somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

‘অলৌকিক স্বপ্নের যৌথ বিবৃতি’; স্বপ্নময় বোধের প্রকাশ ।। সুবীর সরকার

৩১ শে অক্টোবর, ২০১৬ সকাল ১০:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


‘অলৌকিক স্বপ্নের যৌথ বিবৃতি’। কবি সানাউল্লাহ সাগর-এর নতুন কাব্যগ্রন্থ।৫৬ পাতার এই বইটিতে ৫০ টি কবিতা রয়েছে।অনবদ্য প্রচ্ছদ এঁকেছেন এম. আসলাম লিটন।প্রকাশকঃ আড্ডা প্রকাশন,বরিশাল,বাংলাদেশ। বিনিময় মূল্যঃ ৮০ টাকা।

সানাউল্লাহ সাগর বাংলাভাষার কবি। বরিশালে বসবাস করেন।সম্পাদনা করেন ২ টি ছোট পত্রিকা__আড্ডা ও কীর্তনখোলা। ২৭ বছর বয়সী এই তরুন কবি একজন স্বপ্নময় ভাষাশিল্পী। দু’চোখে ভুবনমায়া।সর্বাঙ্গে মেখে নেন কীর্তনখোলার সবুজ ও সহজ বাতাস। তিনি বুঝিয়ে দেন বুঝিবা যে তিনি লিখতেই এসেছেন।
সাবলীল ভাষা,শব্দপ্রয়োগ-এ সচেতনতা,সহজভাবে কথা বলা সানাউল্লাহর কবিতার অন্যতম বৈশিষ্ট্য।তার কবিতা বিবৃতিধর্মী।স্বপ্নময়,মায়ামেদুর উচ্চারণ দিয়ে তিনি তার বোধের জগতকে গহীন গাঙে যেন সাম্পানের মতো ভাসিয়ে দেন;ভাসিয়ে দিতে থাকেন। কবি বলেন__’তুমি মেঘজলে ধুয়ে দিলে অসমাপ্ত গীতিনাট্যের আঁচল/পাশে আমি ব্যস্ত আহত সংলাপের জলছবি আঁকতে...’
তীব্র এক জীবন গনগণে দুপুররোদে যেন খেলা করে যায়।
প্রেম,প্রকৃতি,সম্পর্কের জালকে কবি বারবার নিজেকেই শুদ্ধ করেন,খুঁজে বেড়ান__
‘মধ্যরাতের নীরবতায় সাঁতার কাঁটে স্বপ্নের পেন্সিল’
মিথ,লোকজীবন,আবহমান বাংলার দিকে ঝুঁকে পড়েন কবি;অনবদ্য শেকড়ের টান যেন—
‘অজ্ঞাত বাউল হাওয়ায় উদাসী সুর তোলে’।
অথচ কোথাও জায়মানতা থাকে না।নদীপাড় থেকে হাওড়বাউর থেকে হাহাকারের মতো হাওয়া আসে।জীবন আদতে এক খুঁটিনাটি ভ্রমণ।যাত্রাসঙ্গীত।দিনের পিঠে কিভাবে চলে আসে দিন!জন্মমরণশাসিত জীবন সেজে ওঠে আশ্চর্য এক বাধ্যবাধকতায়।তুমুল এক ঘোরে সানাউল্লাহ বিড়বিড় করে বলেন—
‘আমি তোমাকে আপাদমস্তক প্রেমের জলে
ডুবিয়ে রাখতে চাই’;
আমাদের যাপিত জীবন আদ্যন্ত শস্যময়।নাগরিক কবি দেশকালচেতনার ভিতর আন্তরিকভাবেই শেকড়সন্ধান করেন।ঐতিহ্যের প্রতি দায়বধ্যতা তার__
‘নিচে ধৈর্যের পতাকা হাতে অলস কৃষক’।
আর,
‘একই জলে হামাগুড়ি,একই জলে স্নান’
গোটা বই জুড়ে,৫০ টি কবিতার পরতে পরতে চিরকালীন সব গান যেন বাজতেই থাকে।কবি সানাউল্লাহ সাগর একটানা বলেন নদীজলবাতাসের কথা আর আমরা আবিষ্ট হই কবির উচ্চারণে,
‘জমানো যাতনা ডুবে গেলো কীর্তনখোলার
মোহনায়’।
সানাউল্লাহ সাগর,আপনাকে অভিবাদন ও শুভেচ্ছা নিরন্তর।


অলৌকিক স্বপ্নের যৌথ বিবৃতি
প্রকাশকালঃ ফেব্রুয়ারি-২০১৩
আড্ডা প্রকাশন-বরিশাল,বাংলাদেশ


প্রথম প্রকাশ: বাঁক্‌, ৩ জুলাই ২০১৪

সর্বশেষ এডিট : ৩১ শে অক্টোবর, ২০১৬ সকাল ১০:০৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দুর্ভিক্ষের আওয়াজ কি আমরা বাংলাদেশিরা শুনতে পাচ্ছি?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২২ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৪৩

মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

সম্ভাবনার বন্দি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২২ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:১৮



বান্দরবান জেলা কারাগারের চারপাশে পনেরো ফুট উঁচু পাথর ও কংক্রিটের নিরেট প্রাচীর। তারও ওপরে পেঁচানো ধারালো কাঁটাতারের জাল।

বর্ষার কুয়াশাচ্ছন্ন সকালে ৩ নম্বর ব্লকের সংকীর্ণ সেলে শান্ত হয়ে বসে... ...বাকিটুকু পড়ুন

মাজার থেকে নৌকাবাইচ- এরপর কোথায়?

লিখেছেন জুল ভার্ন, ২২ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:১০

মাজার থেকে নৌকাবাইচ- এরপর কোথায়?
মাজার বিদ্বেষ, বাউলগান বিদ্বেষ, সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে আপত্তি- এরপর কিছুদিন ধরে দেশের বিভিন্ন জায়গায় কলেমা লেখা পতাকা টানানো; আর এখন সিলেটের বিয়ানীবাজারে ‘তৌহিদী জনতা’র ব্যানারে ঐতিহ্যবাহী... ...বাকিটুকু পড়ুন

খোঁজা সম্প্রদায়

লিখেছেন কিরকুট, ২২ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৭

হিন্দু লোহানা জাতি থেকে ধর্মান্তরিত হয়েছিল খোঁজা সম্প্রদায়।মোহাম্মদ আলী জিন্নাহ এই খোঁজা সম্প্রদায়ের মুসলিম ছিলেন এবং শিয়া গোষ্ঠীর আশারি সম্প্রদায়ের মানুষ ছিলেন। খোঁজাদের বিশ্বাস এবং ধ্রমীয় আচার-আচরণ সহজে কোন পরিচিত... ...বাকিটুকু পড়ুন

ঢাবিতে "মব সায়েন্স" পড়তে হলে কী কী যোগ্যতা লাগে?

লিখেছেন মাথা পাগলা, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ৮:১৮



- রাজনৈতিক সুবিধার জন্য তৌহিদী জনতার ব্যবহার করা জানতে হবে।

- রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী চোখের সামনে থাকা সত্ত্বেও মবকে থামাতে না পারলে সেটাকে রাষ্ট্রের ব্যর্থতা না বলে "জনতার শক্তি" বলতে... ...বাকিটুকু পড়ুন

×