স্তন ক্যান্সার নারীদের জন্য একটি আতঙ্কের নাম। সারা বিশ্বে ২০০৪ সালে স্তন ক্যান্সারে আক্রান্ত হয়ে ৫ লাখ ১৯ হাজার নারী মৃত্যুবরন করেন। যা মোট মৃতের শতকরা ১ ভাগ। আমেরিকার মত উন্নত দেশে প্রতিবছর ২ লাখ ১৬ হাজার নারী স্তন ক্যান্সারে আক্রান্ত হয়ে ৪০ হাজার নারী মারা যান। বাংলাদেশেও ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা কিন্তু কম নয়। অথচ একটু সচেতন হলেই আমরা রক্ষা করতে পারি আমাদের প্রিয় মুখগুলোকে।
ক্স শাকসবজী ও ফলমুল খান বেশি করে ঃ আমাদের শরীরে বিভিন্ন বিপাক ক্রিয়ার কারনে ফ্রি রেডিকেল তৈরী হয়। এ ফ্রি রেডিকেলগুলো কোষকে ক্যান্সার কোষে পরিনত করতে পারে। এ ফ্রি রেডিকেলকে ধ্বংস করতে পারে এন্টিঅক্সিডেন্ট। শাকসবজী ফলমুলে প্রচুর পরিমানে এন্টিঅক্সিডেন্ট থাকে। ভিটামিন এ ,সি ও ই এন্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। ভিটামিন সমৃদ্ধ খাবার কমলা, পেঁপেঁ, আপেল, কলা, আম. টমেটো, বাঁধাকপি, ব্রকোলি ইত্যাদি খান বেশি করে খান। গ্রীন চাতে পলিফেনল থাকে যেটা এন্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। ভিটামিন ডি ক্যান্সার প্রতিরোধ করে বলে গবেষনায় জানা গেছে।
ক্স কমিয়ে দিন চর্বি জাতীয় খাবার ঃ চর্বি জাতীয় খাবারে এ ক্যান্সারের ঝুকি বাড়ে। গবেষনায় দেখা গেছে যে, যারা লাল মাংস, গ্রিল মাংস বা অতিরিক্ত তাপমাত্রায় রান্না করা মাংস ও চর্বি জাতীয় খাবার কম খায় তাদের ক্যান্সারের ঝুকি কমে। শুধু তাই নয় যাদের ক্যান্সার হয়ে গেছে তাদের ক্ষেত্রেও ক্যান্সার কম জটিলতা ধারন করে। ফাস্ট ফুড খাবেন না।
ক্স নিয়মিত ব্যায়াম করুন ঃ গবেষনায় দেখা গেছে, ব্যায়ামের ফলে স্তন ক্যান্সারের ঝুকি শতকরা ৫০ ভাগ ব্রেস্ট ক্যান্সার কমে যায়। গবেষনায় আরোও দেখা গেছে যে, সপ্তাহে ২-৩ ঘন্টা ব্যায়াম করলে ঝুকি শতকরা ২০ ভাগ আর ৬ ঘন্টা করলে ২৩ ভাগ কমে যায়। তাই ব্যায়াম করুন। বয়স বেশি হলে কঠিন ব্যায়াম করা ঠিক হবে না। হাটুন। হাটা ভাল ব্যায়াম। সপ্তাহে প্রায় ৩-৫ মাইল হাটার অভ্যাস করুন।
ক্স কমিয়ে ফেলুন অতিরিক্ত ওজন ঃ মনোপজের পর শরীরে ইস্ট্রোজেন হরমোন বেশি হলে এ ক্যান্সারের ঝুকি বাড়ে। অতিরিক্ত ওজনের মহিলাদের শরীরে ইস্ট্রোজেনের মাত্রা বেশি বলে তাদের ক্যান্সারের ঝুকি বেশি। তাই নিয়ন্ত্রন করুন অতিরিক্ত ওজন। গবেষনায় দেখা গেছে মেনোপজের পর ওজন নিয়ন্ত্রনে রাখলে ক্যান্সার ঝুকি শতকরা ৫০ ভাগ কমে যায়। আরোও দেখা গেছে যে, যারা ১৮ বছরের পর অতিরিক্ত ১০ কেজি ওজন লাভ করে তাদের ক্যান্সারের ঝুকি অনেকগুন বাড়ে।
ক্স ত্যাগ করুন ধুমপান, মদপান ও কফি পান ঃ গবেষনায় দেখা গেছে ধুমপান ও মদপান করলে স্তন ক্যান্সারের ঝুকি ২০-৩০ ভাগ বাড়ে। অ্যাড্রেনালিন দেহের ভেতরে কোষকে খারাপ কোষে পরিনত হতে বাধা দেয়। কিন্তু কফি দেহের অ্যাড্রেনালিনকে ধ্বংস করে দেয়।
ক্স ইস্ট্রোজেন মেনোপজের পরে নারীর শরীরের বিভিন্ন ধরনের সমস্যা ও অস্টিওপোরেসিস প্রতিরোধ করলেও হার্টের অসুখ, স্ট্রোক, ব্রেস্ট ক্যান্সার ও জরায়ুর ক্যান্সারের ঝুকি বাড়ায়। জন্মনিয়ন্ত্রন পিলে ইস্ট্রোজেন থাকে। তাই জন্মনিয়ন্ত্রনের অন্য ব্যবস্থা নিন।
ক্স অপ্রয়োজনীয় এন্টিবায়োটিক সেবন থেকে বিরত থাকুন। স¤প্রতিক এক গবেষনায় দেখা গেছে যে, অধিক সময় ধরে বা বারবার এন্টিবায়োটিক সেবনের ফলে ক্যান্সারের ঝুকি বাড়ে।
ক্স আমেরিকার লস অ্যাঞ্জেলস বিভিন্ন মেডিকেল সেন্টারে যারা স্তন ক্যান্সারে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ওপর চালানো এক গবেষনায় দেখা গেছে ক্যান্সার আক্রান্তদের বেশিরভাগই রাতে অর্ন্তবাস পড়ে ঘুমিয়েছেন।
ক্স গবেষনায় দেখা গেছে, স্তনপান করালে ও ৩০ বছরের আগেই সন্তান ধারন করলে এ ক্যান্সারের ঝুকি কমে যায় কয়েকগুন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


