somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সানবীর খাঁন অরন্য রাইডার
আঁচলের ঘ্রাণে বিমোহিত হতে মনে প্রেম থাকা লাগে। চুলের গন্ধ নিতে দুহাত বাড়িয়ে দেয়া লাগে। হাহাকার থাকা লাগে। দুনিয়া ছারখার হওয়া লাগে। সবাই আত্মা স্পর্শ করতে পারে না।আমার সমস্ত হাহাকার ছারখারে তুমি মিশে আছো।

প্রেমপত্র-৫৫

০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রিয়ন্তীকা,
বুঝলে পাগলী ভালোবাসি,তুমি হয়তো বলবে আমি জানি।জানো তো কি হইছে? আরো জানবে আমি বারে বারে প্রতিদিন একবার করে বলব ভালবাসি।মাঝে মাঝে অবশ্য একটু বেশি জ্বালাই,এর জন্য সরি তো,এটাই তো তুমি যার কাছে আমি বিনা দ্বিধায় বলতে পারি আমার সকল আবলতাবল মনের কথা।তোমার পাশে আজীবন ঘুমাতে হবে আমার,
এরজন্যই তো এত পাগলামী।

বুঝলে টুকরো টুকরো স্বপ্ন দেখি,কোন একটা কাজে ব্যস্ত থাকায় আমি যখন তোমার ফোন কল রিসিভ করতে পারব না।তুমি কিন্তু অনেক বার ফোন দিবে। তাও যদি কথা না হয় সারা দিন। এজন্য তুমি খুব অভিমান করে থাকবে। সত্যি বলতে কি তোমার অভিমান করলে অন্য রকম পাগলামী আমি শুরু করে দিব।১০১টা অব্যার্থ পাগলামী আমি শিখে নিব।
তুমি যখন ধীরে ধীরে ঘুমিয়ে পড়বে।আমি তোমার মুখের দিকে তাকিয়ে থাকব।বাইরে চাঁদ উঠবে।জানালা দিয়ে চাঁদের আলো তোমার মুখের উপর এসে পড়বে যখন।চাঁদের আলোয় তোমাকে আক অসহ্য মায়াবী লাগবে।আমি দেখব আমার প্রিয়ন্তীকা কে।

একটা কথা শুনেছিলাম "তুমি সত্যিকার ভাবে যাকে ভালবাসো, তার থেকে তুমি কখনো দুরে যেতে পারবা না" আমারও এমন হয়ছে আমি তোমার থেকে দুরে যেতে পারিনা,দেখনা এরজন্য কত পাগলামী করি।তোমার কাছে না থাকায় আমার বড্ড কষ্ট হয়।আচ্ছা তোমারও কি কখনও এমন হয়?আমি চাই কোন একদিন দুজনের কষ্ট মিলেমিশে একাকার হয়ে যাক।তোমার কোমল হাত দিয়ে আমার গাল ছুঁয়ে নেমে আসা অশ্রু মুছে দিবে এই কোমলতা সবার কাছে থাকে না।এরজন্য হোক না কিছুটা অপেক্ষা।বুঝলে মাঝে মাঝে মাঝে তোমার উপর বড্ড রাগ হয়।এত ভালোবাসি আর তুমি চুপ করে থাক।কিন্তু তুমি এত অসহ্য সুন্দর যে রাগ করে বেশিক্ষণ টিকে থাকতে পারি না।আক্সিজেনের অভাব বোধ হয়।আমি জীবনে রফের মত শীতল হৃদয় নিয়ে অনেক মানুষের সাথে যুগ যুগ ধরে রাগ করে বসে থেকেছি কিন্তু তোমার সাথে পারা সম্ভব না।তোমার ঐ আগুন জ্বলা চাহুনীর উষ্ণতা দিয়ে আমার বরফ শীতল হৃদয় কে মূহুর্তেই গলিয়ে দাও। এই উষ্ণতা সবার কাছে থাকে না ।আমি জ্বলে যেতে চাই ঐ চোখের আগুনে।
আমি আসলে এত কিছু ভাবি না।চোখ বুজলেই আমি তোমাকে দেখতে পাই।এই তোমার কাছে একটু ভালোবাসার উষ্ণতা আর কোমলতা পেতে আমার কি অনন্ত অপেক্ষা।শুধু এতটুকু বুঝতে পারি বুকের গভীরে ধক ধক করতে থাকা হৃদয়টার তোমাকে দেখলেই কিছু এক্সট্রা ক্যালোরী খরচ হয়।আর আমি মুগ্ধতা নিয়ে চেয়ে থাকি অনন্ত কাল।আমি তো এটা বুঝতে পারি,তোমার খবর কি হে বলো?

