somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রানা প্লাজার ট্রাজেডিতে উজ্জল হওয়া দশের ভাবমূর্তি !!

০১ লা মে, ২০১৩ সন্ধ্যা ৬:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশের বাতাস যখন ভারি হয়ে যাচ্ছিল শোক আর কান্নায়,আরেকটু কিছু করে হলেও আর একজন অসহায়ের জীবনকে বাচানোর জন্য দেশের সর্বস্তরের মানুষ যেখানে প্রানপনে চেষ্টা চালিয়ে যাচ্ছিলো,তখন অভিজ্ঞ উদ্ধারকারী দল সরবরাহের জাতিসংঘ এবং যুক্তরাজ্যের সহায়তা প্রস্তাবকে প্রত্যাখ্যান করে দেশের প্রধানমন্ত্রী মানমর্জাদা আর ভাবমুর্তি নিয়ে খুব চিন্তিত হয়ে পড়লেন । ১৯৮১ সালে ফিলিপাইনে ম্যানিলা ফিল্ম সেন্টার তৈরির সময় স্বৈরাচারি ইমেল্দা মার্কোসের ভাবমূর্তি টিকিয়ে রাখার জন্য সিমেন্টে ঢাকা পড়েছিলো ১৬৯ জন মৃত ও অর্ধমৃত শ্রমিক।সাভার ট্রাজেডিতে প্রধানমন্ত্রীর মানমর্জাদা আর ভাবমুর্তি টিকিয়ে রাখার জন্য কনক্রিটের নিচে অসহায় শ্রমিকদের হারানো জীবনের সংখ্যা চারশ ছাড়িয়ে গেল।

রোববার ব্রিটেনের প্রভাবশালী পত্রিকা ডেইলি টেলিগ্রাফ খবর দিয়েছে, উদ্ধার অভিযানে সাহায্য করতে ব্রিটেনসহ কয়েকটি উন্নত দেশের প্রস্তাব সরকার প্রত্যাখ্যান করেছে। দুর্ঘটনার পরপরই জাতিসঙ্ঘ কর্মকর্তারা যখন বুঝতে পারলেন, বিপুলসংখ্যক লোক ধ্বংসস্তূপের মধ্যে চাপা পড়ে আছেন, তখন বাংলাদেশ নিজের সামর্থ্যে উদ্ধারকাজ করতে পারবে কি না, তা নিয়ে পশ্চিমা কূটনীতিকদের সাথে পরামর্শ করা হয়। তারা একমত হন, বাংলাদেশ এই কাজ করতে পারবে না। তারা তখন ব্রিটেনসহ বিভিন্ন দেশকে বিষয়টি অবগত করেছে। প্রতিবেদনটিতে বলা হয়, বিদেশী সাহায্য না নিয়ে সাভারের উদ্ধার কার্যক্রমে স্থানীয় স্বেচ্ছাসেবকদের ওপর নির্ভর করা হয়। তাদের সুরক্ষাদায়ক পোশাক ছিল না, এমনকি অনেকে প্লাস্টিকের স্যান্ডেল পরেও কাজে নেমেছিলেন। হাজার হাজার মানুষকে উদ্ধারে সরকারের প্রস্তুতির অভাব এর মাধ্যমে প্রকাশ হয়ে পড়ে। লিংক

মাননিয় প্রধানমন্ত্রীর কাছে একটাই প্রশ্ন,এই মেকি মানমর্যাদা অহংকার কিসের ? আপনার পিতার নাকি দেশের ? যদি মনে করে থাকেন এ আপনার পিতার মর্জাদা তাহলে চারশরও বেশি নিরিহ দরিদ্র অসহায় মানুষের বলিতে আপনার পিতার মর্জাদা আপনি যথেষ্ট উচু করেছেন,না জানি ভবিষ্যতে আপনার সন্তানের মর্জাদার বিষয় আসলে আরো কতো প্রানের বলি দেবেন ! আর মানমর্যাদা বিষয়টা যদি দেশের জন্য হয় তাহলে বিগত বিরধী দলে থাকাকালিন যখন বহির্বিশ্বে গিয়ে ঢোল পিটিয়ে বাংলাদেশকে জংগীবাদি দেশ বলে বেড়িয়েছেন তখন কোথায় ছিল আপনার এই মিথ্যে মানমর্যাদা !

