বর্ষায় নৌকা ভ্রমন
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
ছোট বেলায় বাব-মার সঙ্গে লঞ্চে চড়ে বুড়িগঙ্গা হয়ে কাঠপট্টি নানীবাড়ি চলে গেছি। আবার কখনও একা চলে গেছি বহুবার। সেই সময়কার বুড়িগঙ্গা হয়ে ধলেশ্বরী শীতল্যায় স্বপ্নতুল্য ভ্রমন আমার মনে এমন ভাবে গেঁথে গেছে যে নদী দেখলেই মনে হয় ভেসে চলি। আর নদীও আমায় নিরাস না করে ভাসিয়ে নিয়ে চলে!
বর্ষাকাল শুরু হয়েছে। আকাশে মেঘেদের ঘনঘটা। মেঘ-বৃষ্টির সঙ্গে পেঁজা তুলোর মেঘ ভাসা নীলাকাশ। বর্ষার সঙ্গে আমাদের নাড়ির টান। আরেক টান আমাদের নদীর সঙ্গে। বর্ষায় নদী পূর্ন যৌবনবতী। এই সময় নৌকায় চড়ে নদীতে ঘুরে বেড়ানোর মজাই আলাদা। এমন এক বৃষ্টিভেজা দিনে বের হলাম নদী ভ্রমনের জন্য।
মটরবাইক শহাবাগ আর গাবতলির কাছে দুইবার দাঁড় করিয়ে একঘন্টায় সাভার চলে আসি। আসলে বাসা থেকে বের হয়েই মাঝি নূরুলইসলামের কথা মনে পড়ে যায়। বংশিনদীতে তার বাসায় গুড়-মুড়ি আর বড়ই খাওয়ার মধুর স্মৃতি ভুলি কী করে! আমরা আজ সাভারের কাছে বংশি বা বংশাই নদীতে ঘুরে বেড়াবো!
বংশাই ইতিবৃত্ত
সাভার একটি প্রসিদ্দ এলাকা। এখানকার মিষ্টির সুনাম সারা দেশে। সাভারের সাপের গ্রামের মত এমন আরেকটি গ্রাম নেই দেশে। সাভার বংশী নদের তীরে অবস্থিত। সাভার মডেল থানার সামনের বংশী নদীর তীরে বিকালে বেশ লোক সমাগম ঘটে। বর্ষা আর শরতে আরও বেশী। এখানে নৌকা ভ্রমনের মজাই অন্য রকম। বেদের বহর আর চমৎকার চমৎকার নৌকা অহরহ আপনার চোখে পড়বে। সুতরাং পানি থাকতে থাকতে আপনারাও একবার নৌকায় করে বংশী নদীতে বেড়িয়ে আসতে পারেন।
বংশীনদীতে
পোড়াবাড়ি থেকে সাভার মডেল থানা যাবার পথটি মেঠোপথ। প্রাকৃতিক শোভা সে অর্থে এখানে মনকাড়া না। তবে পাশের বংশী নদীর শোভা ভারি সুন্দর। আমরা দশ মিনিটে মডেল থানার কাছে চলে আসি। এখানে নদীতে বেড়াতে আসা মানুষের ভীড় চোখে পড়ার মত। নূরুলইসলাম মাঝিকে খঁজে পাওয়া গেলনা, অন্য একজন মাঝির সঙ্গে নৌকা ভাড়া দরদাম করে সে নৌকায় চড়ে বসি। নৌকা গতি পেতেই সামনে চেয়ে দেখি একটি বাঁশের ভেলা এগিয়ে আসছে। মুখ থেকে অস্ফুট সুর-বাহ! এভাবেই আমাদের নৌকা তরতর করে এগিয়ে চলে। উচ্ছাসে ভরা বংশাইর সৌন্দর্য অবর্ণনীয়। এপথে আামি শীতের প্রচন্ড রূপ দেখেছিলেম। এবার এসেছি বর্ষায়। নদীর একপাশে অনেক গাছের খড়ি, এসব দিয়ে কাঠ করা হবে। পানকৌড়ির দল আর ছুটে চলা মাছরাঙা অতিমনোহর। চলতি পথে অনেক ভেসাল দৃশ্যত; হল। আর জাল নিয়ে ছুটে চলা একদল শিশু-কিশোর। বালুর নৌকা, জেলে নৌকা, মাছের ডিঙ্গি নাও, সাম্পান, কোসা নৌকা। আসলে কি রেখে কি বলি, সঙ্গে পিকনিকের নাও তো ছিল অনেক। তবে স্পিকারে সেই নৌকা থেকে হিন্দি গান আর উদ্ভট নাচ ভাল লাগলোনা, মনে হল পরিবেশটাই শেষ হয়ে গেল, আর এভাবেই আমাদের নৌকা এগিয়ে চলে। এরমধ্যে হঠাৎ আকাশ কালো হয়ে এল। তারপর ঝিরিঝিরি বৃষ্টির সৃষ্টি বাতাসের তীব্রতা। একটু পরই আকাশ থেকে মেঘ সরতে শুরু করলে আমরাও ফেরার পথ ধরলাম। ফিরতি পথে চোখে পড়ল একঝাঁক বেদে নৌকা। বংশীপাড়ের বেদে পল্লি কিন্তু সারাদেশ খ্যাত!
বংশীনদীতে বেড়াতে চাইলে
গুলিস্তান বা গাবতলি থেকে সাভারগামী বাসে চড়ে বসুন। সাভার বাসষ্ট্যান্ড নেমে রিকসায় সাভার মডেল থানার কাছে চলে এলেই হবে। এখান থেকে আপনার পছন্দের নৌকাটি বেছে নেন। বিপদে পড়বেন না। তবু নৌকায় চড়ার আগে ঘন্টা চুক্তি করে ফেলুন। মনে রাখবেন বংশীনদীতে বেড়ানোর মজাই আলাদা।
৪টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
বৃষ্টি দিনের গল্প!

টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন
ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।
পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন
‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন
মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে
একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন
মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।