somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশের বর্তমান এই পরিস্থিতি দুঃখজনক নাকি হাস্যকর !?!

১০ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কিছু কথা ইদানিং আমার মাথায় এত বেশি গণ্ডগোল শুরু করেছে যে সেখান থেকে কথাগুলকে গুছিয়ে বের করতে গেলে হয় একটা আত্মপক্ষ হরতাল ডেকে গণ্ডগোল থামিয়ে নিতে হবে নয়তো সেখানে ১৪৪ধারা জারি করেতে হবে।
ছোটবেলা থেকে একটা পরিপূর্ণ মুসলিম চেতনামূলক পরিবেশের মুসলিম পরিবারের একজন সদস্য হিসেবে দেশের বর্তমান পরিস্থিতিতে এই মুসলিম সংখ্যাগরিষ্ঠতার বিপক্ষে নিজের নৈতিক অবস্থানটাকে যেভাবে নিশ্চিত করতে পারছি না ঠিক তেমনিই পারছিনা একজন মুক্তিযোদ্ধার সন্তান হয়ে দেশের জাতীয় স্বার্থের বিরুদ্ধে নিজেকে দাড় করাতে।মাঝে থেকে প্রিয় দেশটাকে শকুনের ছোবলে ক্ষত বিক্ষত হতে দেখাটা মেনে নেওয়াও আমার পক্ষে সম্ভব না।

মাদ্রাসা শিক্ষা পদ্ধতি সম্বন্ধে যেটুকু ক্ষুদ্র জ্ঞান আছে তার উপর নির্ভর করে করতে পারি আজকে যারা লাঠিসোটা নিয়ে ইসলাম রক্ষার জন্য রাস্তায় নেমেছে বিশেষ করে যেসব অপ্রাপ্ত বয়স্ক জিহাদিরা তাদের অধিকাংশেরই কোন ভালমন্দ বিচার করে নিজের সিদ্ধান্ত নিজের নেওয়ার ক্ষমতা বা অধিকার কোনটাই তাদের নিজেদের আয়ত্তে নেই।
দুইটা ক্ষেত্রে তাদের কিছু করার থাকেনা বা তাদের থামিয়ে রাখা সম্ভব না,প্রথমত যদি ইসলামের উপর কোন আক্রমন আসে এবং দ্বিতীয়ত যদি মাদ্রাসার বড়হুজুরের কোন নির্দেশ হয় তাহলে। কিছু কিছু ডমিনেটিভ হুজুরদের মতধারার সাথে আমার অনেক দিক দিয়েই মতবিরোধ আছে,অনেক ক্ষেত্রেই অনেক বড় বড় খেতাবধারী হুজুরকে পরিস্থিতি তাদের পক্ষে নেওয়ার জন্য ইসলামকে ব্যাবহার করতে আমি দেখেছি।তবে একটা কথা মনে রাখতে হবে যে সেই সব হুজুর মানেই কিন্তু সমগ্র মুসলিম জাতি নয়। তবে দুখের বিষয় হল এই ধরনের হুজুরের সংখ্যাই আমাদের দেশে এখন অনেক বেশি,এবং বর্তমানের এই বিশাল জন বিদ্রোহের বাদ্ধগত সরল চেতনার কিশোর জিহাদিদের অধিকাংশের নীতিনির্ধারকই হল ওই সমস্ত হুজুরেরা। ঠিক এই সবকিছুর উলটো পিঠে একজন ছোটখাটো ব্লগার এবং সর্বোপরি একজন মুসলিম পরিবারের সন্তান হিসেবে কিছু বিকৃত চিন্তাধারার বড়মাপের ব্লগারের নির্বুদ্ধিতামূলক চরম ইসলাম বিদ্বেষী লেখাকেও ছেড়ে কথা বলা উচিৎ বলে আমার মনে হয়না।কারন সবকিছুর আগে আমি মুসলমান। বনে যখন আগুন লাগে এবং আগুনটা যদি দাবানলে পরিনত হয় তখন নিমেষেই সবকিছুই পুড়ে ছাই হয়ে যায়। একদিকে যুদ্ধাপরাধীর বিচারের দাবি অন্যদিকে ইসলামের উপর আঘাতের ইস্যুর সংঘর্ষে যে দাবানলের সৃষ্টি হয়েছে তাতে পুড়ে ছাই হতে চলেছে সমগ্র দেশটাই।আমি বুঝিনা আমারা কিভাবে ভুলে যাই যে আমাদের জাতীয় এবং ধর্মীয় সত্ত্বা একই সুতোয় বাধা!! অন্যদিকে কোটি বাঙ্গালি আর বাঙালি দেশাত্মবোধকে নাচের পুতুল বানিয়ে তাদের ইচ্ছেমত পুতুলনাচের মঞ্চ সাজিয়ে যাচ্ছে দেশের কথিত কিছু দেশ প্রেমিকরূপি ভণ্ড রাজনৈতিক দল।

