somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সানবীর খাঁন অরন্য রাইডার
আঁচলের ঘ্রাণে বিমোহিত হতে মনে প্রেম থাকা লাগে। চুলের গন্ধ নিতে দুহাত বাড়িয়ে দেয়া লাগে। হাহাকার থাকা লাগে। দুনিয়া ছারখার হওয়া লাগে। সবাই আত্মা স্পর্শ করতে পারে না।আমার সমস্ত হাহাকার ছারখারে তুমি মিশে আছো।

প্রেমপত্র-৭৯

১৩ ই নভেম্বর, ২০১৬ রাত ১২:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বালিকা শোনো,
বালকের তীব্র প্রেমের মতন সর্বনাশা আর কিছু নাই।এই বালক আজীবন তাতে পুড়ছে। জানো আমি কখনো তোমাকে দাবী করতে চাইনি।চাইনি রুমালে তোমার ঘ্রান বেঁধে ঘুরতে।খুব নীরবে তোমাকে বুঝতে চেয়েছিলাম।চেয়েছিলাম তোমার ছোট ছোট আনন্দ বা কষ্টের সাথে নিজের দুষ্টুমিগুলো ভাগ করে নিতে।
জানো আমি খুব অবুঝ হতে চেয়েছি,তুমি আমাকে শাসন করবে,বুঝিয়ে বলবে কোথায় ভুল করেছি।আমি কিন্তু এতটুকুও রাগ করব না।না বলা কষ্টগুলো বুঝে নিয়ে তা আসতে ভাঙ্গাতে তোমার কেশের এক গুচ্ছ দোলনচাঁপার সুবাসে।
জানোই তো আমি খুব উদ্ধত স্বভাবের,স্বভাবত দুরন্তপনার পেছনে আমার একটা প্রত্যয়ী মানুুষের মুখ লুকিয়ে ছিল।যে তোমাকে ভালবেসেছে,যার দিন চলে যায় তোমার নামে।
জানোই তো মনের ঘরে সবসময়ই দু-একটা ইঁদুর থাকে ছিদ্রকরনে,আমার ভাবের ঘরের গোপন খবর যখন তুমি পেলে, তখন সে কী তোমার বিস্ময় ! হয়তো বিশ্বাসই করতে চাওনি।
তুমি ভাবতেই পারো নি আমি তোমার প্রেমে পড়েছি,যখন জানলে তখন ঐ তুমি শতবার নিশ্চুতায় মেরে ফেলো আমাকে,গজিয়ে উঠা প্রেমকে দুহাতে দলে মুচড়ে ছুড়ে ফেল। 'শোনো বালিকা আমি জানি হয়তো কিছুই নই আমি তোমার তবু তোমার নামে আমার এ সন্ধ্যা হয় তা গোটা শহর জানে'।
হায় ! তুমি যদি একবার তা জানতে,
আমার মন খারপের আকাশে রাতপাখির ডানা ঝাপটানোতে,অলস দুপুরের নীল আকাশটাতে,সকালের মিষ্টি আদুরে রোদটাতে তোমাকে খুঁজে নিতে আমার কোন সমস্যাই হয়নি।
আমি তোমার কাছে যা চেয়েছি; তা তোমার কাছ থেকেই খুঁজে নেবো সেই পন করেছি।তুমি জানো নির্বাক মূক ঐ বিশাল আকাশটাই আমার আয়না।ও কথা না বলতে পারলে কি হয়েছে,খুব ভাল আঁকতে পারে তোমার প্রতিস্মরন।
শোনো আমি কাউকে মারতে শিখিনি।তোমার মতন খুনে তো আমি নই।যদি পারতাম এক সন্ধ্যায়ই তোমাকে আমি মেরে ফেলে আমিও মরতাম আর একই কবরে ঠাঁই নিতে পারতাম।
কিন্তু একলব্যর মতন আমি জাতিস্মর।আমার কাটা আঙ্গুল তবুও স্থির লক্ষ্যে তোমাকেই চাইবো,কিশোরের ছেঁড়া সাদা পালে বিষণ্ণ চিলের মতন উড়ে উড়ে হৃদয় খুড়ে তোমার স্মৃতি জাগানিয়া বিজয় মালা গাথব।
তোমার নামই আমার সোমরস।তাই তুমি আমার হেমলক।
নীলকন্ঠের বেদনা আমি বুঝি,কিন্তু বিভূতিকে আমি দু চোখে দেখতে পারিনা।তোমায় ছাড়া বিকল্প আমার কিছু রোচে না।আমাকে নাহয় মাধুকর নামেই চিনো।
বুঝলে বালিকা,ছোট বেলায় মানুষ কত কিছুই না ভাবে কেউ ডাক্তার হবে, কেউ হবে ইঞ্জিনিয়ার। আমার মাঝে মাঝে খুব ইচ্ছে করে ডাকাত হই। এই পৃথিবী থেকে তোকে ডাকাতি করে নিয়ে যাই।যুগে যুগে দুনিয়াতে এত নারীবাদী, পুরুষবাদী,মানতবতা বাদী হয়ে গেল আর এই আমিই কিনা"তুমি"বাদীই রয়ে গেলাম ।
শুধু এটাই বলা নয়নমোহনী হৃদ মাজারে চাঁদের কনা তুই।আয় না আজ ভালোবেসে তোকে আদর দিয়ে ছুই।
ইতি
একলব্য
সর্বশেষ এডিট : ১৩ ই নভেম্বর, ২০১৬ সকাল ৯:১০
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একুশটি বার মৃত্যুর মুখোমুখি: এক অবিনশ্বর সংগ্রামের নাম শেখ হাসিনা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৩২


একুশটি বার মৃত্যুর মুখোমুখি: এক অবিনশ্বর সংগ্রামের নাম শেখ হাসিনা
শুধু ২১ আগস্টের সেই ভয়াল গ্রেনেড হামলাই নয- বঙ্গবন্ধুকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা হয়েছে ১৯৮৮ সাল থেকে আজ... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

ভূয়া মুক্তিযোদ্ধা - প্রমাণ

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ১:১২



ব্লগার সাহেব আমেরিকা থেকে লিখেছেন, “অমুক আসলে মুক্তিযোদ্ধা নন।”

আমি বন্ধুকে ফোন করলাম।
বললাম, “তুমি নাকি ভূয়া মুক্তিযোদ্ধা?”

সে বলল, “বুঝতে পারছি না।”

“কেন?” আমি প্রশ্ন করলাম।

“১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর সঙ্গে... ...বাকিটুকু পড়ুন

একজন লা-মাযহাবিকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার কারণ কী ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ২:৩২


আজকে নতুন চারটি মুখ মন্ত্রিসভায় যুক্ত হলো। এর মধ্যে একজনকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে । বলছি ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনের কথা। তিনি একজন লা মাযহাবি বা... ...বাকিটুকু পড়ুন

দুর্ভিক্ষের আওয়াজ কি আমরা বাংলাদেশিরা শুনতে পাচ্ছি?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২২ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৪৩

মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

×