শিরীষের ডাল মরচানো টিন পাতা ঝরা খেলা
টেশন রোডের এই বাড়িতেই কেটে যায় বেলা।
ট্রেন যায় আসে যাত্রীরা ছোটে ব্যাগ ঝোলে
কাঁধে
সে এক পাগল আবল তাবল হাসে আর কাঁদে।
রেলের ওপার রুবাদের বাড়ি কলেজের সাথে
এতটুকু আর অবসর নেই বুঝি তার হাতে!
রাত থম-থম নিভে আসে দম সলতের মতো
পথের ধুলোয় দেহ ধুয়ে তারা হাসে অবিরত।
আমি এক কবি বুকে নিয়ে ছবি গুনে যাই ট্রেন
ফিরতি ট্রেনেই আসবেন তিনি টানবেন চেন!
মা ত্রা বৃ ত্ত
.

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


