somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দৈনিকবাংলা মোড়ে সাউথ ইস্ট ব্যাংক কার্যালয়ে আগুন

১২ ই অক্টোবর, ২০০৯ রাত ৯:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভায়া পাওয়া বিডি২৪
রাজধানীর মতিঝিলে সোমবার সন্ধ্যায় একটি চারতলা ভবনে আগুন লাগে। পরে দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।

দৈনিকবাংলা মোড়ে টয়োটা বিল্ডিংয়ের পাশে চারতলা ভবনের (১২৫ নম্বর মতিঝিল) দ্বিতীয় তলায় সাউথ ইস্ট ব্যাংকের কার্যালয়ে আগুনের সূত্রপাত হয়।

দমকল কর্মীরা জানালার কাচ ভেঙে ভেতরে প্রবেশ করে আগুন নিয়ন্ত্রণে এনেছেন বলে জানিয়েছেন মতিঝিল থানার উপ-পরিদর্শক মামুনুর রশীদ।

তিনি বলেন, "মাগরিবের নামাজের কিছূক্ষণ পর ১২৫ মতিঝিলের বুক সোসাইটি ভবনের দোতলায় অবস্থিত সাউথ ইস্ট ব্যাংকের কার্যালয়ে আগুন দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশ ও দমকল বাহিনীকে খবর দেয়। আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এখন ভেতরে পানি দিয়ে লুকানো আগুন নেভানোর কাজ চলছে।"

মামুনুর রশীদ জানান, বৈদ্যুতিক গোলযোগ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অফিসের সময়সূচি শেষ হয়ে যাওয়ায় এ সময় ভবনটিতে তেমন লোকজন ছিল না।

ভবনের নিচতলায় আল আরাফা ইসলামী ব্যাংক, তৃতীয় তলায় বাংলাদেশ কো অপারেটিভ বুক সোসাইটি সহ আরো কয়েকটি প্রতিষ্ঠানের অফিস রয়েছে।

শহীদুর রহমান নামের দমকল বাহিনীর একজন কর্মকর্তা জানান, ভেতরে প্রচুর ধোয়া রয়েছে। আসবাবপত্র ও কাগজের কারণে কোথাও কোথাও লুকানো আগুন থাকতে পারে। এখন ডাম্পিং এর কাজ চলছে।

এর আগে দমকল সদরদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা পারভীন আক্তার জানান, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আগুনের খবর পাওয়ার পর দমকল বাহিনীর বেশ কয়েকটি ইউনিটকে ঘটনাস্থলে পাঠানো হয়।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×