somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ক্ষুদ্র ঋণ; আদায় জটিলতায় ফাঁদে সাধারণ মানুষ! লাভবান প্রতিষ্টান!

০৩ রা মার্চ, ২০১৫ বিকাল ৩:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ক্ষুদ্র ঋণের জন্য আমাদের ডঃ মুহাম্মদ ইউনুস স্যার দুনিয়ার বিখ্যাত নোবেল প্রাইজ পেলেন! ঋণের বিষয়গুলোর সাথে সুদ জড়িত থাকে আর ক্ষুদ্র ঋণ বা যে কোন ঋণ সুদ নিয়েই সাধারণত চলে। আর নোবেল প্রাইজের অর্জিত বা প্রদানকৃত তার সম্পত্তির জমাকৃত অর্থের সুদ নিয়েই দেয়া হয়ে থাকে। কথা আসলে এটা না, কারণ অন্য ক্ষেত্রেও কিন্তু দেয়া হয়। কথা হচ্ছে- আসলে ক্ষুদ্র ঋণ কতোটা কার্যকর? একজন লোক মাত্র ৫০০০ টাকা ঋণ নিয়ে বিনিয়োগ করে সে আসলে সপ্তাহে কতো টাকা আয় করে? এখন সপ্তাহে যদি ৫০০০ এর জন্য ৫০০ টাকা কিস্তি দেয়া হয় বা অন্তত ৩০০ টাকা-আসলে ৫০০০ টাকা বিনিয়োগে কী এই টাকা কিস্তি দিয়ে একজন প্রান্তিক লোক চলতে পারে? যে লোক মাত্র ৫০০০ টাকা বিনিয়োগে সপ্তাহে ৫০০/৩০০ টাকা ফেরত দিতে পারে সে লোকের আসলে ঋণের কোনই প্রয়োজন নাই। দেখা গেছে এ ধরণের লাভের কর্মে জড়িত লোকেরা এই ঋণের জন্য আবেদন করেনা! মূল সমস্যা হচ্ছে-ঋণ প্রদানের শুরুতেই প্রথম কিস্তি নিয়ে নেয়া হয়! কেউ যদি কোন কারণে প্রথম সপ্তাহে তার কাজ শুরু না করতে পারে তখন আরেক কিস্তি চলে যাবে! মূলত তখন পূঁজি থাকল কতো? এভাবে হিসেব করলে দেখা যায় একজন লক শেষ পর্যন্ত লাভবান থাকেননা, লাভবান হয় ঋণদাতা প্রতিষ্টান। যে জন্য ঋণের কিস্তির টাকা না পেলে চালের টিন খুলে নেয়া বা গোয়ালের গাভী বিক্রি করে টাকা আদায় সহ কতো ঘটনা যে আছে তার ইয়ত্তা নাই।
বলা হয়, ক্ষুদ্র ঋণ নারীর ক্ষমতায়নে সহায়তা করছে। ভুয়া জাস্ট ভুয়া। বরং-কিছু অমানুষ পুরুষ নারীর ঋন প্রাপ্তির এই সুবিধাকে কাজে লাগিয়ে নারীর হেনস্তাকে ঘরের ভেতর থেকে বাহিরে বের করেছে। অনেক মহিলাই স্বামির চাহিদা পুরন করতে ঋন এনে শোধ করতে না পেরে বাবার বাড়ি ধরনা দিয়ে ঋণ শোধ করেছে!
ক্ষুদ্র ঋণের ধারনা মন্দ না কিন্তু আদায় কৌশল অত্যন্ত নিম্ন ও আমানুষিক। যা আসলে খুব কম কাজেই আসে। ব্যাপক হারে ঋণ প্রদানের কারণে সাধারণ মানুষগুলোকেও ঋণের ফাঁদে ফেলা হচ্ছে। মহাজনী সুদ থেকে ওরা প্রাতিষ্টানিক সুদি ব্যাপারে জড়িয়ে গেছে! অর্থাৎ, যে লাউ সে কদুই।
মূলত কিছু লাভ পাওয়া যেতে পারে- যদি প্রাথমিক আদায় কৌশলে একটা নির্দিষ্ট সময় নীতি পালন করা হয়। তা না হলে গ্রাম বা শহরের সাধারন মানুষগুলোও একদিন ঋণ খেলাপির খাতায় তাদের নাম দেখে পালিয়ে বেড়াবে!
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=মনে রং নেই আর=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১২ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৫২


মন তো ছিল গোলাপী রঙ আভায় বন্দি, মন ছিল চন্দ্র মল্লিকা,
মন আর সেই মন নেই, মনের চারিপাশে এক সমুদ্দুর কুহেলিকা;
মন যেন পাথর হয়ে আছে, নেই অফুরন্ত ফুরসত
মন গোলাপী রঙ নয়... ...বাকিটুকু পড়ুন

এতটা নির্লজ্জ বেহায়া ভিসি সারা দুনিয়াতে নেই-- ছি:

লিখেছেন অপলক , ১৩ ই অক্টোবর, ২০২৬ রাত ১:০১

একটা মানুষ কতটা নির্লজ্জ হতে পারে, সেই সাথে ক্ষমতার+ টাকার+ সরকারী সুবিধাদী পাবার কাঙ্গাল হতে পারে, চুয়েটের ভিসি (Vice-Chancellor) কে না দেখলে জানতেই পারতাম না। এতদিন শুধু লোভী বলে বুবু... ...বাকিটুকু পড়ুন

দেয়ালে রবীন্দ্রনাথ, রাজনীতিতে আতঙ্ক

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই অক্টোবর, ২০২৬ রাত ১:৫০


দেশে এখন যারা ক্ষমতায় আছেন, তারা মধ্য ডানপন্থী রাজনৈতিক দলের মানুষজন । সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ে আছেন প্রবীণ নেতা নিতাই চন্দ্র রায়। এই অবস্থায় শিল্পকলা একাডেমির উদ্যোগে দেয়ালে... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের ধর্মীয় পরিচয়, গ্রাফিতিতে চুনকালি ও পলিটিক্যাল ইসলাম

লিখেছেন শ্রাবণধারা, ১৩ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:০৪


রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন প্রগতিশীল লেখকের লেখা পড়ে আমি হতাশ ও বিস্মিত হয়েছি। তাঁদের মধ্যে একাধিকজন লিখেছেন, রবীন্দ্রনাথ হিন্দু ছিলেন না, তিনি ছিলেন ব্রাহ্ম।... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের নামে কত শত অভিযোগ

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৩ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫


*রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন! বাস্তবতা হলো, রবীন্দ্রনাথ যখন নোবেল পান, নজরুল তখন লেখালেখেই শুরুই করেননি। তাঁর বয়স সবে ১৪ ছিল।

প্রাপ্ত বয়সে নজরুল... ...বাকিটুকু পড়ুন

×