somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মোমশিখা থেকে দাবানল

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


তখন ইঊনিভার্সিটিতে পড়ি, রক্তে উন্মাদনা, অন্যায় আর অবিচার দেখলে রুখে দাড়াই। ক্লাস শুরুর একমাস পরেই ছাত্রীদের নতুন হলের দাবীতে ইঊনিভার্সিটির শহীদ মিনারে দাঁড়িয়ে বক্তৃতা দেওয়াটা ছিল কতৃপক্ষের কাছে চরম অপরাধের। কোন রাজনৈতিক মতাদর্শের নয়, শুধু ন্যায় প্রতিষ্ঠার ইচ্ছা থেকেই মনের ক্রোধ বেরিয়ে আসত ভাষা হয়ে। কোন রাজনৈতিক ব্যানার কখনোই ভাল লাগেনি। সুতরাং হয়ে গেলাম ঝামেলাহিন জীবনাযাপন কারী সাধারন জনতার এক ওঙ্কার, শুধু মনে মনে পোষন করতাম মিথ্যা, দূর্নীতি আর সূযোগ সন্ধানী ব্যাক্তি ও রাজনীতির প্রতি এক চরম ঘৃণা। আর মনে মনে আশা ধরে রাখতাম যে এই শিক্ষিত সচেতন ব্লগ ইন্টারনেট ভিত্তিক যুব সমাজ একদিন সকল মিথ্যা, দুর্নীতি, শঠতা ও অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হবে। সেই বায়ান্ন, ঊনসত্তর, একাত্তরের মত যুবসমাজ মিথ্যার বেড়াজাল ছিড়ে আবার জেগে ঊঠবে, নেমে আসবে মাঠে, খড় কূটোর মত ভাসিয়ে নিয়ে যাবে অন্যায়ের সিংহাসন। ২০১৩ যেন তারই প্রতিফলন। গত দুইদিন শাহবাগ স্কয়ারে শামিল হলাম, কারন এ জমায়েত কোন রাজনৈতিক মতধারার জমায়েত নয়, এ জমায়েত মিথ্যা আর চক্রান্তের বিরুদ্ধে ফুসে ওঠা জাতীর বিবেকের জমায়েত। এক দুই তিন করে ব্লগারদের ডাকে জড় হওয়া তরুন জনতার জমায়েত এখন লক্ষ মানুষের সোচ্চার হুঙ্কার, যেন দেওয়ালে পীঠ ঠেকে যাওয়া সব সাধারন মানুষও জেগে ঊঠেছে তরুন সমাজের সাথে। ছোট্ট সন্তানের অমঙ্গল বা বিপদের আশংকায় ভীত বাবা মা, সকল ভয় কে তুচ্ছ করে তাদের হাত ধরে সামিল্ হয়েছে এই গন জমায়েতে। দেখলাম বাবা ও ৩/৪ বছরের পুত্রের উভয়ের মাথায় বাংলাদেশের পতাকার ব্যান্ড বাধা, দুজনেই এসেছে এই জমায়েতে একাত্ততা ঘোষনা করতে। সন্তানকে কাধে নিয়ে বাবার মুষ্টিবদ্ধ হাত কন্ঠের শ্লোগানের সাথে সাথে বার বার উর্ধে জেগে ঊঠছে। এরকম অগুনিত জনতা, তরুন তরুনী পুরুষ-মহিলা-বৃদ্ধ-বৃদ্ধা সবাই জড় হয়েছে শাহবাগ স্কয়ারে। সবার মুখে এক কথা, বীর বাঙালির হাতিয়ার/গর্জে ওঠ আরেকবার; মারার হাতিয়ার/গর্জে ওঠ আরেকবার; সমঝোতার আস্তানা/ভেঙে দাও গুঁড়িয়ে দাও; সাম্প্রদায়িকতার আস্তানা/ভেঙ্গে দাও গুঁড়িয়ে দাও; জ্বালো-জ্বালো/আগুন জ্বালো; পাকিস্তানের প্রেতাত্মা /পাকিস্তানেই ফিরে যা; লাখো শহীদ ডাক পাঠালো/সারা বাংলায় খবর দে;শহীদের রক্ত/ বৃথা যেতে দেব না; তোমার আমার ঠিকানা/ শাহবাগ-শাহবাগ; এ রকম বিভিন্নপ্রকার শ্লোগানে গর্জে ঊঠছে পুরো এলাকা। পৃথিবী জুড়ে অজস্র আন্দোলনের ডাক দিয়েছিল এই তরুন সমাজ। কোরিয়া, চীন, যুগোশ্লভিয়া, কানাডা, জার্মানী, মিশর এর মত আমাদের ছাত্র-তরুন সমাজও বার বার গর্জে ঊঠেছে সকল অন্যায় আর অবিচারের বিরুদ্ধে যা পৃথিবীর ইতিহাসে উজ্জ্বল হয়ে আছে। গতকাল বইমেলায় যাবার পথে সোহরাওয়ার্দী উদযানের সামনে দেখলাম ইতিহাস ভিত্তিক এক প্রদর্শনী যেখানে বৃটিশ আন্দোলন থেকে শুরু করে পাকিস্থান,স্বৈরাচার, আর্মী হঠাও- সকল আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে আমাদের তরুন ছাত্র ও ছাত্রী সমাজ। খুটিয়ে খূটিয়ে দেখছিলাম সাদাকালো মুখের অভিব্যাক্তি যা এক অদমনীয় ঐশ্বরিক শক্তির প্রতিফলন। ঠিক এইরকম মুখচ্ছবি বাস্তবে দেখতে পেলাম শাহবাগ স্কয়ারে আন্দোলনরত ভাই বোনেদের মুখে। রক্তে আগুন ধরিয়ে দেওয়া শ্লোগানে গর্জে ঊঠছে তাদের অক্লান্ত হার না মানা সম্মিলিত কন্ঠগুলো। মোমবাতির শিখা দিয়ে শুরু হওয়া এ আন্দোলন এখন দাবানলে রুপ নিয়েছে যা নিজ চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। সারা দেশব্যাপী এই দাবানল প্রতি মূহুর্তে ছড়িয়ে পড়ছে। জেগে ঊঠছে ছাত্র-ছাত্রী, তরুন সমাজ। ক্ষুদ্র মোমের আলো এখন ধারন করেছে এক অমিত সূর্যের শক্তি, যার আলো ছড়িয়ে পড়েছে টেকনাফ থেকে তেতুলিয়ার আনাচে কানাচে, যেন একে একে ঘুম ভাঙ্গিয়ে দিচ্ছে আফিম ইঞ্জেকশন দেওয়া খাচায় বন্দী সার্কাসের সিংহ গুলির, ভয়াল থাবায় খাচা ভেঙ্গে বেরিয়ে আসছে, প্রলয়ংকারী হুঙ্কারে প্রকম্পিত করছে বাংলার আকাশ বাতাস। জীবনান্দ দাশের কবিতার কয়েকটি চয়নের সাথে মিল রেখে শেষ করলাম আমার এই ব্যক্ত অনুভুতি-

