নীরব রাত্রির ওই ঝি ঝি পোকার ডাক
বেঁচে থাক অনন্ত কাল অবধি
রাত্রির আকাশে ফোটা অগণিত তারা
তার সাথে শুভ্র গাংচিলের ডানার মতো
ভেসে চলা সাদা মেঘের পর্দার আড়ালে
চাঁদ যেনো লজ্জায় হাসে
কবির প্রেম পূর্ণতা পায়
ঝর্ণাকলমে ডাইরিতে লেখা কবিতায়
নিশকালো অন্ধকারে পথিক ছুটে চলে
রাত্রির শীতল বাতাসের সঙ্গে
পৃথিবীর বুকে আজ
এক নতুন রাত্রির জন্ম হবে
নতুন মহিমায় নতুন রঙ্গে।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

