প্রহেলিকা,
পড়ে থাকে নিঃশ্বাস, যেখানে ছুঁয়েছে চুল কাঁধের সীমানা,
কতটা নিয়েছি শ্বাস, তোমার ঠোঁটের আছে জানা!
কতটা অবাধ্য হাত! কতটা সে ভেঙ্গেছে বারণ,
তুমিই বলতে পারো, কবিতার কার্য কারণ।
কখন জড়াবো কটি, ছদ্মবেশী ঘুমের আবেগে,
কখন রাত্রি কাটে, অনায়াসে অন্ধকারে জেগে।
কখন নিঃশব্দ রাত, হাজার না বলা কথা জানে
কতটা ডুবতে বাকি? সে গল্প বলি কানে কানে?
সর্বশেষ এডিট : ০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




