
বরফের শরীরেও ওম বাড়ে। নরম করে, আরো নরম দামে ক্ষিদেস্বাদ দুয়ারে আসে। দুনিয়া জ্বলে—নিয়ম নিরাময়ে । ভ্রুতে যাদুজবের ফোড়ন। কই থাকো বিদ্রুপ সকল। দিন শেষের বাদ্যঘুমে তোমাদের নিমন্ত্রণ। ফিদেল আসছে—
শব্দের মিনারে শোক লিখে খাও শাদা ভয়ের শব। না বলে বলে কড়াইয়ের ঘামে নেমে পড়ো ঘৃণা-সব। ইচ্ছের খই হাঁটুক শাদা-কালোয়। চোখ তবু খুলে রাখো। ফিদেল আসছে...
ফসলের নাকফুল ছুঁয়ে চিন্তারা হাসুক। কবরের সুদ—উঠে, নামুক পণ্য পাজরে। আমরা উঠি—; প্রান্ত থেকে প্রান্তে হাত থেকে হাতে। ভয়ের লোভ থেকে দূরত্বে একজন ফিদেল ক্যাস্ত্রো হাসেন।
২৬.১১.১৬ খ্রি:, ধানমন্ডি, ঢাকা।
সর্বশেষ এডিট : ২৬ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৫:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




