somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নীল নদের পানি যেমন নীল নয়, জামায়াতের ইসলামও ইসলাম নয়

১৭ ই নভেম্বর, ২০২৪ দুপুর ১২:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী জামাত সম্পর্কে সেই তখনকার দিনেই বলেছিলেন, 'নীল নদের পানি যেমন নীল নয়, জামায়াতের ইসলামও ইসলাম নয় । আসলেই এটা কোন ইসলাম নয় বরং এটা হল মওদূদীবাদ।
বাস্তবে জামাতে ইসলামের সাথে সবগুলা ইসলামী দলই ভিন্নমত পোষণ করে। বিশেষ করে মাজারকেন্দ্রিক অর্থনৈতিক সংঘরা জামাতকে ঘৃণা করে।
আপনে হেফাজতে ইসলামের ঘোর সমর্থকদের কাছে যান, দেখবেন এরাও জামাত ইসলাম সম্পর্কে নেতিবাচক উত্তর দিবে। যাক, আজকে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সাহেবের মৃত্যুবার্ষিকী। উনাকে স্মরণ করা দরকার। উনি বাঙালি জাতির পিতা ছিলেন, পরে পাল্টিয়ে দেওয়া হইয়াছে।

উনার দাড়ি-টুপি ও লেবাসের কারণে তাঁর প্রতিপক্ষের জন্য প্রচার করা সহজ যে তিনি একজন গ্রাম্য মুসলমান নেতা ছিলেন। সেকালের বাংলার জমিদারদের ৮০ শতাংশ ছিলেন হিন্দুধর্মাবলম্বী এবং তাঁদের প্রজাদের ৭০ শতাংশ ছিলেন মুসলমান। তিনি যখন জমিদার-জোতদার ও মহাজনদের বিরুদ্ধে বিদ্রোহ করেন, তা যাদের গিয়ে আঘাত করে, তাদের বারো আনাই হিন্দুধর্মাবলম্বী।

বাংলা ও আসামের বহু হিন্দু তাঁকে অবতার জ্ঞান করত। তিনি বলতেন, হিন্দুর ক্ষুধা, মুসলমানের ক্ষুধা, বৌদ্ধের ক্ষুধা, খ্রিষ্টানের ক্ষুধা একই রকম। শোষক ও জালেমের কোনো ধর্ম নেই। মজলুমের কোনো ধর্ম নেই। জালেম হিন্দু হোক আর মুসলমান হোক, দেশি হোক আর বিদেশি হোক, কালো চামড়ার হোক আর সাদা চামড়ার হোক—সব সমান।

ভাসানী কোন অবতার ছিলেন না, আর দশটা মানুষের মত তারও সীমাবদ্ধতা ছিলো, এবং তার মত বিশাল নেতার ক্ষুদ্রাতিক্ষুদ্র ভুলের জন্যে জাতিকে কড়া মাশুল দিতে হয়েছে। পাকিস্তান আমলে জিন্নাহর সাথে সুসম্পর্ক, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে তার অনুসারীদের দদ্যুল্যমনতা(এর কারণ আজ স্পষ্ট ভারত কি করতেছে উহা দেখা যাচ্ছে), এবং ১৯৭৫ সালের পরবর্তী সময়ে তার কাজকর্ম নিয়ে অনেক বিতর্ক(কুতর্ক আছে, ইহা ভারতীয় দালালরা বিতর্ক বলে) রয়েছে। যত বিতর্কই থাকুক তিনি যে সত্যিকারে একজন কৃষকের নেতা ছিলেন, দরিদ্রের ভালো চাইতেন সেটা তার শত্রুও মেনে নেবে। তাই আমাদের উচিত এই মহান নেতার কাজকর্ম নিয়ে আলোচনা করা।

জামাত ইসলামের ইসলাম কেন্দ্রিক রাজনীতি আমার বরাবরই অপছন্দ। এই জায়গাটা মাওলানা ভাসানী সাহেব খুব সুন্দর করে ধরতে পেরেছিলেন। তিনি যৌক্তিক করাণেই জামাতের বিরোধিতা করতেন। আমার মতে জামাতের উচিত ধর্ম নিয়ে নিরপেক্ষ একটা অবস্থান তৈরি করে রাজনীতি করা। কারণ উনাদের রাজনীতির ফিল্ড খুবই শক্তিশালী। বাংলাদেশের ক্রমাগত উন্নয়ণ ও অগ্রগতি করার শক্তি বিএনপির চেয়ে জামাতে ইসলামের বেশি আছে। ইহা এ জাতির জন্য খুবই দরকার।