মাঝে মাঝে দু চার লাইন এমনি লেখা হয়ে যায়,যেটা কবিতা না বলে কবিতার অপচেষ্টা বলা যেতে পারে,এমন অপচেষ্টা আমি প্রতিদিনই করি প্রিয়ন্তীকা,দেখনা কেমন লাগে?
দুই বেলা তোর চিবুক ছূঁয়ে বলতে ইচ্ছে করে
'এই পিচ্চি শোন তোর লাগি মোর পরান কেমন করে'
উল্টো হাতে কপাল কোনের আধলা একটা ঘাম
ইচ্ছা করে মুছায়ে দি হয় যদি আরাম।
তিন বেলা তুই পাশে বসায় নলায় নলায় তুলে
ইচ্ছা করে খাওয়ায়ে দিবি, লোক সমাজকে ভুলে।
চাঁদ কপালে হাত বুলায়ে ঘুম পাড়াবো রাতে
বুকের মধ্যে পিষে রাখবি আমাকে তোর সাথে।
ইচ্ছারা রোজ মিছিল করে তোর এলাকায় ঘুরে
স্লোগান দিয়ে গলা ফাটায় উচ্চকিত সুরে।
তুই কি জানিস তোর লাগি এই পরাণে হাপিত্যেস
হাহাকারের অগ্নিতে হয় ইচ্ছেরা নিঃশেষ?
বৃষ্টি দুপুর টাপুর টুপুর সোনার নুপুর পায়ে
ইচ্ছেরা সব নেচে বেড়ায় তোর হৃদয়ের গাঁয়ে"

পরিশেষে এতটুকু বলি,সোজা একটা কথাই,আমার চোখে ঠোঁটে গালে তুমি লেগে আছ হে প্রিয়ন্তীকা।

তোমারই
অর্নিবান
সর্বশেষ এডিট : ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:১৮
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সৌদি আরবে নারীসহ দুই বাংলাদেশির শিরশ্ছেদ: প্রতিমন্ত্রী, নাকি পাপেট?

লিখেছেন শ্রাবণধারা, ১৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৫০


গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত একজন নারীসহ দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে বোঝা গেল যে, পররাষ্ট্র... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৭ বিনীত, অবনত বৃক্ষ

লিখেছেন হুমায়রা হারুন, ১৯ শে অক্টোবর, ২০২৬ রাত ১:০৯

পথে যেতে চোখে পড়লো নুয়ে পড়া বৃক্ষের শাখাগুলো। মনে হলো স্রষ্টার কাছে সে যেন নিবেদিত প্রার্থনায় অবনত। সব অহংকার, সব আত্মগরিমা, কৃতিত্বের ভার সে ধীরে ধীরে ঝরে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ সচিবালয় স্থানান্তর....দ্রুত বাস্তবায়ন হোক।

লিখেছেন জুল ভার্ন, ১৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:১১

বাংলাদেশ সচিবালয় স্থানান্তর....

বর্তমান সচিবালয়ের আয়তনঃ ঢাকার আবদুল গনি রোড- সেগুনবাগিচায় অবস্থিত বর্তমান বাংলাদেশ সচিবালয় প্রায় ৩২ একর জমির ওপর প্রতিষ্ঠিত হলেও সেখানে মাত্র ১৭ লাখ বর্গফুট যায়গায় অপরিকল্পিত ভবন নির্মিত... ...বাকিটুকু পড়ুন

আমরা কোন ইসলাম পালন করছি! কাদের ফলো করছি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:৫১

খোদা ও নবীজীকে অবমাননা করলে অর্থাৎ ধর্মীয় অবমাননা করলে মৃত্যুদণ্ড দিতে হবে, এমন আয়াত কোরআনে পেলাম না!
অনেক খুঁজলাম.........আমি পাই নাই। আপনি পেয়েছেন কি?



পবিত্র কোরআনে উল্লেখ আছে যে,... ...বাকিটুকু পড়ুন

আগ্নেয়াস্ত্র প্রদর্শন, প্রতিমন্ত্রীর পদত্যাগ এবং ঢাকা দক্ষিণের নতুন সমীকরণ: রাজনৈতিক খেলায় ইশরাক কোথায়?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৯ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫২

রাজনীতির মাঠে অতি-উৎসাহ কখনো কখনো যে আত্মঘাতী হয়ে দাঁড়াতে পারে, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের সাম্প্রতিক কর্মকাণ্ড তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত। গত শনিবার রাজধানীর গেন্ডারিয়ায় যেভাবে প্রকাশ্য দিবালোকে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে, দলবল... ...বাকিটুকু পড়ুন

×