somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বশির সাহেবের সকাল-সন্ধ্যা

১৪ ই মে, ২০২০ সকাল ৮:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বশির সাহেব প্রতি দিন দুই বেলা রিকশায় চড়ে থানার মোড় এর রেস্টুরেন্টে যান চা খাওয়ার জন্য আর আড্ডা দেওয়ার জন্য।


রেস্টুরেন্টে দেয়ালে প্রকান্ড একটি টেলিভিশন সেট ঝুঁলানো আছে। তাতে আবার ডিশ কানেকশন দেওয়া। ডিশ কানেকশন ছাড়া আজকাল আর কেউ টেলিভিশন দেখে না

বেশীর ভাগ সময় যখন খবর আর টকশো জাতীয় জিনিসগুলি চলে রেস্টুরেন্টে তখন চায়ের বিক্রি বাট্টা বেড়ে যায়। বয়স্ক মুরুব্বী শ্রেণীর লোকেরা তখন এসে এক কাপ চা নিয়ে বসে যান। তারা টিভিতে খবর শুনেন আর টকশোতে আলোচনা শুনেন।

বশির সাহেবের বাড়িতেও টেলিভিশন সেট আছে। কিন্তু ডিশের সংযোগ ছিল না। তাঁর দুই ছেলে থাকে সৌদি। ঘটনা জানতে পেরে তারা ডিশ সংযোগ দেয়ার ব্যবস্থা করে দেয়। তারপরেও বশির সাহেব বাড়িতে টিভি দেখে ঠিক মজা পান না। অনেক মানুষের মাঝখানে বসে চা খাওয়া , গল্পগুজব, আলোচনা শোনা এভাবে টিভি দেখার মজাই আলাদা ।

এই আলোচনায় অনেক রাজা-উজির মারা হয়। মাঝে মাঝে এলাকার ছোটখাটো মাঝারী ধরনের নেতা ও পাতি নেতারা এসে আলোচনায় অংশ নেন। তখন আসর সত্যিই জমজমাট হয়ে ওঠে। চায়ের কাপে ঝড় তোলেন নেতারা। খুবই মজা লাগে বশির সাহেবের। নেতারা যখন আসে তখন চা পানির সাথে সাথে পান বিড়ির বিক্রিও খুব বেড়ে যায়। এই মজার জন্যই বশির সাহেব প্রতি দিন দুই বেলা থানার মোড়ে আসেন।

সকালে এক বার আর সন্ধ্যায় এক বার। সন্ধ্যায় বাংলা খবর প্রচারের সময় রেস্টুরেন্টে তিল ধারনের জায়গা থাকে না। তাঁর বাড়ি থেকে থানার মোড় খুব বেশি দূর নয়। হাঁটা দিলে ১০ মিনিটের বেশি সময় লাগার কথা নয়। তারপরেও তিনি কখনো হাঁটেন না। এই টুকু পথের রিকশাভাড়া আর কত। টাকা তাঁর জন্য কোন সমস্যা নয়।

তাঁর দুই ছেলে থাকে মধ্যপ্রাচ্য। তারা নিয়মিত টাকা পাঠায়। সেই টাকা খরচ করতে হবে তো।

কিছু দিন আগে তিনি ডাক্তারের কাছে গিয়েছিলেন। ডাক্তার বলেছেন রক্ত পরীক্ষা করতে হবে। আগে রক্ত পরীক্ষার জন্য ঢাকায় যেতে হতো। এখন এলাকাতেই অনেকগুলো ক্লিনিক হয়েছে। কিন্তু আলসেমি করে রক্ত পরীক্ষা করাচ্ছেন না। ডাক্তার ধারণা করেছে তাঁর ডায়াবেটিস হতে পারে। তাঁর প্রচুর হাঁটাহাঁটির অভ্যাস করা দরকার। কিন্তু হাঁটতে ইচ্ছা করে না। শুধু তিনিই নন তার এলাকায় কেউই হাঁটেন না। এমনকি কলেজে যায় যে ছোকরাগুলো তারাও হাঁটে না। হাঁটলে মান- ইজ্জত থাকে না। মান- ইজ্জত রক্ষা করা খুবই দরকার।

এই অঞ্চলে্য প্রতিটি বাড়িতেই কেউ না কেউ সৌদি থাকে। কেউ থাকে ওমান। কেউ থাকে কুয়েত। কেউ থাকে বাহারাইন। আবার কেউ থাকে মালয়েশিয়া। টাকার কোন চিন্তা নেই। তাই মানুষ পায়ে হাঁটা ভুলে গেছে।

আফসোস।
সর্বশেষ এডিট : ১৪ ই মে, ২০২০ সকাল ৯:০৬
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×