এই বাঙ্গালী জাতী আসলেই দলবদ্ধ ভাবে ভয়ংকর, তা আর একবার টের পেলাম। ১৪ঈ এপ্রিল নারী পুরুষ নির্বিশেষে সবাই একতা বদ্ধ হয়ে জিন্স টি শার্ট ছেড়ে বাঙ্গালী পোশাক পরে বৈশাখকে সাদরে আহবান করেছে। বৈশাখও এই কাতর আহবানে সাড়া দিয়ে নিজের সর্বস্ব নিয়ে হাজির হয়েছে। অসহ্য গরমে জীবন ওষ্টাগত। ঢাকা শহরের বাতাস যেন মরুভুমির লু হাওয়া, সারা রাতেও তাপমাত্রার কমতি নেই। বাসার বারান্দায় কয়েকটা কাচা বাদাম ফেলার কিছুক্ষন পরে দেখি ভাজা বাদাম হয়ে গেছে।স্মরনে নেই এর আগে কখনও সারাদিনে এত পানি খেয়েছি কিনা। পরশু দেখলাম, রাতের বেলা লোকজন বিছানা চাদর, বালিশ, পানির বোতল নিয়ে আবাহনী মাঠে ঘুমাতে এসেছে। নিম্ন আয়ের মানুষেরা ভিড় করে বড় বিল্ডিং এর নীচে সিড়িতে। বারান্দায় একটা ছোট বাটিতে পানি দিয়ে রেখেছি কয়েকদিন ধরে, পাখি বা কাকের জন্য। ওদের অবস্থাওতো খারাপ। পিপাসা লাগলে যাবে কই !!! আজ ভোরে দেখি একটা কাক বাটি থেকে পানি পান করছে। বেচারা !! দেখে মনটা ভরে গেল। মনে মনে বললাম, "ভুল শহরে বাসা বাধছিস বাবারা, তোগোতো আর চাকরি বাকরি নাই, শহরেই যদি থাকতে চাস তো যা খুলনায় যা, শান্তিতে থাকতে পারবি।"
আলোচিত ব্লগ
পাহাড়ে “উপজাতি” নাকি “আদিবাসী”? আন্তর্জাতিক আইন ও ইতিহাসের নির্ভেজাল সত্য!

সূচনা ও প্রেক্ষাপট:
লেখক পার্বত্য চট্টগ্রামে ২০০১ সালে তিনি যখন সেখানে দায়িত্ব পালন করেন, তখন পাহাড়ি জনগোষ্ঠীকে 'উপজাতীয়' (Tribal) হিসেবে ডাকা হতো। কিন্তু ২০১৫-১৬ সালের দিকে সেখানে পুনরায় পোস্টিং পাওয়ার... ...বাকিটুকু পড়ুন
হঠাৎ কেন ঢাকায় র প্রধান?

দিল্লী দখল ঠেকাতে ঢাকায় চলে এলেন র প্রধান!
হ্যাঁ, ঠিকই শুনলেন। ক'দিন ঐ র্যাডিসন ব্লুতে বসে অনেকের হাতে-পায়ে ধরলেন; বললেন, "তোমরা প্লিজ দিল্লী আক্রমণ করো না। আমাদের মিসাইল, অস্ত্র সব... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের আদি জনগোষ্ঠী কারা
বাংলাদেশের আদি জনগোষ্ঠী নিয়ে আলোচনা হলেই আমাদের সামনে সাধারণত পার্বত্য চট্টগ্রামের চাকমা, মারমা, ত্রিপুরা কিংবা অন্যান্য পাহাড়ি জনগোষ্ঠীর কথা আসে। কিন্তু একটি প্রশ্ন প্রায়ই এড়িয়ে যাওয়া হয় বাংলাদেশের আদি জনগোষ্ঠী... ...বাকিটুকু পড়ুন
দেবী!

১)
দেবী খুবই বুদ্ধিমতী এবং সুন্দরী। এক উচ্চাভিলাষী পরিবারে দেবীর জন্ম, এমনই উচ্চাভিলাষী যে তাদের একমাত্র ভাবনা কীভাবে সবাইকে ছাড়িয়ে উপরে ওঠা যায়! দেবীর যখন জন্ম হলো তখন তার ভাইয়ের... ...বাকিটুকু পড়ুন
র-প্রধানের ঢাকা সফর: খবর শুনেই হাসপাতালে ভর্তি পাকিস্তানের হাইকমিশনার !

রসিকতা বাদ দিয়ে বলি, দুটি ঘটনাই সত্যি। বাংলাদেশে RAW এর প্রধান পরাগ জৈন এসেছেন এবং পাকিস্তানের হাইকমিশনার এখন হাসপাতালে আছেন। দুটি ঘটনা আসলে পরস্পরবিচ্ছিন্ন, একটার সঙ্গে আরেকটার কোনো... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।