সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
ভয়
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
গত কয়েকদিনের মারামারি, কাটাকাটি ,হত্যায় তেমন একটা ভয় পাইনি । শুধু দেশের জন্য করেছি আফসোস । ঘর থেকে তেমন একটা বের হইনি ।আজকে রাত 9.00 টার সময় একটু বেরোতে হল দোকানে যাওয়ার জন্য । তো খালি রাস্তা , হঠাৎ হঠাৎ দুএকটা রিকশা যাচ্ছে । দোকানপাট বেশিরভাগই বন্ধ ।একটু ভুতুড়েই পরিবেশ ।দোকানে গেলাম, প্রয়োজনীয় জিনিসটি কিনে বাড়ী ফিরব ,এমন সময় পাড়ার এক ছেলের সাথে দেখা । ও বলল এত রাতে বাইরে কেন ? আমি বললাম দোকানে জিনিস কিনতে এসেছি । ও বলল এত রাতে আর বের হয়ো না । দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে যে কেউ আমাকে এই পরামর্শ দেবে এটাই স্বাভাবিক । কিন্তু কারন বুঝলাম আরকেটু পরে । কিছুহ্মন পর পরই পুলিশের গাড়ী যাচ্ছে রাস্তা দিয়ে ।শুন লাম আমাদের বয়সের সন্দেহভাজন যাকে পাচ্ছে তাকেই ধরে নিয়ে যাচ্ছে ।এদের নির্বাচনের পরে ছাড়া পাবে ।আমি আমার পোশাক আশাক দেখলাম ,সার্ট ও ট্রাওজার,মোটেও সন্দেহভাজন পোশাক আশাকতো নয়ই বরং সেরকম মনোভাব বা আচরনও আমি করিনা । তবে যাইহোক বাসায় ফিরে আসছি তখন খেয়াল করলাম ভুলে বাসায় মানিব্যাগ রেখে এসেছি , যাতে আমার ID কার্ড রয়েছে । তো একটু আতংকেই বাসায় ফেরা শুরু করলাম ,হঠাৎ একটি পুলিশের গাড়ী কোথা থেকে হাজির হল । আমিতো ভেবেছিলাম আমার সামনে এসে থামল বুঝি । কিন্তু পাশ দিয়ে সা করে চলে গেল ।ওফ স্বস্তির নিশ্বাস ফেললাম নয়তো ID কার্ড ছাড়া যদি পুলিশ ধরে বসত । ভয় একটু পেয়েছিলামই .............
২টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
পুরানো সেই দিনের কথা ....

নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন
জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন
=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=
আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন
গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন
ছবি ব্লগ - বন্ধু


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।