দেশের বর্তমান পরিস্থিতিটা চতুর্মাত্রিক কোনে পর্যালোচনা করলে পরিষ্কার লক্ষ্য করা যায় যে একদিকে কিছু বিকৃত চিন্তাধারার ব্লগারের কিছু 'ভুল' বাঙালি দেশাত্মবোধের সাথে ধর্মকে জড়িয়ে জ্বালিয়ে দিল আগুন,অন্যদিকে দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনতা ইসলাম রক্ষার নামে যে দাবিগুলোতে শক্ত অবস্থান নিয়েছে তা দেশটাকে
আবার ফিরিয়ে নিয়ে যাবে মধ্যযুগে,যা আরো বড় একটা 'ভুল'।বিরোধী দল একমুখী ক্ষমতার লোভে অন্ধ হয়ে লাগাতার ওই জ্বলন্ত আগুনে ঘি ঢেলে যে খুব বড় ধরনের 'ভুল' করছে তাতেও কোন সন্ধেহ নেই।যুদ্ধাপরাধী জামাত শিবির এই সবকিছুর মধ্যে দিয়ে অনবরত খুজছে জাতির ঘৃণার হাত থেকে তাদের মুক্তির পথ,তারা তাদের অপরাধ ঢাকতে
হয়ে উঠছে আর হিংস্র।...এবং অবশেষে সরকার,যারা সব ক্ষেত্রেই বাতাসের অভিমুখে পালতুলে দিতে একটুও দেরি করছেনা,সুযোগগুলোকে ব্যবহার করে টুকে নিচ্ছে ওই 'ভুল' নামক শব্দগুলোকে এবং ওই 'ভুল'গুলোকে ব্যাবহার করে খুব সূক্ষ্ম হাতে এই পুর খেলাটাকে পুরোপুরি একতরফায় খেলে যাচ্ছে এবং তাদের উদ্দেশ্য একটাই আর তা হল যে
কোন উপায়ে ফলাফলটাকে নিজেদের পক্ষে নেওয়া। কাদের মোল্লার বিচারের ঘটনাটা নিয়ে সরকারের কানামাছি খেলার বিষয়টা চুইঙ্গামের মতো আর চিবোতে ইচ্ছা করছেনা তাই এক্ষেত্রে কথাটা বাদ দিলাম,কিন্ত যেখানে হাজারো প্রতিবাদের বিরুদ্ধে তারা একাই তত্ত্বাবধায়ক সরকারের ইস্যুটাকে আইনের মাধ্যমে বাতিল করে দিতে পারল সেখানে তারা দেশের
অর্থনীতি এবং দেশের সবচেয়ে বড় সমস্যা 'হরতাল'কে নিয়মের আওতায় আনতে বা নিষিদ্ধ করতে তাদের বিন্দুমাত্রও ইচ্ছা আছে বলে আমার মনে হয়না।অবশ্য থাকবেইবা কেন,এই হরতালের হাত ধরেই যে তারা ক্ষমতায় এসেছিল এবং ভবিষ্যতে বিরোধী দলে গেলে এই হরতালকেই যে তাদের "ট্রামকার্ড" হিসেবে ব্যবহার করতে হবে!! তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা যদি গণতন্ত্রের জন্য হুমকি হয় তাহলে আমি মনে করি এই হরতাল গণতান্ত্রিক বাংলাদেশের জন্য ভয়ানক মারণাস্ত্র,এবং যদি দেশের অস্তিত্বই না থাকে তাহলে গণতন্ত্রের জায়গা কোথায় থাকবে আমার জানা নেই!

