রা বৃ ত্ত
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাবব১৯৭১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:২৯
বাংলাদেশ কি অন্যের যুদ্ধ লড়বে, নাকি নিজের দেশকে আগে রক্ষা করবে?
============================================
সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে যে নতুন যৌথ প্রতিরক্ষা চুক্তি হয়েছে, সেখানে বাংলাদেশকে যুক্ত করার আলোচনা চলছে। বাংলাদেশের পক্ষ... ...বাকিটুকু পড়ুন

আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
কলাবাগান১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৭

ছবিতে যাকে দেখছেন উনার নাম প্রফেসর ইমানাকা। উনাকে সারা বিশ্ব মনে রাখবে উনার যুগান্তরী আবিস্কার এর জন্য। তার আবিস্কার যেভাবে সবার জীবনকে বদলে দিবে এবং দিচ্ছে সেটা জানানোর জন্যই...
...বাকিটুকু পড়ুন
নতুন ভোরের গান

কষ্টের দিন পেরিয়ে এবারআসবে আলোর গান,
নতুন দিনের নতুন সুরে
জাগবে সবুজ প্রাণ।
নষ্ট স্মৃতির আড়ষ্টতাঝরিয়ে দেবো অনেক দূরে,
নিজের মনেই ভালোবাসার
নূপুর বাজবে সুরে সুরে।

ভ্রষ্ট পথের আঁধার কেটেভোর...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সামরিন হক, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭
অবজ্ঞা
তোমার বিশেষ ঘৃণা দ্বারা আক্রান্ত আমি
চারপাশ ঘিরে ফেলেছে ঘৃণারা আমাকে
আস্তে আস্তে গ্রাস করে নিচ্ছে আমাকে তোমার ঘৃণা
আমার কথা শোন
আমি কখনই মনুষ্যত্বের সীমা পার করিনি
কিন্তু তোমার ঘৃণায়... ...বাকিটুকু পড়ুন