somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছেলের দাবিতে ছাত্রী আন্দোলন, আক্রান্ত মিডিয়া ও আমি-আমরা

২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সাংবাদিকতার একজন অমনোযোগী ছাত্র হিসেবে যতটুকু বুঝেছি, একটা সংবাদে মূলত ছ’টা প্রশ্নের উত্তর খুঁজা হয়। এর প্রধানতমটা হলো ‘কী হচ্ছে বা ঘটছে’। এখানে ছাত্র সহপাঠীর দাবিতে আন্দোলন হচ্ছে। দুনিয়ার সব জায়গাতেই মূল নিউজটা এমন শিরোনামে হবে বা এর কাছাকাছি হবে। এর বাইরে যাওয়ার কোন সুযোগ আছে বলে আমার মনে হয় না। এবেলা আমাদের দেশীয় মিডিয়ার অবস্থানটা ভুল কিছু না।

‘প্রসঙ্গ’ বলে রাখা ভালো। গত ক’দিন ধরে গার্হস্থ্য অর্থনীতি কলেজে ছেলে সহপাঠীর দাবিতে মেয়েরা যে আন্দোলন করছে সেখানে মিডিয়ার ভূমিকা নিয়ে নতুন আর একটা বিতর্ক শুরু হয়েছে। বলা হচ্ছে, মিডিয়া মূল ঘটনাকে আড়াল করে সুড়সুড়িমূলক শিরোনাম করছে। আমি কথা বলছি সে প্রসঙ্গেই।

রিপিট করছি, সংবাদে মূল যে প্রশ্ন তা হলো ‘ঘটনাটা কী’ বা ‘কী হচ্ছে বা ঘটছে’। উত্তর: গার্হস্থ্য অর্থনীতি কলেজে মেয়েদের আন্দোলন হচ্ছে। দ্বিতীয় মেজর প্রশ্ন হচ্ছে ‘কেন হচ্ছে বা কী কারণে হচ্ছে’ উত্তর: ছেলে সহপাঠী ভর্তির দাবিতে।

বাহ্যিকভাবে দেখলে মিডিয়া এখানে একদমই ঠিক আছে। তবে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে মিডিয়ার সমালোচনা যারা করছে তারা বলছে, ‘ছাত্রীরা দীর্ঘদিন ধরে একটি স্বতন্ত্র ইন্সটিটিউট হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভূক্ত হওয়ার জন্য আন্দোলন করছে। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আইনে ছাত্র না থাকলে কোন প্রতিষ্ঠানকে স্বতন্ত্র মর্যাদা দিয়ে অধিভূক্ত করার বিধান নেই। তাই ছাত্রীরা এখন সহশিক্ষা চালুর দাবিতে আন্দোলনে নেমেছে। ঢাবি ভিসিকে সে দাবিতে স্মারকলিপি দিয়েছে।‘ ফেসবুকে যারা এ দাবি করছে তাদের দাবি এখনো প্রমাণিত নয়। আর প্রমাণিত হলেও মিডিয়া যে শিরোনাম করেছে তা ভুল হয়ে যায় না। বড়জোর মিডিয়া কেন আন্দোলনের নেপথ্যের কাহিনী লেখেনি সে জন্য তার দুর্বলতা প্রশ্নের মুখোমুখি হয়।

এখানে বলে রাখা ভালো, প্রতিটা সংবাদেরই একটা গুরুত্ব থাকে মিডিয়া হাউজগুলোতে। ভেতরের কারণ খুঁজা বা না খুঁজাটা অনেকটা তার উপর নির্ভর করে। ছাত্রীদের এ আন্দোলন মিডিয়া ততটা গুরুত্ব দিয়ে দেখেনি। তারা যদি সম্পূর্ণ একটা নিউজ করত তাহলে দায়িত্বশীলতা ও দায়বদ্ধতা ভালোভাবে রক্ষা হত। কিন্তু করেনি বলে বা করতে পারেনি বলে মিডিয়াকে আক্রমণ করার কোন সুযোগ এখানে নেই। কারণ সংবাদ প্রকাশের যে নৈর্ব্যক্তিক জায়গা সেটা এখানে ঠিক আছে।

