somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

খুন হয়ে যাওয়া গ্রাম আর নদীর কাছে!

২৯ শে মার্চ, ২০২২ সকাল ১১:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বহুদিন ধরে বহু ক্রোশ দূরে
বহু ব্যয় করি বহু দেশ ঘুরে
অবেশেষে মহারাজা জন্মভিটায় এসেছেন ফিরে। ফিরে এসে ঘর ছেড়ে বাহির হয় গাঁ দেখবে বলে,


কিন্তু হাঁটতে হাঁটতে মুখ ভার করে থাকা গাছ, হাঁস আর পাখিদের দেখে রাজা বুঝতে পারে, সেই গ্রাম আরেক গ্রামের পেটে কবেই সাবার হয়ে গেছে! শহরায়নের নামে কাঁচাপাকা দালান গাঁয়ের সব মায়া আর সৌন্দর্য নষ্ট করে দিয়েছে। কিচ্ছু অবশিষ্ট নেই আর।‌ কিচ্ছু না। হয়তো একদিন ভূমিকম্প এসে এই দালানকোঠা আর লোভী মানুষ সব একসাথে মাটির সাথে মিশিয়ে দিয়ে যাবে। সেদিন ইতিহাসে লেখা হবে আরেকটি অভিশপ্ত, ধ্বংশপ্রাপ্ত জনপদ ও জাতির কথা।

মহারাজার মনটা বিষাদে ছেয়ে যায়। ভেতরটা হাহাকার করে উঠে। রাজা একাকী গিয়ে গোমতী নদীর তীরে দাঁড়ায়। তার শৈশবের সাথী, আমোঘ কল্পনার একমাত্র সঙ্গী যে নদী। যার সাথে তার আজন্ম মিতালী। সেই নদ।

রাজা‌ গোমতীকে সুধায়, সতত, হে নদ, তুমি পড় মোর মনে
সতত তোমার কথা ভাবি এ বিরলে;
সতত (যেমতি লোক নিশার স্বপনে
শোনে মায়া- মন্ত্রধ্বনি) তব কলকলে
জুড়াই এ কান আমি ভ্রান্তির ছলনে।
বহু দেশ দেখিয়াছি বহু নদ-দলে,
কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে?
দুগ্ধ-স্রোতোরূপী তুমি জন্মভূমি-স্তনে।

কিন্তু কোথায় সেই চিরযৌবনা গোমতী? ছোট হতে হতে সে যেন আজ সরু এক খালে পরিণত হয়েছে। তবু বর্ষা বলে এখন গোমতীর বুকে ঢেউ। চারপাশে পাড় ভাঙ্গার শব্দ। রাজা কান পেতে যেন নদীর কান্না শুনে। তিনি স্পষ্ট শুনতে পান গোমতী নদী মানুষের অত্যাচারে কাঁদে। নদীর‌ এই কান্না দেখে রাজার বুকটা হু হু করে ওঠে।

রাজা না রোদ হতে চেয়েছে না সমূদ্র। রাজা না ছুঁতে চেয়েছে আকাশ, না বিশ্বজয়। রাজা চেয়েছিল এতটুকু শুধু, প্রকৃতি থাকবে সবুজ, শ্যামল।‌ আর মানুষ হবে সুখী।‌ সেসবের কিছুই হয়নি। যা হয়েছে তাতে হয় কেবল রক্তক্ষরণ। অবশিষ্ট আছে যা তার সব‌ই আবর্জনা।‌

সময়ের ব্যবধানে সব হারিয়ে যায়। মানুষ মরে গেলে পচে যায় আর বেঁচে থাকলে বদলায়। বদলাতে বদলাতে নষ্ট হয়, নষ্ট করে। মানুষের হাতে নদী-নালা-খাল-বিল পশুপাখি সব ধ্বংস হয়। নষ্ট মানুষের ধ্বংসেই আনন্দ।

রাজা মহাশয় হায় হায় করেন আর হাঁটেন। এ যেন কারবালার মাঠে হায় হোসেন, হায় হোসেন বিলাপের মতো। রাজা আফসোস করে, হয়তো প্রাচীনের চোখে তিনিও নষ্ট হয়ে গিয়েছিলেন। যেমন তার চোখে আজ সব নষ্ট আর ভ্রষ্টদের দখলে। আজ তব চারদিকে নষ্টদের জনজোয়ার। এই দেশে যেন অদ্ভুত আঁধার এসেছে এক। অন্ধ যারা তারাই চোখে দেখে বেশি। যাদের জ্ঞান নেই তারাই আজ দেশের আলোর দিশারী।