শহর ও গ্রামের দূর মোহনায় সিংহের হুঙ্কার শোনা যাচ্ছে -
সার্কাসের ব্যথিত সিংহের।
সিংহ হুঙ্কার ক'রে উঠছে:
সার্কাসের ব্যথিত সিংহ,
স্থবির সিংহ এক - আফিমের সিংহ - অন্ধ - অন্ধকার।
সিংহ অরন্যে ফিরে যাবে না আর
যাবে না আর
যাবে না আর............

ছবিসুত্রঃ বাংলানিউজ২৪
সর্বশেষ এডিট : ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৫
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩



গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর... ...বাকিটুকু পড়ুন

যুদ্ধের পৃথিবীতে বেমানান চুমু

লিখেছেন স্প্যানকড, ১৬ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০



একটা চুমুর পিছনে খরচ হয় কত?
একটা আলিঙ্গনে কত পড়ে খরচ?
আপনারা বেশ অঙ্কে পারদর্শী,
তাই প্রশ্ন করছি।

আমরা জলবায়ু পরিবর্তনের ভয়ে আছি,
আমরা পারমাণবিক অস্ত্রের ভয়ে আছি,
আমরা মহামারী,
দুর্ভিক্ষের ভয়ে
ব্যাংকে, ঘরে ঠিকঠাক... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

×