তবে আজ বেঁচে থাকলে তিনি নিশ্চয়ই জালিম হাসিনার বিরু্দধে কন্ঠ উঁচিয়ে কথা বলতেন। ভারতের বিরুদ্ধে আজকের তারেকের মতো রাস্তায় নেমে লংমার্চ করতেন। উনি বেঁচে থাকলে আজ জনগণ উনার সুতোয় এক হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়তে অংশ নিতে পারতো।
মওলানা মিডিয়া সিন্ডিকেটের বুকে কাঁপন ধরিয়ে হাতে হারিকেন ধরিয়ে ঝেঁটিয়ে বিদায় করতেন নিশ্চয়ই। আসুন উনার মাগফেরাতের জন্য দোয়া করি।
সর্বশেষ এডিট : ১৮ ই নভেম্বর, ২০২৪ রাত ৯:০৮
১৫টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

I Have a plan / মুচলেকা দিয়ে যাওয়া এবং মুচলেকা দিয়ে ফেরত আসা সরকারের রাষ্ট্র ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা আগস্ট, ২০২৬ ভোর ৫:৪৬





ওয়াশিংটন – যদিও তিনি এমন একটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছেন যার বৈধতা নিয়ে ব্যাপক প্রশ্ন রয়েছে, এবং শক্তিশালী মহলের প্ররোচনায় যাদের হস্তক্ষেপ কখনোই সন্দেহের বাইরে ছিল না, তারেক... ...বাকিটুকু পড়ুন

পাহাড় কাউকে জয়ী হতে দেয় না

লিখেছেন মুনতাসির, ০৩ রা আগস্ট, ২০২৬ সকাল ৮:১১




আমরা প্রায়ই বলি, অমুক এভারেস্ট জয় করেছেন, তমুক কে-টু জয় করেছেন, অমুক অন্নপূর্ণা জয় করেছেন। শব্দটি এতটাই প্রচলিত যে আমরা আর ভাবিই না—আসলে কি পাহাড়কে জয় করা যায়?

আমার... ...বাকিটুকু পড়ুন

৩৫ হাজার টাকা বিনিয়োগে ৩ লাখ ২৭ হাজার টাকা ফেরতের প্রলোভন!

লিখেছেন শাহাবুিদ্দন শুভ, ০৩ রা আগস্ট, ২০২৬ সকাল ১১:৩৯

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ওয়েবসাইটের প্রচার দেখা যাচ্ছে, যেখানে প্রথম আলোর আদলে তৈরি একটি ডিজাইন ব্যবহার করে উচ্চ মুনাফার বিনিয়োগের প্রলোভন দেখানো হচ্ছে। এমনকি তৃতীয় মাত্রা অনুষ্ঠানের ফটোকার্ড... ...বাকিটুকু পড়ুন

এনসিপিকে মারছে কেন? (অথবা) এনসিপি মার খাচ্ছে কেন?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০


(ইহা নাকি এনসিপিকে পিষিয়ে মারবে!)

এনসিপিকে মারছে কেন (?) অথবা এনসিপি মার খাচ্ছে কেন? প্রশ্ন দুটো হলেও আদতে প্রশ্ন একটাই উত্তরও একটাই। বিগত ১৫/১৬ বছর অর্থাৎ খুনি হাসিনার আমলে যাহারা... ...বাকিটুকু পড়ুন

জুলাই আন্দোলনের সম্ভাবনাময়, রৌদ্রোজ্জ্বল মুখগুলো ডানপন্থার অনুরাগী হচ্ছে! দায় কার?

লিখেছেন শেহজাদ আমান, ০৩ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:০৩



জুলাই আন্দোলনের অন্যতম সেই আইকনিক ফটো--যেখানে দেখা যাচ্ছিল একটা ভার্সিটির ফাস্ট কি সেকেন্ড ইয়ারের মেয়ে পুলিশের গাড়ি আটকাচ্ছে, ওর ভার্সিটির এক বড় ভাইকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার পর।... ...বাকিটুকু পড়ুন

×