আঃলীগ প্রথম যখন কেয়ারটেকার সরকার ব্যবস্থা নিয়ে তৎকালীন বিএনপি সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছিল তখন তাদের সাথে জোট ছিল জাতীয় পার্টি (এরশাদ) সহ জামায়াত ই ইসলামী বাংলাদেশ। তাদের জোটের আন্দোলনের বিরুদ্ধে বিএনপি সমর্থক ও নেতা কর্মীদের শ্লোগান ছিল নিম্ন্ররূপঃ
(১) কথায় কথায় গদি ছাড়;
গদি কী তোর বাপ-দাদার?
(২) হাসিনার কোলে কারা?
স্বৈরাচার আর রাজাকার।
আজ যে জামায়াতকে আঃলীগ রাজাকার পার্টি হিসেবে গালি দেয় সেই জামায়াতকে কিন্তু প্রথম রাজাকার হিসেবে রাজনৈতিক ব্যবহার করেছিল বিএনপি। আঃলীগ শুধু সুযোগের সদব্যবহার করেছে মাত্র! আর এরশাদকে আঃলীগ ছাড়তে পারেনি। যদিও স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে তাদের মুখ কম যায়নি। ভবিষৎ-এ যাতে কেউ অবৈধভাবে ক্ষমতায় না যেতে পারে সেজন্য কী কী আইনও নাকী করা হয়েছে! এদিকে স্যার ফজলে হাসান আবেদ বলেছেন, ''এ সরকারকে বে-আইনি বলা যাবেনা আবার বৈধও নয়।''
সুতরাং, এরকম ভাবে ভবিষ্যতে যদি বিএনপি ক্ষমতায় যায় তখন আঃলীগের কী নৈতিক কোন বৈধতা থাকবে এর বিপক্ষে কিছু বলার?
চুটকীঃ
**হতাশাবাদীদের কাছ থেকে টাকা ধার করো। কারণ তারা ফেরত পাওয়ার আশা করবে না।
**ভুল বলো, নইলে বুঝতে পারবে না, সবাই তোমার কথা শুনছে কি না।
**আহা! চুরি কোরো না। রাজা মশাই প্রতিযোগী পছন্দ করেন না।
***মন্তব্য***
তুড় বড়ি খাড়া, খাড়া বড়ি তুড়!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



