somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সানবীর খাঁন অরন্য রাইডার
আঁচলের ঘ্রাণে বিমোহিত হতে মনে প্রেম থাকা লাগে। চুলের গন্ধ নিতে দুহাত বাড়িয়ে দেয়া লাগে। হাহাকার থাকা লাগে। দুনিয়া ছারখার হওয়া লাগে। সবাই আত্মা স্পর্শ করতে পারে না।আমার সমস্ত হাহাকার ছারখারে তুমি মিশে আছো।

প্রেমপত্র-২৭

১২ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাধবীলতা,
যদি কখনও পালাবার জায়গা না থাকে দিন, রাত্রি অথবা অন্ধকারে।
তুমি কি সেইদিন আমার হাতটা একটু ধরবে?
যদি আমি কখনও ধ্বংসপ্রাপ্ত হয়ে পড়তে পড়তে থেমে যাই- মাঝপথে,
কিংবা আটকে যাই কার্নিশে তুমি কি আমার হাতটা একটু ধরবে।
যদি কোনদিন আমি বলি আর আমি নেই আমার মাঝে বরং প্রতি মুহূর্তে হারিয়ে গেছি তোমার পৃথিবীতে প্রকৃতি পাহাড়, সমুদ্র, কিংবা আমার ছোট্ট জায়গাটিতে।তুমি কি আমার হাতটা একটু ধরবে?
যদি আমি হারিয়ে তোমার মাঝে,মিশে যাই চুন-সুড়কির নগরীতে
তুমি কি সেদিন আমার হাতটা একটু ধরবে?যদি নিভে যাই অন্ধকারে,
যদি ভেসে যাই রোদে,যদি ডুবে যাই পাথরে,তুমি কি আমার হাতটা একটু ধরবে।যদি তলিয়ে যাই স্মৃতিতে যদি ক্ষয়ে যাই জলে,যদি থেমে যাই চলতে মাধবীলতা, তুমি কি আমার হাতটা একটু ধরবা?
আমি কি চাই জানো?
আমি শুধু চাই তুমি আমায় দেখো, না ঘুমিয়ে-না স্বপ্নে.. আমি তো চাই তোমায় বোঝাতে কতটা ব্যথা হয় বুকের বাম পাশে, নাকের ফাঁকে গরম
শ্বাস নিতে গিয়ে টের পাই, বিশুদ্ধ বাতাস কবেই আমাকে ছেড়ে গেছে!
আমি তো শুধু এটুকুই চাই, তুমি আর আমি মিলে আমরা হই। ছোট্ট গাছ, অনেক ঘাস, মিস্টি হাড়ি,আমাদের দোতলা বাড়ি..বাগানের ঘাসগুলো যে এখনই শুকিয়ে যাচ্ছে. ইচ্ছে হয় বড্ড একবার এই ঘাসফুল রঙ্গের শাড়ি পরে খুব করে জড়িয়ে ধরে বলবে আমাকে"তোমাকেই চাই"!
আমি জানিনা ভেঙে যাওয়া মানুষগুলো কেন একে অপরকে টানে! ঠিক যেন নদী টেনে আনে তীরের ভাঙ্গণকে। বৃস্টিতে মন্ত্রমুগ্ধ হয় কই মাছের ঝাঁক,নোংরা পাপোশ চুষে নেয় জুতোর কাদাপানির শেষ বিন্দু..
আমি চাই তুমিও ঠিক সেভাবেই আমার হও,ঠিক সেইভাবে।
তুমি দেখো, আমি শুধু তোমার জন্যই মারা যাবো। অথচ সবাই দেখবে আমি দিব্যি হেটে চলে বেড়াচ্ছি, দিব্যি কথা বলছি, ঘুরে বেড়াচ্ছি। আলো বাতাসটুকু ঠিকই নিচ্ছি। তুমি তো জানো, বেঁচে থাকতে আলো আর বাতাস লাগেনি কারো কোনোদিন! বেঁচে থাকতে লাগে একটুখানি নিঃশ্বাস, নিঃশ্বাস নিতে লাগে বেঁচে থাকার দু-তিন মুঠো বেয়াড়া ইচ্ছে।আর অতটুকু বেয়াড়া ইচ্ছে কিমবা চাওয়া পাওয়াতে মিশে আছো তুমি, জানো তো?
ইতি
মেঘবালক
সর্বশেষ এডিট : ১২ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:১৯
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশ কি অন্যের যুদ্ধ লড়বে, নাকি নিজের দেশকে আগে রক্ষা করবে?

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:২৯

বাংলাদেশ কি অন্যের যুদ্ধ লড়বে, নাকি নিজের দেশকে আগে রক্ষা করবে?
============================================
সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে যে নতুন যৌথ প্রতিরক্ষা চুক্তি হয়েছে, সেখানে বাংলাদেশকে যুক্ত করার আলোচনা চলছে। বাংলাদেশের পক্ষ... ...বাকিটুকু পড়ুন

।। রাশিয়ার মতো বাংলাদেশে হামলা করুক ভারত।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:১২


আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই... ...বাকিটুকু পড়ুন

ইয়ামানাকা ফ্যাক্টরস

লিখেছেন কলাবাগান১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৭


ছবিতে যাকে দেখছেন উনার নাম প্রফেসর ইমানাকা। উনাকে সারা বিশ্ব মনে রাখবে উনার যুগান্তরী আবিস্কার এর জন্য। তার আবিস্কার যেভাবে সবার জীবনকে বদলে দিবে এবং দিচ্ছে সেটা জানানোর জন্যই... ...বাকিটুকু পড়ুন

নতুন ভোরের গান

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭


নতুন ভোরের গান



কষ্টের দিন পেরিয়ে এবার
আসবে আলোর গান,
নতুন দিনের নতুন সুরে
জাগবে সবুজ প্রাণ।

নষ্ট স্মৃতির আড়ষ্টতা
ঝরিয়ে দেবো অনেক দূরে,
নিজের মনেই ভালোবাসার
নূপুর বাজবে সুরে সুরে।



ভ্রষ্ট পথের আঁধার কেটে
ভোর... ...বাকিটুকু পড়ুন

ব্লগে চার বছর একদিন হয়ে গেল । কি আশ্চর্য!

লিখেছেন সামরিন হক, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭

অবজ্ঞা

তোমার বিশেষ ঘৃণা দ্বারা আক্রান্ত আমি
চারপাশ ঘিরে ফেলেছে ঘৃণারা আমাকে
আস্তে আস্তে গ্রাস করে নিচ্ছে আমাকে তোমার ঘৃণা
আমার কথা শোন
আমি কখনই মনুষ্যত্বের সীমা পার করিনি
কিন্তু তোমার ঘৃণায়... ...বাকিটুকু পড়ুন

×