somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আবার ও শুরু করলো ! হায়রে রাজনীতি?

১৯ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজনীতি করলে মনে হয় সব মাফ আজ প্রথম আলো পত্রিকা পড়ে তাই মনে হলো:
শীর্ষ সন্ত্রাসী কাদের ও ছেড়া আকবরের নাম প্রত্যাহার

রাজনৈতিক বিবেচনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশে চাঞ্চল্যকর তিনটি খুনের মামলা থেকে অব্যাহতি পেয়েছেন চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাবেক ছাত্রলীগ ক্যাডার আবদুল কাদের ওরফে মাছ কাদের। এর মধ্যে একটি মামলায় আরেক শীর্ষ সন্ত্রাসী আকবর হোসেন ওরফে ছেড়া আকবরের নামও প্রত্যাহার করা হয়েছে। চট্টগ্রামের পৃথক দুটি আদালত সম্প্রতি এ আদেশ দেন।
মামলা তিনটি হলো: নগরের পাঁচলাইশ থানার পলিটেকনিকের ছাত্র আবদুল কাদের হত্যা মামলা, ডবলমুরিং থানার ব্যবসায়ী আবদুল কাদের হত্যা মামলা ও আরেক ব্যবসায়ী আহাম্মদ আলী হত্যা মামলা।
ঘটনার সত্যতা স্বীকার করে মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) কামাল উদ্দিন আহাম্মদ জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. মিজানুর রহমান স্বাক্ষরিত চিঠি গত ১৫ সেপ্টেম্বর পাওয়ার পর ১০ অক্টোবর নাম প্রত্যাহারের আবেদন করা হয়। হরতাল-অবরোধের কারণে ও বিচারক না থাকায় ধার্য দিনে শুনানি হয়নি। ৯ জানুয়ারি ও ১৩ জানুয়ারি শুনানি শেষে বিচারক আবদুল কাদের ও আকবর হোসেনের নাম প্রত্যাহারের মৌখিক আদেশ দেন।
মামলার নথিতে দেখা গেছে, বিচারক আদেশে উল্লেখ করেছেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে আবদুল কাদের ওরফে মাছ কাদেরকে মামলার আসামি করা হয় বলে রাষ্ট্রপক্ষ আবেদনে উল্লেখ করে। এ ছাড়া রাজনৈতিক বিবেচনায় মামলা থেকে তাঁর নাম প্রত্যাহার করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও সুপারিশ করে। তাই মামলা থেকে আবদুল কাদেরের নাম প্রত্যাহার করা হলো। অন্য আসামিদের বিরুদ্ধে মামলা চলবে।
আদালত সূত্রে জানা যায়, পাঁচলাইশ পলিটেকনিক এলাকার ফারজানা হোটেলে সন্ত্রাসী আবদুল কাদের ও তাঁর সহযোগীরা ১৯৯৯ সালের ২ মার্চ পলিটেকনিক ছাত্র আবদুল কাদেরকে গুলি করে হত্যা করেন। এ ঘটনায় নিহত আবদুল কাদেরের বন্ধু এ এম মহিউদ্দিন বাদী হয়ে মামলা দায়ের করলে পরের বছরের ১৬ মার্চ অভিযোগপত্র দাখিল করে পুলিশ। তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে বিচারাধীন এ মামলায় ১৮ জন সাক্ষীর মধ্যে মাত্র তিন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। সর্বশেষ গত ৯ জানুয়ারি শুনানি শেষে মামলা থেকে আবদুল কাদের ও অপর শীর্ষ সন্ত্রাসী আকবর হোসেনের নাম প্রত্যাহারের আদেশ দেন আদালত। মামলার অপর ২৫ আসামির বিরুদ্ধে মামলা চলবে।
এ ঘটনায় মামলার বাদী এ এম মহিউদ্দিন গত বৃহস্পতিবার ক্ষোভ প্রকাশ করে প্রথম আলোকে বলেন, ‘১৫ বছরে বিচার তো পেলাম না। উল্টো আসামির নাম প্রত্যাহার করে নিল সরকার।’
ডবলমুরিং এলাকার ব্যবসায়ী আহাম্মদ আলী হত্যা মামলা থেকেও আবদুল কাদেরের নাম প্রত্যাহারের আদেশ দিয়েছেন বিচারক। তবে অপর ১০ আসামির বিরুদ্ধে বিচার চলবে।
২০০০ সালের ৯ জানুয়ারি ঈদের দিন ডবলমুরিং মোগলটুলী এলাকায় ব্যবসায়ী আহাম্মদ আলীকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় নিহত ব্যক্তির বাবা জবর আলী বাদী হয়ে মামলা দায়ের করলে পরের বছরের ২২ আগস্ট অভিযোগপত্র দাখিল করে পুলিশ। দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে বিচারাধীন এ মামলায় ১৬ জন সাক্ষীর মধ্যে মাত্র একজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। ২০০৪ সালের ৪ এপ্রিল নিহত ব্যক্তির বড়ভাই আবদুল মান্নান সাক্ষ্য দেন। ইতিমধ্যে মারা গেছেন মামলার বাদী।
চাঁদা না পেয়ে নগরের ডবলমুরিং ক্রাউন কোম্পানির বাড়ির সামনে ব্যবসায়ী আবদুল কাদেরকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেন সন্ত্রাসী আবদুল কাদেরের সহযোগীরা। এ ঘটনা ১৯৯৮ সালের ৭ অক্টোবরের। নিহত ব্যক্তির বড়ভাই নুরুল ইসলামের দায়ের করা মামলায় পুলিশ সন্ত্রাসী আবদুল কাদেরসহ তাঁর সহযোগীদের বিরুদ্ধে পরের বছরের ৩১ ডিসেম্বর অভিযোগপত্র দাখিল করে। এ মামলা থেকেও আবদুল কাদেরের নাম প্রত্যাহারের আদেশ দেন আদালত।
মামলার বাদী নুরুল ইসলাম ২০০৭ সালের ২ আগস্ট তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে দেওয়া সাক্ষ্যতে আসামি মাছ কাদেরের নির্দেশে তাঁর সহযোগীরা আবদুল কাদেরকে খুন করে বলে জানান।
প্রধান আসামির নাম প্রত্যাহারের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বাদী নুরুল ইসলাম বলেন, ‘সাক্ষ্য দেওয়ার পরও প্রধান আসামির নাম প্রত্যাহার করা হলে কোথায় বিচার পাব।’
র‌্যাব ও পুলিশ সূত্র জানায়, মাছ কাদেরের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, অস্ত্র, অপহরণসহ প্রায় ২৯টি মামলা রয়েছে। এর মধ্যে ২৩টি মামলায় সাক্ষীরা মুখ না খোলায় খালাস পান মাছ কাদের। ২০০০ সালের ১ এপ্রিল গ্রেপ্তার হন তিনি। নয় বছর পর ২০০৯ সালের ১৮ এপ্রিল কারগার থেকে মুক্তি পান। একসময় মাছ বিক্রির সঙ্গে জড়িত ছিলেন বলে মাছ কাদের হিসেবে পরিচিতি লাভ করেন আবদুল কাদের।
হায়রে দেশ , বাংলাদেশ
সুত্র: প্রথম আলো
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×