somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

*জয়পাড়া হাইস্কুলে আমাদের ছুটির ঘন্টা* *************************

১১ ই এপ্রিল, ২০২৪ রাত ১১:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জয়পাড়া গেলে আমি সাধারণত একাই ঘোরাঘুরি করি ।
একা ঘোরার মধ্যে একটা আলাদা উপলব্ধি আছে। আলাদা আনন্দে আছে।

যেমন সেবার একা একা জয় পাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে অবস্থান করেছিলাম প্রায় ১৫ থেকে ২০ মিনিট। ঘুরে ঘুরে দেখে ফিরে যেতে চেয়েছিলাম আজ থেকে অনেক বছর আগে।

ফিরে যাওয়ার ব্যাপারগুলোকে অনেকটাই নিষ্প্রভু করে দিয়েছে তথাকথিত অবকাঠামগত উন্নয়নের ধারা।

আমাদের সময়ে স্কুলের একমাত্র পাকা বিল্ডিংটি ছিল স্কুলের পশ্চিম পাড়ে অবস্থিত একতলা দালানটি। সেই দালানের প্রায় মাঝামাঝিতে ছিল অগ্রনী ব্যাংকের জয়পাড়া শাখার অফিস। সর্ব উত্তরে তিনটি কক্ষ নিয়েছিল যথাক্রমে অফিস, প্রধান শিক্ষকের কার্যালয় এবং শিক্ষকদের বসার জন্য একটি কক্ষ। এরপর একটি কক্ষ ছিল যেটা ছিল ল্যাবরেটরি। বিদ্যালয়ের একটি লাইব্রেরী ছিল যেটি আসলে শিক্ষক মন্ডলী বসেন সেখানে অনেকগুলো আলমারিতে সাজানো বই ছিল।

এখন পাইলট উচ্চ বিদ্যালয় গেলে পুরাতন দিনের প্রধান দুইটি টিনশেড ভবনদেখা যায় না। একটি ছিল টিনশেড ঘর যেটি উত্তর দিকে অবস্থিত । আরেকটি ছিল পূর্ব দিকে ব্রিজের সাথে ।

এই ভবনে তছিল জয়পাড়া পোস্ট অফিস এর দপ্তর।

এবার জয়পাড়া গিয়ে সবচেয়ে বেশী মিস করেছি আগের দিনের বটগাছটাকে ।

বটগাছটাকে কেটে ছেঁটে একটা সাইজ করে একটা নতুন আকার দেওয়া হয়েছে বটে। কিন্তু বট গাছের সাথে যুক্ত ছিল যেই ঐতিহাসিক ঘন্টাটি সেই ঘন্টাটি আর ওখানে নেই ।

আমাদের সময় আমরা অপেক্ষা করতাম কখন নূরু চাচা এবং পরবর্তীতে সোহরাব ভাই ঘন্টা বাজাবেন আর ছাত্ররা ক্লাস থেকে বের হয়ে যাবে ।

বট গাছের ঝোলানো সেই ঘন্টাটাই ছিল আমাদের ছুটির ঘন্টা এবং সোহরাব ভাই বাজানোর স্টাইল জানতেন। সেই স্টাইল থেকে আমরা বুঝে যেতাম কখন বিরতি হবে আর কখন ছুটি হবে।
সর্বশেষ এডিট : ১১ ই এপ্রিল, ২০২৪ রাত ১১:৫৬
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মতভেদ নিরসন ছাড়া মুসলিম আল্লাহর সাহায্য পাবে না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৯ শে মার্চ, ২০২৬ রাত ৩:০৩



সূরাঃ ৩ আলে-ইমরান, ১০৫ নং আয়াতের অনুবাদ-
১০৫। তোমরা তাদের মত হবে না যারা তাদের নিকট সুস্পষ্ট প্রমাণ আসার পর বিচ্ছিন্ন হয়েছে ও নিজেদের মাঝে মতভেদ সৃষ্টি করেছে।... ...বাকিটুকু পড়ুন

‘স্বপ্নের শঙ্খচিল’ কে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা….

লিখেছেন খায়রুল আহসান, ২৯ শে মার্চ, ২০২৬ সকাল ৭:৪৬



আজ সকালে ল্যাপটপ খুলেই উপরের চিত্রটা দেখলাম। দেখে মনটা প্রথমে একটু খারাপই হয়ে গেল! প্রায় একুশ বছর ধরে লক্ষাধিক ব্লগারের নানারকমের বৈচিত্রপূর্ণ লেখায় ও ক্রিয়া-প্রতিক্রিয়ায় সমৃদ্ধ আমাদের সবার... ...বাকিটুকু পড়ুন

অনু গল্প

লিখেছেন মোগল সম্রাট, ২৯ শে মার্চ, ২০২৬ দুপুর ১:০৯



(এক)
দশম শ্রেণির ছেলে সাদমান সারাদিন ফোনে ডুবে থাকত। বাবা-মা বকাঝকা করলে প্রায়ই অভিমান করে ভাত খেতো না। একদিন রাতে ঘরের দরজা বন্ধ। ভোরে দরজা ভেঙে সবাই স্তব্ধ। খবরের কাগজে... ...বাকিটুকু পড়ুন

জীবনের গল্প - ১০০

লিখেছেন রাজীব নুর, ২৯ শে মার্চ, ২০২৬ দুপুর ২:৫৫



আমার সাথে একজন সাবেক সচিবের পরিচয় হয়েছে।
উনি অবসরে গেছেন, ১০ বছর হয়ে গেছে। এখন উনি বেকার। কোনো কাজ নাই। বাসায় বাজার করেন অনেক বাজার ঘুরে।... ...বাকিটুকু পড়ুন

ডিপস্টেট তাহলে সসস্র বিপ্লবের গোলা বারুদের সরবরাহকারী! জঙ্গি আসিফ’কে কেউ প্রশ্ন করেনি ‼️

লিখেছেন ক্লোন রাফা, ৩০ শে মার্চ, ২০২৬ রাত ১২:২৪



বাংলাদেশে একটা ইলেক্টেড গভর্নমেন্ট-এর বিরুদ্ধে যখন জুলাই-আগস্ট মাসে তথাকথিত “মুভমেন্ট” চলতেছিল, তখন এটাকে অনেকে খুব ইনোসেন্টভাবে “পিপলস আপরাইজিং” বানানোর চেষ্টা করছে। কিন্তু প্রশ্নটা খুবই সিম্পল—এইটা কি আসলেই স্পনটেনিয়াস... ...বাকিটুকু পড়ুন

×