শুনেছি ইতিহাস নাকি ভিন্ন রূপে বার বার ফিরে আসে,ফিলিপাইনের সেই ফার্দিনান্দ মার্কোস ও ইমেল্দা মার্কোসকে সাধারণ মানুষের ঘাড় ধাক্কা খেয়ে ক্ষমতা থেকে নামতে হয়েছিলো।বাঙ্গালী জাতীর গনজাগরনের দেশাত্ববোধ আর দেশপ্রেমের অনুভুতি নিয়ে করা রাজনীতি আর সাভার ট্রাজেডির বাতাস ভারি হয়ে যাওয়া শোক নিয়ে করা রাজনীতি দুটোর উদ্দেশ্যই যদি হয়ে থাকে একমাত্র ক্ষমতায় টিকে থাকা,তাহলে আর কিছ্ছু বলার নেই।চালিয়ে যান...জয় বাংলা,জয় বঙ্গবন্ধু!!
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইয়ামানাকা ফ্যাক্টরস

লিখেছেন কলাবাগান১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৭


ছবিতে যাকে দেখছেন উনার নাম প্রফেসর ইমানাকা। উনাকে সারা বিশ্ব মনে রাখবে উনার যুগান্তরী আবিস্কার এর জন্য। তার আবিস্কার যেভাবে সবার জীবনকে বদলে দিবে এবং দিচ্ছে সেটা জানানোর জন্যই... ...বাকিটুকু পড়ুন

আমি কে? রাজাকার!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:০১



ভারতে দেশপ্রেমের সজ্ঞা কী? ভারতে একজন কট্টরপন্থীর দেশপ্রেম হলো প্রথমত পাকিস্তান বিরোধী হতেই হবে। দ্বিতীয়ত মুসলিম বিরোধী হতেই হবে। এই দুই ছাড়া কোনভাবেই সে ভারতকে ধারণ করেনা এমন... ...বাকিটুকু পড়ুন

খেলা ফাইনাল হয়ে যেতে পারে আগামীকাল ...

লিখেছেন সৈয়দ কুতুব, ৩০ শে আগস্ট, ২০২৬ রাত ১১:৪৮


আগামীকাল অপপ্রচারকারীদের খেলা ফাইনাল হয়ে যেতে পারে। গ্যাস আর বিদ্যুৎ সংকট নিয়ে সরকারকে কাবু করার দিন ফুরিয়ে এসেছে। 'কাছিমের মতো গর্ত থেকে বের হয়ে' যারা এতদিন সরকারের... ...বাকিটুকু পড়ুন

নতুন ভোরের গান

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭


নতুন ভোরের গান



কষ্টের দিন পেরিয়ে এবার
আসবে আলোর গান,
নতুন দিনের নতুন সুরে
জাগবে সবুজ প্রাণ।

নষ্ট স্মৃতির আড়ষ্টতা
ঝরিয়ে দেবো অনেক দূরে,
নিজের মনেই ভালোবাসার
নূপুর বাজবে সুরে সুরে।



ভ্রষ্ট পথের আঁধার কেটে
ভোর... ...বাকিটুকু পড়ুন

ব্লগে চার বছর একদিন হয়ে গেল । কি আশ্চর্য!

লিখেছেন সামরিন হক, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭

অবজ্ঞা

তোমার বিশেষ ঘৃণা দ্বারা আক্রান্ত আমি
চারপাশ ঘিরে ফেলেছে ঘৃণারা আমাকে
আস্তে আস্তে গ্রাস করে নিচ্ছে আমাকে তোমার ঘৃণা
আমার কথা শোন
আমি কখনই মনুষ্যত্বের সীমা পার করিনি
কিন্তু তোমার ঘৃণায়... ...বাকিটুকু পড়ুন

×