মধ্যদুপুর!
ব্যাংকে'র কিছু ঝুট-ঝামেলা সারতে বের হতে হল।
স্বভাবসুলভ কানে হেডফোন গুজে দিয়ে হেলে-দুলে হাঁটছিলাম।
হঠ্যাৎ ধানমণ্ডি ২৭এর দিকে যেন কার চিৎকার শুনতে পেলাম-
দেখি র্যাবের গাড়ি থেকে আমাকে ইশারা দিয়ে ডাকছে,
অনেক সময় লাগল ব্যাপারটা বুঝতে
[তখন ও কানে যণ্ত্র'টা বাজছে]
এবার সামনে গিয়ে দাঁড়াতে'ই মধ্যবয়স্ক একজন বলল,
"কানের থেকে হেডফোন'টা খূল"!
আমি অবাক হয়ে তাকি'য়ে রইলাম!
কয়েক সেকেন্ড মাথার ভেতর নেড়েচেড়েও বুঝে ঊঠলাম না আমি কেন??
যাই হোক উনি একনাগাড়ে বলতে লাগল যে-
র্যাব- তুমি কি কর?
আমি- স্টুডেন্ট, কেন আঞকেল ! :/
র্যাব- তোমাকে আমি অনেকবার ডাকার পর তারপর তুমি টের পেয়েছ?
বাবা শুন "তোমার কাছে হয়তবা তুমি কিছুই নও, কিন্তু তোমার মায়ের কাছে তুমি অনেক মহামূল্যবান এক্টি সম্পদ||
একটু সাবধানে চলবে।
এরি মধ্যে পেছন থেকে আরেকটি গাড়ি'র হন শুনে সাথে সাথে রোড ক্রস করলাম।
সারা'টা খন জুড়ে আমার মাথায় শুধু ওই লাইন'টাই বেজে যাচ্ছে...
[লেখাটি ইতোপূবে আমার ফেসবুক একাউন্টে প্রকাশি'ত হয়েছে]

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