আমার দৃষ্টিকোণ থেকে এই পুরো পরিস্থিতিটার যে চিত্র আমি দেখতে পাচ্ছি তা ঠিক যেন আগের দিনের গম ভাঙানো জাতাকলের মতো, জাতার এক পাশ বাঙালি জাতীয়তাবোধ আর অন্য পাশ ইসলাম,মাঝখানে নিরিহ বাঙালি এবং জাতাটা ঘোরাচ্ছে নোংরা রাজনীতি,এবং মাঝখানে পিষ্ট হচ্ছে
সেইসব সাধারণ মানুষ যারা একদিকে মুসলমান অন্যদিকে বাঙালি এবং যাদের মত প্রকাশের এবং বাচার স্বাধীনতা জন্যই ৭১এ অজস্র রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল।বাংলাদেশের বর্তমান এই পরিস্থিতি দুঃখজনক নাকি হাস্যকর তা আমার পক্ষে বুঝে ওঠা সম্ভব হচ্ছেনা!!!
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইয়ামানাকা ফ্যাক্টরস

লিখেছেন কলাবাগান১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৭


ছবিতে যাকে দেখছেন উনার নাম প্রফেসর ইমানাকা। উনাকে সারা বিশ্ব মনে রাখবে উনার যুগান্তরী আবিস্কার এর জন্য। তার আবিস্কার যেভাবে সবার জীবনকে বদলে দিবে এবং দিচ্ছে সেটা জানানোর জন্যই... ...বাকিটুকু পড়ুন

আমি কে? রাজাকার!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:০১



ভারতে দেশপ্রেমের সজ্ঞা কী? ভারতে একজন কট্টরপন্থীর দেশপ্রেম হলো প্রথমত পাকিস্তান বিরোধী হতেই হবে। দ্বিতীয়ত মুসলিম বিরোধী হতেই হবে। এই দুই ছাড়া কোনভাবেই সে ভারতকে ধারণ করেনা এমন... ...বাকিটুকু পড়ুন

খেলা ফাইনাল হয়ে যেতে পারে আগামীকাল ...

লিখেছেন সৈয়দ কুতুব, ৩০ শে আগস্ট, ২০২৬ রাত ১১:৪৮


আগামীকাল অপপ্রচারকারীদের খেলা ফাইনাল হয়ে যেতে পারে। গ্যাস আর বিদ্যুৎ সংকট নিয়ে সরকারকে কাবু করার দিন ফুরিয়ে এসেছে। 'কাছিমের মতো গর্ত থেকে বের হয়ে' যারা এতদিন সরকারের... ...বাকিটুকু পড়ুন

নতুন ভোরের গান

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭


নতুন ভোরের গান



কষ্টের দিন পেরিয়ে এবার
আসবে আলোর গান,
নতুন দিনের নতুন সুরে
জাগবে সবুজ প্রাণ।

নষ্ট স্মৃতির আড়ষ্টতা
ঝরিয়ে দেবো অনেক দূরে,
নিজের মনেই ভালোবাসার
নূপুর বাজবে সুরে সুরে।



ভ্রষ্ট পথের আঁধার কেটে
ভোর... ...বাকিটুকু পড়ুন

ব্লগে চার বছর একদিন হয়ে গেল । কি আশ্চর্য!

লিখেছেন সামরিন হক, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭

অবজ্ঞা

তোমার বিশেষ ঘৃণা দ্বারা আক্রান্ত আমি
চারপাশ ঘিরে ফেলেছে ঘৃণারা আমাকে
আস্তে আস্তে গ্রাস করে নিচ্ছে আমাকে তোমার ঘৃণা
আমার কথা শোন
আমি কখনই মনুষ্যত্বের সীমা পার করিনি
কিন্তু তোমার ঘৃণায়... ...বাকিটুকু পড়ুন

×