রাজা নিতে পারে না এসব অধঃপতন। দালালের আলখাল্লা, কপর্দকহীন যোচ্চুরের দাঁত কেলানো অট্টহাসি রাজা মেনে নিতে পারে না।

রাজা তাই আবার ফিরতি পথ ধরে হাঁটা শুরু করে। সঙ্গী হয় স্বপ্নভঙ্গের মোহ। আর দিকভ্রান্তের উড়নচন্ডী ভাবনা। রাজা এই জনপদে আর কোনদিন ফিরবে না।

রাজা আর ফিরবে না। ফিরবে না আর কোনোদিন। তবে রাজা প্রতিদ্বন্দ্বী হবে, অনাচার, অবিচার, দুষ্টাচারের বিরূদ্ধে একদিন প্রতিরোধ হবে। সেদিন লড়াই হবে সমানে সমান-সোয়ানে সোয়ান।
রাজা যেতে যেতে ফিরে ফিরে তাকায়।

(লেখকের প্রকাশিতব্য বই 'মহারাজার মহাভ্রমণ' সিরিজের শেষের পর্ব থেকে।)

(নোট: অদূরেই গোমতী নদী)
সর্বশেষ এডিট : ২৯ শে মার্চ, ২০২২ সকাল ১১:৩৬
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পি ভি নরসিমা রাও - ভারতের অর্থনৈতিক সংস্কারের জনক

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৯ ই জুলাই, ২০২৬ রাত ১২:৪৩



পি ভি নরসিমা রাও ১৯৯১ সালে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তৎকালীন ভয়াবহ অর্থনৈতিক সংকট মোকাবিলায় যে ঐতিহাসিক সংস্কারনীতি গ্রহণ করেন, তা "এলপিজি সংস্কার" (LPG Reforms - Liberalisation,... ...বাকিটুকু পড়ুন

সব দোষ গাজী সাহেবের!

লিখেছেন মাথা পাগলা, ০৯ ই জুলাই, ২০২৬ রাত ২:৫৩



ধরেন, এখন আওয়ামী লীগ ক্ষমতায় আছে। শেখ হাসিনা সংসদ ভবনের সামনে ভারতের স্বাধীনতা দিবস জাঁকজমক করে পালন করলেন। ভারতের শীর্ষ নেতা এলেন, ভারতের পতাকা উড়ল...

এখন চুপ করে থাকা পাকিস্থানপন্থীরা... ...বাকিটুকু পড়ুন

একটি শোক সংবাদ

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুলাই, ২০২৬ দুপুর ২:০৯



পেটের দায়ে সপরিবার নীলফামারি থেকে কুমিল্লা শহরে এসে,
ব্যাটারি চালিত রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন মোঃ শরিফুল ইসলাম;
তিনি এখন মরহুম! স্ত্রী ও ২ কন্যা নিয়ে ছিলেন কোনোরকমে বেঁচেবর্তে।

গত... ...বাকিটুকু পড়ুন

হিসাব বিষয়ক ভাবনা

লিখেছেন করুণাধারা, ০৯ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৫৩



সংখ্যাওয়ালা কোনো লেখা দেখলে হিসাব ঠিক আছে কিনা তা যাচাই করা আমার অভ্যাস। ইদানিং বিভিন্ন রকম সংখ্যাওয়ালা কিছু বিজ্ঞাপন সামনে আসছে, এগুলো ফ্ল্যাট বিক্রির বিজ্ঞাপন। এসব বিজ্ঞাপনে যেসব সংখ্যা... ...বাকিটুকু পড়ুন

মুনাফেকি নাকি Diplomatic situationship?

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ০৯ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:১০


গত শনিবার (৪ জুলাই) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় উদযাপিত হয়েছে যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্ক ও পারস্পরিক অংশীদারিত্ব আরো জোরদার করার প্রত্যয় ব্যক্ত... ...বাকিটুকু পড়ুন

×