somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কোটা পদ্ধতি মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী

১১ ই জুলাই, ২০১৩ রাত ১০:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কোটা পদ্ধতি মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী। কেননা মুক্তিযুদ্ধ হয়েছে বৈষম্য দূর করার জন্য। আর আমরা তরুণ মেধাবীরা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনের ডাক দিয়েছি। আমরা মনে করি সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক এ আন্দোলন একদিন না একদিন সফল হবেই।

কোটা পদ্ধতিতে দেশের ৯০ শতাংশ মানুষের জন্য রাখা হয়েছে ৪৪ শতাংশ। অন্যদিকে মুক্তিযোদ্ধাসহ নানা কোটায় ১০ শতাংশর জন্য রাখা হয়েছে ৫৬ শতাংশ। এরকম বৈষম্য কীভাবে মেনে নেয়া যায় !

প্রথম থেকেই আমাদের পরিকল্পনা ছিল অহিংস আন্দোলনের। কিন্তু বহিরাগতরা কেউ হয়তো আন্দোলন বানচাল করার জন্য সকালে গাড়ি ভাংচুর করেছে। পরিস্থিতি ঘোলাটে করেছে। এটা একটা ষড়যন্ত্রও হতে পারে। কেননা শুরু থেকেই আমরা নিয়মতান্ত্রিক আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছিলাম।

মূলত ফল বিবেচনা নয় কোটা পদ্ধতি বাতিল করার জন্য আমরা আন্দোলন শুরু করি। আন্দোলন শুরুর দিন (বুধবার) থেকে বলছি সব পাবলিক বিশ্ববিদ্যালয়সহ পাবলিক পরীক্ষাগুলোতে কোটা পদ্ধতি বাতিল করতে হবে।

সরকার কোটা পদ্ধতি বাতিল করলে ৩৪তম বিসিএস প্রিলিমিনারী পরীক্ষাও বাতিল হয়ে যেতো। কিন্তু তা করা হয়নি।

আজকের (বৃহস্পতিবার) আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও ঢাকার বাইরের প্রতিষ্ঠানের অনেক শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। কিন্তু মুক্তিযোদ্ধাদের নিয়ে ব্যঙ্গাত্মক স্লোগান দেয়া হচ্ছে এরকম মিথ্যা ইস্যু তৈরি করে পুলিশের সাথে ছাত্রলীগও আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা চালায়।

মুক্তিযোদ্ধারা আমাদের গর্ব ও অহংকার। সাধারণ শিক্ষার্থীদের এই আন্দোলনের ভিডিও ফুটেজ অনেক টেলিভিশনে রয়েছে। যদি কেউ মুক্তিযোদ্ধাদের নামে ব্যঙ্গ করে থাকে তাহলে তাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। তাই বলে ঢালাওভাবে সবার উপর আক্রমণ করা ঠিক হয়নি।

আন্দোলনের দ্বিতীয় দিনে পুলিশের অতর্কিত গুলি ও টিয়ারশেল নিক্ষেপের কারণে পুরো ক্যাম্পাসে আজ এক ধরনের উত্তেজনা বিরাজ করে। মাইক না থাকায় সবাইকে শৃঙ্খলার মধ্যে নিয়ে আসা সম্ভব হয়নি। তবে পরিস্থিতি দেখে মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আপাতত আন্দোলন চালিয়ে যাওয়া সম্ভব হবে না।

তবে বাইরের প্রতিষ্ঠান যথা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যেতে পারে। তাদের উচিত হবে যৌক্তিক এ আন্দোলন অব্যাহত রাখার। এদিকে আমরা শিগগিরি এটা নিয়ে কোর্টে রিট করার প্রস্তুতি নিচ্ছি। পরবর্তীতে আইনগত প্রক্রিয়ায় আমরা সামনে এগিয়ে গিয়ে আমাদের আন্দোলনকে আরো বেগবান করবো। একইসাথে দাবি পূরণ করে বিজয়ী ভেসে ঘরে ফিরবো।


বলেছেন সাহিন ভাই
Click This Link
সর্বশেষ এডিট : ১১ ই জুলাই, ২০১৩ রাত ১০:৫৬
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

লিখেছেন চারাগাছ, ১২ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩

কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?



কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

×