আর, এ ঘটনায় মিডিয়াগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, ইডেন কলেজ কর্তৃপক্ষের সাথে কথা বলেছে। তাদের কেউই আন্দোলনের ভেতরের কারণ ব্যাখা করেনি। ছাত্রীদের পক্ষ থেকেও সংবাদ সম্মেলন করে কারণ তুলে ধরা হয়নি বা মিডিয়াকে জানানোর ব্যবস্থা করা হয়নি। তুলে ধরার পর মিডিয়া প্রকাশ না করলে আমরা মিডিয়ার নিন্দা করতে পারতাম। নানা সময়ে তা করিও। তারা নিজে থেকে কেন ছাত্রীদের সাথে কথা বলে কারণ জানার চেষ্টা করল না, নাকি জেনেও লিখল না সেটা তর্ক সাপেক্ষ। মীমাংসার আগ পর্যন্ত বিষয়টাকে মিডিয়ার দুর্বলতা হিসেবে দেখতে হবে। সুতরাং এখানে ছাত্রীদের আন্দোলনের নেপথ্যের কারণ উঠে না আসায় মিডিয়ার যেমন দায়ভার রয়েছে তেমনি ছাত্রীদেরও রয়েছে, এ দায় এড়াতে পারেন না কর্তৃপক্ষও। আর একটা কথা, আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশগুলোতে, মিডিয়ার নানা দুর্বলতা ও সীমাবদ্ধা রয়েছে। সেটা সংবাদের মুন্সিয়ানা ও কারিগরী দিক উভয় ক্ষেত্রেই।

কথা হচ্ছে, এ ঘটনায় প্রাথমিক যে নিউজ, তা উঠে এসেছে। মানে ‘ছাত্রী আন্দোলন, সহশিক্ষার দাবিতে।‘ তবে নিউজে মূল কারণ না থাকায় আমরা তাকে বলতে পারি তা অসম্পূর্ণভাবে এসেছে বা বিস্তারিত আসেনি। এখানে মিডিয়া উদ্দেশ্যমূলকভাবে এ কাজটা করেছে এমনটা দাবি করা অবিবেচনাপ্রসূত আমার কাছে। এটা আসলে সাংবাদিকতার মানের প্রশ্নও। মান নিয়ে পাঠকের রুচি কাজ করে বলেই পত্রিকা ভেদে কম-বেশি বিক্রী হয়। মূল ধারার জনপ্রিয় গণমাধ্যমগুলোর কাছে আমরা নেপথ্যের কারণসহই সংবাদ আশা করি।

শেষ করছি,
সংবাদে ‘শিরোনাম’ হচ্ছে একটা ক্লু, নিউজের ইন্ট্রোতে তা পরিষ্কার হয়ে যাবে। চলমান এই ঘটনা নিয়ে মিডিয়া যে শিরোনাম (ছাত্র ভর্তির দাবিতে কলেজে ছাত্রীদের তালা) করেছে তা পড়ে পাঠক ধারণা নিতে পারছে ‘কোথায়, কী হচ্ছে’। মিডিয়ার প্রথম ও প্রধান কাজ এটাই। তবে পুরোটা নিউজ পড়েও নেপথ্যের কাহিনী, মানে আন্দোলনের যে মূল দাবি (ইন্সটিটিউট হিসেবে ঢাবির অধিভূক্ত হওয়া) তা জানতে পারবে না পাঠক। এটা খুবই দু:খজনক এবং মেনে নেওয়া কঠিন। আমরা আশা করব মিডিয়া একই ভুল আগামিতে করবে না। মিডিয়া যদি পুরো ঘটনা জেনে ‘স্বীকৃতি না পেয়ে সহশিক্ষার দাবিতে আন্দোলনে ছাত্রীরা’ এমন শিরোনামে নিউজটি করতে পারত তবে মিডিয়ার বিশ্বাসোগ্যতা ও গ্রহণযোগ্যতা পাঠকের কাছে বাড়ত এতে কোন সন্দেহ নেই।

এ ঘটনায় যুগান্তরে প্রকাশিত নিউজের লিংক,

সর্বশেষ এডিট : ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:১৮
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্পঃ মোহাম্মদপুরে কখনও বিচ্ছেদ হয় না

লিখেছেন রাজসোহান, ২০ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৪





আমার দোকানের নাম নিউ শাপলা কম্পিউটার ও ফটোস্ট্যাট। সাইনবোর্ডের শাপলা ফুলটা এঁকে দিয়েছিলো তাজমহল রোডের এক সাইনম্যান, দেখতে হয়েছিলো কচুরিপানার মতো। চৌদ্দ বছর ধরে ঝুলে আছে। রোদে রঙ উঠে... ...বাকিটুকু পড়ুন

২১শে আগস্ট গ্রেনেড হামলা তার সাথে কিছু রুঢ় সত্য যা বদলে দিয়েছিলো দেশের রাজনীতি।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৩৪





২১শে আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। এই হামলায় কারা জড়িত ছিল সেটাও আজকের দিনে অজানা নয় একমাত্র নিতান্ত দলকানা ছাড়া। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

মন থেকে যারা আওয়ামী লীগকে ভালোবাসেন এখন তাদেরকে আওয়ামী লীগের প্রয়োজন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২১ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৪০



ক্ষমতায় গেলে কোন দল যাদেরকে মনে রাখে না ক্ষমতায় গেলে তাদেরকেই তারা সবচেয়ে বেশী মিস করে। সেই নিখাঁদ দল প্রেমিকদেরকে এখন আওয়ামী লীগ খুঁজছে। তারা লগি বৈঠা নিয়ে... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

×