দ্বৈরথ দর্শনে
০৫ ই আগস্ট, ২০১২ রাত ১১:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১।
দ্বৈরথ দর্শনে
নিয়ে যাবি যা
অনঙ্গ জীবনের বাঁধন ছিঁড়ে
আমায় নিয়ে যা নির্ঝরের
নির্মল ছন্দপাড়ে।
কতদিন দেখিনা নিখাঁদ আকাশ
ছুঁইনা বায়ুর শিফন সুঁতো
গুড়োগুড়ো নদীতট বালি
চন্দন সুরভী জমিন
অনঘ অনঢ়
অটবী গহীন
দখিনা দুয়ার খুলে
দেখিনা তর্জনী তুলে।
নিয়ে যাবি যা
নৈঃশব্দ্যের গলা খুলে গা
জলের বুদবুদ ঠেলে
উঠে আসুক সুপ্রাচীন
জাদু তরবারী
ভেসে উঠুক
সোনাবাটি রুপোবাটি চাঁদ
দুলে উঠুক অঙ্গিকা
রাজ দরবার
দ্বৈরথ দর্শনে কাটুক
দিন আমার।
২।
এক পৃথিবী
তুমি শুয়ে আছো এক সরল ভঙ্গিমায়
যেন ওখানে একটি কবিতা ঘুমিয়ে আছে
এলোচুল মুখের ওপর উড়ছে
যেন ও মুখটি তোমার
কুঞ্জলতার বৃষ্টি
আমার হারানো
দৃষ্টি।
উত্তরের জানালায় উদ্দাম বাতাস
পূবের আকাশে মেঘের চাষ
তুমি ঘুমাও নিশ্চুপে
আমার এই নির্ঘুম রাতে
এক পৃথিবী
কবিতা ধারণ করে।
ছবিঃ নিজস্ব এ্যালবাম।
সর্বশেষ এডিট : ১৫ ই জুলাই, ২০১৪ রাত ১২:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সৈয়দ কুতুব, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৪

সরকারের মনোভাব সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। ফ্যাসিস্ট আমলের বিতর্কিত 'সর্বজনীন পেনশন' প্রকল্পটি বাতিল না করে বর্তমান সরকার উল্টো নতুন নতুন স্কিম চালু করছে এবং এর সুযোগ-সুবিধা দিন দিন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪

পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে...
...বাকিটুকু পড়ুনঅচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫২
ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও নৈতিক অবক্ষয়ের দায় কার?
সমাজে যখন অপরাধ বাড়ে, পারিবারিক বন্ধন দুর্বল হয়, সন্তান বাবা-মাকে সম্মান করে না, মানুষ মানুষের প্রতি বিশ্বাস হারায়, দুর্নীতি-প্রতারণা-সহিংসতা স্বাভাবিক হয়ে ওঠে- তখন... ...বাকিটুকু পড়ুন
কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন