চট্টগ্রাম ব্যুরো
নগরীর বহদ্দারহাট থেকে কালুরঘাট পর্যন্ত সড়কের মেরামতের দাবিতে ৭ বছরের শিশু থেকে শুরু করে ৬৫ বছরের বৃদ্ধরাও প্রধান সড়কে ধান রোপণ করে প্রতিবাদ জানিয়েছেন। গতকাল শুক্রবার সকালে তারা এ প্রতিবাদ জানায়।
৭ বছরের শিশু তামান্না 'ভাঙা সড়ক জীবন অচল' লিখিত ফেস্টুনটি গলায় ঝুলিয়ে রাস্তায় দাঁড়ায়। আরো যোগ দেয় ৬৫ বছরের বৃ্দ্ধ কবির সওদাগর। পরে এলাকার শিশু, কিশোর, যুবক, বৃদ্ধ এমনকি গৃহিণীরাও একের পর এক যোগ দেন প্রতিবাদে।
এলাকাবাসীর অভিযোগ, প্রায় দুই বছর ধরে প্রধান এ সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়লেও মেরামতের কোনো উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ সড়কের এমনই বেহালদশা যে, সড়কের বড় বড় গর্তের কারণে অনেক অংশ দিয়ে গাড়ি চলাচল বন্ধ রয়েছে দীর্ঘদিন ধরে। প্রতিদিন ঘটছে নানা দুর্ঘটনা। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বার বার জানালেও সংস্কার করা হয়নি সড়কটি। তাই প্রতিবাদ জানাতে সকালে এ বেহাল সড়কের চান্দগাঁও থানার মৌলভী পুকুর পাড় অংশে মানববন্ধন ও ধান রোপণ কর্মসূচির আয়োজন করে এলাকাবাসী।
বহদ্দারহাট থেকে কালুরঘাট রাস্তা মেরামতের দাবিতে এ মানববন্ধন কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে যাত্রী সেবা পরিবহন মালিক সমিতি। সমিতির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সাংবাদিকদের জানান, প্রায় ২ বছর ধরে সড়কের যে অবস্থা তা দেখে মনে হচ্ছে এ সড়কের কোনো মালিক নেই।
এলাকার বাসিন্দা দিদারুল আলম জানান, এলাকার মানুষের দুর্ভোগের বিষয়টি সিডিএ চেয়ারম্যান আবদুস ছালামকে জানানো হলে তিনি অর্থ বরাদ্দ নেই বলে জানান। তারা অভিযোগ করে বলেন, সিডিএর চেয়ারম্যান আবদুস ছালামের বাড়ি মোহরায়। তিনিও প্রতিদিন এ সড়ক ব্যবহার করেন। মানুষের চরম দুর্ভোগ নিজে প্রত্যক্ষ করেও তিনি জেগে ঘুমাচ্ছেন।
দৈনিক ডেসটিনি
চট্টগ্রামের বহদ্দারহাটে সড়কে ধান লাগিয়ে অভিনব প্রতিবাদ
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৩টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
অপারেশন ইকারুস: জেনেভার ছায়া

বালি অপারেশন শেষ করে ঢাকায় পিবিআই সদর দপ্তরে যখন আরিয়ান, তানভীর ও বর্ষা ফিরে এলো, তখনো বাইরের আকাশ থমথমে। বালি থেকে উদ্ধার করা ৬০% ডেটায় একটি... ...বাকিটুকু পড়ুন
তুরাগের বুকে আমার ছোট ভাইদের লাশ ২০২৪-এর উপহার ‼️

২০২৪ আমাদের নতুন করে শত্রু মিত্র চিনতে শিখিয়েছে। আমি কোনো করুনা, সান্ত্বনা কিংবা বিচারের দাবি নিয়ে আজকের এই ক্ষুদ্র পোস্ট লিখতে চাই না।শুধু সময়ের স্বাক্ষী হিসেবে একটু আচর কেটে... ...বাকিটুকু পড়ুন
ক্রিকেটের রাজাকার ট্যাগ পাচ্ছেন বুলবুল আহমেদ

আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এমন এক উজ্জ্বল নক্ষত্র, যার নাম মুছে ফেলা অসম্ভব। ১৯৯৯ সালে ইংল্যান্ডের মাটিতে শক্তিশালী পাকিস্তানকে হারিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের মাথা উঁচু করেছিলেন এই... ...বাকিটুকু পড়ুন
এবার বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন
বাধ্যতামূলক ভাবে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নবায়ন করার কথা ভাবছে নির্বাচন কমিশন (ইসি)। এনআইডির মেয়াদ ১৫ বছর পূর্ণ হলে অবশ্যই নবায়ন করতে হতে পারে।
বর্তমানে আইন অনুযায়ী এনআইডি নবায়নের সুযোগ থাকলেও সেটি... ...বাকিটুকু পড়ুন
২০২৬ ফুটবল বিশ্বকাপে যে-সব সাবেক চ্যাম্পিয়নদের বিশ্বচ্যাম্পিয়ন হবার সম্ভাবনা একেবারেই নাই
এ দলটি ১৯৩৪, ১৯৩৮, ১৯৮২ ও ২০০৬ সালে বিশ্বচ্যাম্পিয়ন হয়। ২০১৪ সালে তারা গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। ২০১৮ ও ২০২২ সালে তারা মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে পারে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।