প্রশাসনে আরেক দফা রদবদল আনা হয়েছে। সোমবার সংস্থাপণ মন্ত্রণালয় থেকে পৃথক পৃথক প্রজ্ঞাপণ জারি করে এসব রদবদলের আদেশ জানানো হয়।
বদলিকৃত কর্মকর্তারা হলেন- সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) খিজির আহমদকে রাজউকের পরিচালক (স্টেট), রাজউকের উপ-পরিচালক (উপসচিব) মোস্তাফিজুর রহমানকে পরবর্তী পদায়নের জন্য চাকরি সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত, স্থানীয় সরকার বিভাগে সংযুক্ত উপসচিব ভূবন চন্দ্র বিশ্বাসকে রাজউকের উপ-পরিচালক, বিসিএস ডাক ক্যাডারের কর্মকর্তা (উপসচিব) হুমায়ুন কবিরকে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের উপ-পরিচালক (উপসচিব), সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) আলী আকবরকে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের উপ-পরিচালক, ঢাকা সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (উপসচিব) মো. সামসুুজ্জামানকে ঢাকা সিটি করপোরেশনের সচিব (উপসচিব) এবং সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) আব্দুর রবকে চঈজজচ শীর্ষক প্রকল্পের পরিচালক (উপসচিব) পদে বদলি করা হয়েছে।
পৃথক প্রজ্ঞাপনে সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) দুর্গাপদ ভট্টাচার্য, অর্থ বিভাগের কাউন্টার পার্ট অফিসার সৈয়দ আবু আসাদ, সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) বেগম আকতার জাহান, সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) মীর সুরাইয়া আরজু এবং সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) অসীম কুমার দেকে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর পরিচালক (উপসচিব) পদে নিয়োগ করা হয়েছে।
এছাড়া অবসরপ্রাপ্ত যুগ্মসচিব আব্দুল মালেক মিয়াকে বিআইডাব্লিউটিএ-এর চেয়ারম্যান পদে ২ বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে। চট্টগ্রাম মেরিন একাডেমির অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী সাজিদ হোসেনকে মেরিন একাডেমির কমান্ডেন্ট পদে ২ বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে।
গণপূর্ত অধিদফতরের অবসরপ্রাপ্ত অতিরিক্ত প্রধান প্রকৌশলী রেজাউল করিমকে গৃহায়ণ কর্তৃপক্ষের সদস্য (পরিকল্পনা, নকশা ও বিশেষ প্রকল্প) পদে ১ বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে।
আলোচিত ব্লগ
'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!
প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন
মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন
জীবন চালাতে শহরে থাকা কিন্তু বেঁচে থাকা যেন বাড়িতেই
ঈদের ছুটিটা কেমন যেন চোখের পলকে শেষ হয়ে গেল। মনে হচ্ছিল, এই তো সেদিন বাড়ি গেলাম—মায়ের হাতের রান্না, বাবার গল্প, ছোট মেয়ের হাসি, আর স্ত্রীর সেই নীরব অভিমান… সবকিছু মিলিয়ে... ...বাকিটুকু পড়ুন
আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন
ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।