১।
আমার ভালোবাসার তৃষ্ণা তো সাগরসম;
অনেক নদীও আলাদাভাবে মেটাতে তা পারে নি কখনো!
২।
সামান্য পুকুর তুমি
অথচ ডুবে মরার জন্য আমি একটা সমুদ্র চেয়েছিলাম
চেয়েছিলাম মহৎ মৃত্যু
ছারপোকার মতন মরণ চাইনি।
৩।
বালিশ চেপে শুয়ে শেষরাতের নৈশব্দে-
শুনি একটানা ধুপধাপ আওয়াজ!
হ্যাঁ, আমার বক্ষপিঞ্জরে তোমার দান করা হৃদয়েরই ধ্বনি!
আর আমার হৃদয় তোমাকেই দিয়েছিলাম, মনে নেই?
আর তোমারটা আমার কাছেই এখনো আছে।
অসীম নির্মমতায় আগলে রেখেছি।
আমার হৃদয়টা তুমি হয়তো বিলিয়ে দিয়েছো অন্য কাউকে-
কে জানে, আমার কাছে যেটা আছে, সেটা কার কাছ থেকে নিয়েছিলে!
৪।
ফাটা ঠোঁট আজ জোড়া লেগেছে,
এখন আমি হাসতে পারি।
ভাঙা মন আজ জোড়া লেগেছে,
এখন ভালবাসতে পারি।
সন্ধি মুহিদ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



