somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কিছু শৈশব- একটি না ফেরার গল্প

১৭ ই জুলাই, ২০১৩ রাত ৯:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তখন ক্লাস এইটে পড়ি। একই স্কুল এবং কাছাকাছি বাসা বলে আমি, মনি আর পলি একসাথে আসা যাওয়া করি। ১৪/১৫ বয়সী ছেলেমেয়েদের মতনই দুরুন্ত এই আমরা সারাটা পথ বাঁদরামি করেই কাটাতাম। এবং স্কুল শেষে বেশিরভাগ দিন কাজ ছিল স্কুলের পাশের এক শপিংমলে ঢুঁ মারা। কোন একদিন তেমনি শপিংমলে গিয়ে আবিষ্কার করলাম দোকানটাতে বেশ ক’জন নতুন সেলসম্যান নিয়োগ দেয়া হয়েছে। ওই বয়স!!!
এভাবেই আমরা পরিচিত হলাম ফরিদ এর সাথে। প্রথমে তাকানো, কি করে লক্ষ্য করা, ওর থেকেই এটা-ওটা জানতে চাওয়া, এই ভাবেই শুরু। অবশ্য কিছুদিন পর বৃত্তি কোচিং এর জন্য আমি আলাদা হয়ে গেলাম। কিন্তু মাঝে মাঝে তিনজন মিলে এক সাথে সেই আড্ডা, শপিং মল, আর ফরিদ।
এরপর ক্লাস নাইনে উঠে তিনজন গেলাম তিন দিকে, আমি সায়েন্স, মনি কমার্স আর পলি আর্টস। একসাথে এর তেমন যাওয়া হতো না। মাঝে মাঝে যাও যেতাম তাও সেই শপিং মল। আমার বুঝতেই পারি নাই পলি এরই মাঝে ফরিদ নামক ছেলেটাকে অন্য চোখে দেখা শুরু করেছে। কলেজে উঠে পুরোপুরি আলাদা হয়ে গেলাম বলতে গেলেই, এক সাথে যাওয়া হতো, আসা আর হতো না, বিশেষত আমার, সায়েন্সের স্টুডেন্ট হবার জন্য এক্সট্রা ল্যাব ক্লাস করতে হতো।
হটাৎ একদিন খবর পেলাম পলি অসুস্থ, ওর বাবা ডাক্তার, তিন ভাইবোনের মাঝে ওই বড়। ওর কিডনির সমস্যা ধরা পড়লো। আঙ্কেল আন্টি তাঁদের শব কিছু দিয়ে মেয়ের ট্রিটমেন্ট করালেন, পলি ভালো হয়ে ফিরলো কিন্তু, নতুন করে চোখের সমস্যা দেখা দিল। তারপর শুনলাম পলি ঢাকা ভার্সিটিতে চান্স পেয়েছে, আর আমি তখন কোথায় ভর্তি হবো এই টেনশনে বন্ধুবান্ধব সব থেকে দূরে! হটাৎ করে একদিন খবর পেলাম, পলি..., পলি সুইসাইড করেছে! আমি, মনি ছুটে গেলাম। জানতে পারলাম, পলি ভালোবেসে ফেলেছিল ফরিদকে!! যাকে মেনে নেয়নি ওর বাবা-মা। তাই পলি কিটনাশক খেয়ে এই ভুলটা করল!
আরও ক’বছর পর’ও ফরিদের সাথে আমার দেখে হয়েছিল, তখন ও একটা রেস্টুরেন্টের ওয়েটার। খেতে বসলে ও এগিয়ে এসে ছিল, আর কোন কথা হয় নাই ওর সাথে। কেবল মনে হয়েছিল সেই মেয়েটার কথা যে হয়তো হতে পারতো গায়িকা, বা স্কুল শিক্ষিকা, পলি খুব চমৎকার গান গাইতো যে! মেয়েটা জানলোও না যার জন্য ও অভিমান করে সব ছেড়ে চলে গেলো সে আজও দিব্বি ভালোই আছে!
আমাদের কৈশোর, আর ছেলেমানুষী ভুল কেড়ে নিল পলির জীবন!
(সঙ্গত কারনে, বন্ধুদের নাম বদলে দিলাম)
সর্বশেষ এডিট : ২২ শে জুলাই, ২০১৩ রাত ১২:৪১
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

লিখেছেন চারাগাছ, ১২ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩

কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?



কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

×