somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফু,,,কবিরাজি এক মহৌষধ !!!

০৮ ই মে, ২০১৩ বিকাল ৩:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ফু,,,কবিরাজি এক মহৌষধ!বাংলা সংস্কৃতিতে যার দাম্ভিক পদচারনা অনেক অনেক পূরনোকাল থেকে।কালের পরিবর্তনের ধারায় এই ফু'য়েরও ঘটেছে অনেক পরিবর্তন।তাই এবার ঐ ওঝা,কবিরাজেরা তাদের ফু'য়ের গতি আর অবস্থানটাকে পাল্টে নিয়ে হয়েছে আধুনিক এবং তাদের ফু'য়ের বাজার বসিয়েছে অনলাইন সোসাল মিডিয়াগুলোতে।

বরাবরের মতোই এই ফু'বাজের মধ্যেও সাধু ফু'বাজ এং অসাধু ফু'বাজ দুটোই আছে।মতিঝিলের ঘটনায় সমস্ত মিডিয়ায় জ্বলতে থাকা আগুনটাকে ফু দিয়ে তা আরো বিকট আকারে দেশ বিদেশে ছড়িয়ে দেওয়া ফু'বাজদের ঐসব ফু'য়ের কারিশমা মনোযোগ দিয়ে পর্যবেক্ষন করলাম।এবং সেই সাথে একশ্রেনীর মানুষের উপর ঐ ফু'য়ের তীব্র আছর দেখে একদিকে যেমন হতবাক হলাম অন্যদিকে ঠিক তেমনিই নিজের ভেতরে রাগ আর দুঃখ্যের চাপা যন্ত্রনায় কেমন যেন স্তব্ধ হয়ে গেলাম।

'জাতীয়তাবাদি হেফাজতে শিবির' এর ওঝা আর কবিরাজগুলো লাগাতার অপপ্রচারনার ফু দিয়ে পরিস্থিতিকে উত্তপ্ত করছে আর আছর পড়ছে সেইসব মানুষের উপর যারা ধ এ ধর্ম ছাড়া অন্য কোন শব্দ গঠন করতেই নারাজ।ধর্মীয় মুল্যবোধের পরে শ্রদ্ধা রেখেই বলছি সেই সকল আছরকৃতদের চোখ কান একটু খুলে রাখার পরামর্শ দেওয়া ছাড়া আমার কিছুই বলার নাই।তবে যারা তাদের মগজের পিন্ডি চটকাচ্ছে সেই সব ফু'বাজ জাতীয়তাবাদি শিবিরের জন্য ঐ ধ দিয়েই আরো তিনটা শব্দ গঠন করে দিলাম 'ধূরন্দর' ধান্দাবাজ' 'ধিক্কার'এই ফু'বাজদের এখন একটাই লক্ষ্য তা হল দেশে বড় রকমের একটা গৃহযুদ্ধ বাধিয়ে দেওয়া।যা অভ্যন্তরিন এবং আন্তর্জাতিক দুই দিক দিয়েই বাংলাদেশের জন্য বড় একটা হুমকি।

বর্তমান এই সঙ্কটময় মুহুর্তে যেখানে সবচেয়ে বেশি প্রয়োজন ধর্ম এবং রাজনীতির মধ্যেকার দেয়াল ভেঙ্গে দিয়ে,ভেদাভেদ ভুলে দেশাত্ত্ববোধের অনুভুতিতে এক হয়ে এই হুমকির মোকাবেলা করা,সেখানে দেশের সাধারন জনতার দেশাত্ত্ববোধের অনুভুতি নিয়ে ঘৃন্য রাজনৈতিক খেলা খেলে একটা কৃত্রিম জতিলতা সৃষ্টি করে দেশটাকে জঙ্গিবাদের উত্থানের হুমকির মুখে ঠেলে দিয়ে ধ্বংসের উম্মাদনায় ভাসছে আওয়ামী সরকার।পরবর্তি নির্বাচনে নিশ্চিৎ জয়ের চকচকে দিবাস্বপ্ন দেখছে তারা।তার উদ্দ্যেশে শুধু একটা কথাই বলতে চাই 'সাপের কামড়েই ওঝার মরন হয়' বহু প্রমানিত বাংলার এই তত্ত্ববাহী প্রবাদটা যারাই অগ্রাহ্য করেছে তাদের কোননা কোন এক সময় পস্তাতে হয়েছে চরম ভাবে।।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইয়ামানাকা ফ্যাক্টরস

লিখেছেন কলাবাগান১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৭


ছবিতে যাকে দেখছেন উনার নাম প্রফেসর ইমানাকা। উনাকে সারা বিশ্ব মনে রাখবে উনার যুগান্তরী আবিস্কার এর জন্য। তার আবিস্কার যেভাবে সবার জীবনকে বদলে দিবে এবং দিচ্ছে সেটা জানানোর জন্যই... ...বাকিটুকু পড়ুন

আমি কে? রাজাকার!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:০১



ভারতে দেশপ্রেমের সজ্ঞা কী? ভারতে একজন কট্টরপন্থীর দেশপ্রেম হলো প্রথমত পাকিস্তান বিরোধী হতেই হবে। দ্বিতীয়ত মুসলিম বিরোধী হতেই হবে। এই দুই ছাড়া কোনভাবেই সে ভারতকে ধারণ করেনা এমন... ...বাকিটুকু পড়ুন

খেলা ফাইনাল হয়ে যেতে পারে আগামীকাল ...

লিখেছেন সৈয়দ কুতুব, ৩০ শে আগস্ট, ২০২৬ রাত ১১:৪৮


আগামীকাল অপপ্রচারকারীদের খেলা ফাইনাল হয়ে যেতে পারে। গ্যাস আর বিদ্যুৎ সংকট নিয়ে সরকারকে কাবু করার দিন ফুরিয়ে এসেছে। 'কাছিমের মতো গর্ত থেকে বের হয়ে' যারা এতদিন সরকারের... ...বাকিটুকু পড়ুন

নতুন ভোরের গান

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭


নতুন ভোরের গান



কষ্টের দিন পেরিয়ে এবার
আসবে আলোর গান,
নতুন দিনের নতুন সুরে
জাগবে সবুজ প্রাণ।

নষ্ট স্মৃতির আড়ষ্টতা
ঝরিয়ে দেবো অনেক দূরে,
নিজের মনেই ভালোবাসার
নূপুর বাজবে সুরে সুরে।



ভ্রষ্ট পথের আঁধার কেটে
ভোর... ...বাকিটুকু পড়ুন

ব্লগে চার বছর একদিন হয়ে গেল । কি আশ্চর্য!

লিখেছেন সামরিন হক, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭

অবজ্ঞা

তোমার বিশেষ ঘৃণা দ্বারা আক্রান্ত আমি
চারপাশ ঘিরে ফেলেছে ঘৃণারা আমাকে
আস্তে আস্তে গ্রাস করে নিচ্ছে আমাকে তোমার ঘৃণা
আমার কথা শোন
আমি কখনই মনুষ্যত্বের সীমা পার করিনি
কিন্তু তোমার ঘৃণায়... ...বাকিটুকু পড়ুন

×