(ঢাকাইয়া ভাষায় অর্থহীন বড়বড় কথা বলাকে বলে ডম্ফানি। আর যাহারা এই রকম কথা বলে তাহাদের বলে ডাম্ফু। আমাদের গেন্ডারিয়া এলাকার ডিস্টিলারী রোডে একজন ডাম্ফু ফারুক আছেন। তিনি লোকাল ডাম্ফু। জাতীয় পর্যায়ের ডাম্ফু ফারুক (যিনি বাঁচাল ফারুক বা চিনি ফারুক নামে ইতোমধ্যে সাফল্য লাভ করিয়াছেন)-কে লইয়া গত রমজানে কিছু লিখা লিখিয়াছিলাম। এই রমজানে আবার পোস্ট করিলাম। দেখুন'তো ছড়াগুলো এই রমজানেও সমানভাবে প্রযোজ্য হয় কিনা।)
বানিঝ্য মন্ত্রী ডিজিটাল থিম-১
চিনির দাম বাড়ছে বাড়ুক,
বাণিজ্য বোঝে মন্ত্রী ফারুক!
তেলের দাম বাড়ছে বাড়ুক,
জেগে ঘুমান লক্ষী ফারুক?
চালের দাম বাড়ছে বাড়ুক,
হাওয়া খাবেন সোনা ফারুক!!
ডালের দাম বাড়ছে বাড়ুক,
ফেন্সী শুঁকেন বাঁচাল ফারুক???
জনতার কষ্ট বাড়ছে বাড়ুক,
টেনশন ফ্রি ডিজিটাল ফারুক।
বানিঝ্যমন্ত্রী ডিজিটাল থিম-২
ফারুক খাঁন খান কি!
চিনি খেতে চান কি!!
চিনি তিনি খান না,
ডায়াবেটিস চান না।
ফারুক খাঁন খান কি!
তেল খেতে চান কি!!
তেল তিনি খান না,
কোলেস্টরল চান না।
ফারুক খাঁন খান কি!
ভাত খেতে চান কি!!
ভাত তিনি খান না,
ভাতঘুম চান না।
ফারুক খাঁন খান কি!
ডিম খেতে চান কি!!
ডিম তিনি খান না,
হাই ফ্যাঁট চান না।
ফারুক খাঁন খান কি!
বেগুন খেতে চান কি!!
বেগুন তিনি খান না,
বিখাউজ চান না।
ফারুক খাঁন খাঁন কি!!
খাঁনের শেষে 'কী' টা মিলুক
এটাই তিনি চান কি!!
বানিঝ্য মন্ত্রীকে লইয়া দুইটা কালজয়ী (!!) পদ্য
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
সত্যকে স্বীকার করার সাহস কি আমাদের হারিয়ে যাচ্ছে?

আমাদের দেশে এখন অদ্ভুত এক রাজনৈতিক সংস্কৃতি তৈরি হয়েছে। আপনি কোনো দলের সমালোচনা করলে- আপনি সেই দলের শত্রু।
আপনি কোনো দলের একটি ভালো... ...বাকিটুকু পড়ুন
পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?
পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?
ফ্যাসিস্ট আমলে পুলিশকে দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত করা হয়েছিল- এ অভিযোগ শুধু রাজনৈতিক নয়, দীর্ঘদিনের অভিজ্ঞতার অংশ।
জুলাইয়ের পর- সেই পুলিশ কি সত্যিই বদলেছে, নাকি শুধু... ...বাকিটুকু পড়ুন
২৮ বছর পর ঋণের খোঁজে সন্তান বনাম হাজার কোটি টাকার খেলাপি: আমাদের ব্যাংকিং ও শেয়ারবাজারের ট্র্যাজেডি
সংবাদের পাতার দুটি বিপরীতমুখী ছবি সাম্প্রতিক সময়ে আমাদের চরম এক সামাজিক ও অর্থনৈতিক বৈপরীত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।
একদিকে আমরা দেখি, ২৮ বছর আগে বাবার নেওয়া মাত্র ১০ হাজার টাকার দাদন... ...বাকিটুকু পড়ুন
এই ধরণের মানুষগুলোই বি,এন,পি-কে আবারও ডোবাবে!

পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?
পড়ালেখার... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম কি?

প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।
রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।