আমার কথা-১
০৪ ঠা জুলাই, ২০১৩ বিকাল ৫:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
অনেকদিন পর লিখছি। আসলে আমি এই ব্লগে লিখি কম বা বলা যায় ফেইসবুকেই থাকি। আমি কৃষকের সন্তান। কিন্তু আমার কোন জমি নাই চাষ করার জন্য। আমার বাবার ছিল অনেক জমি। একসময় এগুলো বিক্রি করা হয়। আমার দাদারও জমি ছিল, তাও বিক্রি করা হয়। আমার নানার ও নানির অনেক জমি ছিল। সেসবও বিক্রি করা হয়! কেন বিক্রি করা হয় জানেন? টাকার জন্য! আমাদের ওখানে তখন এতো পথ ছিলনা আয়ের। যখনি টাকার দরকার হতো তখনি বিক্রি করা হতো জমি! কাঁচা টাকা সবার হাতে ছিলনা! আমি বর্গা চাষী না, ভাগি চাষীও না। আমি জমি চাষও করিনা-আমার বাবার চাষের জমি নাই-তবুও আমি কৃষকের সন্তান! কারণ আমার বাবার পেশা কৃষক লেখা হয় যে কোন দরকারে! বাবা কৃষকই ছিলেন। বাংলার মানুষ জন্মগত বা বংশগত ভাবে কৃষক। তাই সবাই কৃষকের সন্তান। যারা বাড়ির ছাদে শখ করে একটা ফুলের গাছ লাগান তিনিও কৃষক।
আমি এতো নরম লেখা লেখার আপাতত কারণ একটাই, আমরা এতো হিংস্র হয়ে গেছি যে, অন্যের মুক্ত মতামতকে মেনে নিতে পারিনা। অথবা খুব বেশি খোলামেলা হয়ে অন্যের চিন্তা চেতনাকে আঘাতে আঘাতে জর্জরিত করে ফেলি। নিজেদের মানবতাবাদী প্রকাশ করি-কিন্তু মানবতার নূন্যতম অবস্থানও আমাদের হৃদয়ে নাই।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মন তো ছিল গোলাপী রঙ আভায় বন্দি, মন ছিল চন্দ্র মল্লিকা,
মন আর সেই মন নেই, মনের চারিপাশে এক সমুদ্দুর কুহেলিকা;
মন যেন পাথর হয়ে আছে, নেই অফুরন্ত ফুরসত
মন গোলাপী রঙ নয়...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ১৩ ই অক্টোবর, ২০২৬ রাত ১:০১
একটা মানুষ কতটা নির্লজ্জ হতে পারে, সেই সাথে ক্ষমতার+ টাকার+ সরকারী সুবিধাদী পাবার কাঙ্গাল হতে পারে, চুয়েটের ভিসি (Vice-Chancellor) কে না দেখলে জানতেই পারতাম না। এতদিন শুধু লোভী বলে বুবু... ...বাকিটুকু পড়ুন

দেশে এখন যারা ক্ষমতায় আছেন, তারা মধ্য ডানপন্থী রাজনৈতিক দলের মানুষজন । সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ে আছেন প্রবীণ নেতা নিতাই চন্দ্র রায়। এই অবস্থায় শিল্পকলা একাডেমির উদ্যোগে দেয়ালে...
...বাকিটুকু পড়ুন
রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন প্রগতিশীল লেখকের লেখা পড়ে আমি হতাশ ও বিস্মিত হয়েছি। তাঁদের মধ্যে একাধিকজন লিখেছেন, রবীন্দ্রনাথ হিন্দু ছিলেন না, তিনি ছিলেন ব্রাহ্ম।...
...বাকিটুকু পড়ুন
*রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন! বাস্তবতা হলো, রবীন্দ্রনাথ যখন নোবেল পান, নজরুল তখন লেখালেখেই শুরুই করেননি। তাঁর বয়স সবে ১৪ ছিল।
প্রাপ্ত বয়সে নজরুল...
...বাকিটুকু পড়ুন