
যখন কোন দক্ষতার কথা বিবেচনা করা হয় কর্মক্ষেত্রে টিকে থাকার জন্য যা এই অটোমেশনের যুগে নিয়োগকর্তারা কিন্তু সফট স্কিলের মত সামাজিক দক্ষতাগুলোই বেশি প্রাধান্য দিয়ে থাকে যেমন নেটওয়ার্কিং, যোগাযোগের দক্ষতা, নেগোশিয়েশন দক্ষতা, দলগত সাংগঠনিক দক্ষতা ও অজানা সমস্যা সমাধানের দক্ষতা। কারণ এখনও সফট স্কিলগুলো অটোমেট করা যায় না কিন্তু অনেক পেশাগত দক্ষতার লোকজন এখন আর প্রয়োজন হয় না সেগুলো অটোমেশন হয়ে যাবার কারণে। আর তাই উন্নত দেশগুলো তাদের শিশুরা শিশুকাল থেকেই যেন সফট স্কিলগুলো নিয়ে বেড়ে উঠে সে চেষ্টায় উঠে পড়ে লেগেছে। এবং এই কাজে বা এই শিক্ষায় অগ্রগামী বা সফল দেশগুলোর তালিকে তাদের সুচক সহ লিস্ট উপড়ে দেওয়া হয়েছে।
এরকম একটা বিশ্লেষধর্মী গবেষণায় যেটা করেছে PISA report (Programme for International Student Assessment), যা মূলত ১৫ বছর বয়সী শিশুদের উপর যেখানে তাদের বিজ্ঞান, গণিত ও পড়ে বুঝার দক্ষতার সমন্বয়ে এটা সমস্যা সমাধানে তারা কিভাবে দলগতভাবে সহযোগীতার ভিত্তিতে “collaborative problem-solving” দক্ষতা দেখাতে পারে তার মাপকাঠির উপরই ঐ স্কোরিংগুলো করা হয়েছে।
The Hamilton Project, যা ইউএসএর চিন্তাধারা যোগানদাতাদের একটা অর্থনৈতিক গবেষণার ফলাফল নিয়ে একটা রোপোর্টে দেখা গেছে যে, আমেরিকার এইচ আর ম্যানেজার রা “cognitive” স্কিল যেমন গণিত বা ভাষা দক্ষতার পাশা পাশি “non-cognitive skills” যা আসলে সফট স্কিল বলে কথিত তার উপরও সমান ভাবে গুরুত্ব আরোপ করছে।
রিপোর্টে আরো বলা হয়েছে যে ২০% এইচ আর ম্যানেজার মনে করে যে সদ্য পাশকৃতদের পেশাগত দক্ষতার অভাব যেখানে অর্ধেকের বেশী ম্যানেজার মনে করে যে পেশাগত দক্ষতার চেয়ে তাদের কোন সমস্যার আদ্যপান্ত বুঝতেই বেশি সমস্যা হচ্ছে। সমান সংখক ম্যানেজাররা বলেছে লিখিত দক্ষতা ও যোগাযোগ দক্ষতার কথা - এখানে অবশ্য cognitive ও non-cognitive স্কিলকে আলাদা করে উনারা বলেন নি। এক তৃতিয়াংশ ম্যানেজার বলেছেন যে সদ্য পাশকৃতদের মধ্যে তথ্য বিশ্লেষণ ও দলগত কর্মদক্ষতার যথেষ্ট অভাব আছে।
ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এর Future of Jobs Report ২০১৬ ইতিমধ্যেই নাকি বিতর্কিত হয়ে গেছে ২০২০ দ্বারা। ভবিষ্যতে সৃজনশীলতাই নাকি হবে চাকুরী প্রর্থীদের এক নম্বর দক্ষতা। সব কিছুই ধ্বসে যাবে নতুন পণ্য, প্রযুক্তি, চিন্তাধারা ও নতুন নতুন কর্মপদ্ধতির কাছে। তাই সৃজনশীলতা ছাড়া সম্পূর্ণ অজানা, আনকোরা নতুন জিনিষকে বুঝা ও সেটা নিয়ে কাজ করা প্রায় অসম্ভব হয়ে পড়বে।
বিশ্ব আজ শিক্ষাকে কোন মাত্রায় নিয়ে যাচ্ছে আর আমরা এখনও কোথায় পড়ে আছি। আমরাতো এখনও পুথিগত শিক্ষটাই ভাল করে দিতে পারলাম না, সৃজনশীল শিক্ষা কবে দিব। তাহলে কি আমরা যুগ যুগ পিছিয়ে যাব?
These countries are best at preparing kids for the jobs of the future
সর্বশেষ এডিট : ২৩ শে জুন, ২০১৮ বিকাল ৫:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




